ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

কিশোরগঞ্জে অর্ধকোটি টাকার চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ


কিশোরগঞ্জে অর্ধকোটি টাকার চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

নীলফামারীর কিশোরগঞ্জে অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল তৈরীর কারখানার মাধ্যমে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকালে সদর ইউনিয়নের মধ্যরাজিব সয়ারকাজিপাড়া গ্রামের খলিলুর রহমানের বাড়ির ভিতর অভিযান পরিচালনা করা হয়। এসময় দেখা যায়, কারখানার মালিক পালিয়ে গেলেও একই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে, দুলু মিয়া নামে এক যুবককে আটক করে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। এই অভিযানে উপস্থিত ছিলেন থানার ওসি লুৎফর রহমান, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান।

আরও পড়ুন: শশীভূষণে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ইউএনও আরিফুর রহমান জানান, জব্দ তালিকায় অবৈধ জাল ও জাল তৈরীর ৪টি অটো সেলাই মেশিন অন্তর্ভুক্ত রয়েছে। অবৈধ জাল তৈরীর কারখানার মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং জব্দকৃত মালামালের বিধিগত ব্যবস্থা গ্রহণের জন্য মৎস্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চির নিদ্রায় শায়িত হলেন শিক্ষক আজিজার রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


চির নিদ্রায় শায়িত হলেন শিক্ষক আজিজার রহমান

২৩ জুন মঙ্গলবার সন্ধ্যায় আকস্মিকভাবে নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাযা পরদিন ২৪ জুন বুধবার হ্যালিপ্যাড মাঠে ২.৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয়ে পাঁচপীর কবর স্থানে তার দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২টি কন্যা সন্তান ও ১টি পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আজিজার রহমানের মৃত্যুতে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লা ওয়াদুদ বিন নুর আলিফ, উপজেলা সাংগঠনিক সম্পাদক এমআর বকুল মুজুমদার, উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা অফিসের সকল কর্মকর্তা এবং ঠাকুরগাঁয়ের জনসাধারণ ও শিক্ষকমণ্ডলী গভীর শোক প্রকাশ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের বিশেষ ভিডিও প্রকাশে কী বার্তা মালয়েশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১১:২৪ পি.এম


প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের বিশেষ ভিডিও প্রকাশে কী বার্তা মালয়েশিয়ার

দুই দেশের দীর্ঘদিনের দ্বিপাক্ষিক ও কূটনৈতিক সম্পর্কের মাঝে বিশ্ববাসী একটি অনন্য সাংস্কৃতিক মেলবন্ধন দেখল। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কূটনৈতিক সম্পর্কের চিরাচরিত প্রটোকল ও আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক মালয়েশিয়া সফরকে স্মরণীয় করে রাখার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজের ভেরিফাইড ফেসবুক ও এক্স (টুইটার) পেজে একটি বিশেষ ভিডিও আপলোড করেছেন। ওই ভিডিওতে আবহ সংগীত হিসেবে কোক স্টুডিও বাংলার তুমুল জনপ্রিয় গান ‘আমার বন্ধু মহা জাদু জানে’ ব্যবহার করা হয়েছে।

মালয়েশিয়ার গণমাধ্যম ও কূটনৈতিক বিশ্লেষকদের মতে, কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানের সফরের জন্য তৈরি হওয়া অফিশিয়াল ভিডিওতে সেই দেশের একটি সমসাময়িক ফিউশন গান ব্যবহার করা ঘটনা বেশ বিরল এবং তাৎপর্যপূর্ণ। এটি ‘সাংস্কৃতিক কূটনীতি’র এক চমৎকার নিদর্শন।

২ মিনিট ৪০ সেকেন্ডের এই বিশেষ ভিডিওটিতে দুই দেশের শীর্ষ নেতার দ্বিপাক্ষিক বৈঠক, গার্ড অব অনার, আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজ এবং দ্বিপাক্ষিক চুক্তির নানা মুহূর্তকে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ভিডিওটির শুরু থেকেই ব্যাকগ্রাউন্ডে হাবিব ওয়াহিদ ও তাজিক গায়িকা মেহরনিগারি রুস্তমের কণ্ঠে গাওয়া ‘মহা জাদু’ গানটি বাজতে থাকে।

একে একে ভিডিওটির একপর্যায়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে রোহিঙ্গা সংকট নিরসনে আসিয়ান কাঠামোর মাধ্যমে মিয়ানমার কর্তৃপক্ষের সাথে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করতে দেখা যায়, যার পেছনেও মৃদু স্বরে বাজছিল এই বাংলাদেশি লোকসংগীতের ফিউশনটি।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে যে, এই গানটির ব্যবহার দুই দেশের মধ্যকার গভীর বিশ্বাস, আন্তরিকতা এবং যৌথ প্রতিশ্রুতিকে নির্দেশ করে। এর আগে কুয়ালালামপুরের পুত্রাজায়ায় অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম অত্যন্ত উষ্ণভাবে বাংলাদেশের জিয়া পরিবারের সঙ্গে তার দীর্ঘদিনের ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্কে কথা স্মরণ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর হিসেবে মালয়েশিয়াকে বেছে নেওয়া দুই দেশের দীর্ঘদিনের অটুট বন্ধুত্বের প্রতি আস্থার প্রতিফলন।

এই সফর বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে দুই দেশকে আরও কাছাকাছি নিয়ে আসবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও একটি ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে দুই দেশের প্রধানরাও আশা ব্যক্ত করেছেন।

এদিকে, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর থেকেই বাংলাদেশ ও মালয়েশিয়ার সাধারণ নেটিজেনদের মধ্যে এবং বিনোদন জগতের তারকাদের মাঝেও ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওটি নেট দুনিয়ায় আলোচনা ও প্রশংসার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যা ৬০ লাখেরও বেশি ভিউ এবং ৫৪ হাজারেরও বেশি শেয়ার কুড়িয়ে নিয়েছে।

মন্তব্যকারী অনেকেই একে দুই দেশের বন্ধুত্বের একটি ‘ঐতিহাসিক ও জাদুকরী মুহূর্ত’ হিসেবে আখ্যা দিয়েছেন। অনেকের মতে, দুই দেশের শীর্ষ নেতার এই বৈঠক ও কূটনৈতিক সম্পর্কের মাঝে হাবিব ওয়াহিদের গানটি সত্যিই এক 'মহা জাদু'র মতো কাজ করেছে, যা দুই দেশের সাধারণ মানুষের মনকেও এক সুতোয় গেঁথেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের বিনামূল্যে বীজ-সার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১১:২৫ পি.এম


কুড়িগ্রামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের বিনামূল্যে বীজ-সার বিতরণ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

এ বিতরণ কার্যক্রম সঞ্চালিত হয়েছে মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিসের হলরুমে। অনুষ্ঠানের উদ্বোধন করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম।

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কফিল উদ্দিন, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, আরটিভির সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, এমপি প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় কৃষকরা।

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে উপজেলার ২ হাজার কৃষকের প্রত্যেককে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী বলেন, ‘উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে প্রকৃত প্রান্তিক কৃষকদের এ প্রণোদনার আওতায় আনা হয়েছে। সরকারী এ উদ্যোগ কৃষকদের উৎপাদন খরচ কমানোর পাশাপাশি অধিক ফলন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে কৃষকদের কৃষিকাজে আরও উৎসাহিত করবে বলে আমরা আশা করছি।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১১:২৬ পি.এম


পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল

পে-স্কেল বাস্তবায়নে সচিব কমিটির সভায় জনপ্রশাসন খাতের সুপারিশগুলোর সঙ্গে চূড়ান্ত মতৈক্যে পৌঁছানো গেছে বলে জানা যাচ্ছে।

বুধবার (২৪ জুন) পে স্কেল বাস্তবায়নের রূপরেখা নির্ধারণে অনুষ্ঠিত সচিব কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠক সূত্র জানায়, জনপ্রশাসন খাতের সুপারিশগুলো নিয়ে চূড়ান্ত মতৈক্যে পৌঁছানো গেলেও বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনী সংক্রান্ত প্রস্তাবগুলো এখনো নিষ্পত্তি হয়নি।

এ দুটি খাতের সুপারিশ নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। শিগগিরই বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর প্রস্তাবনাও চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে। এ জন্য আরও একটি সভা আয়োজন করা হতে পারে।

তবে, বেতন কত শতাংশ বৃদ্ধি পাবে কিংবা নতুন পে স্কেল কত ধাপে কার্যকর করা হবে, এসব বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি বৈঠকে অংশ নেয়া সদস্যরা।

অন্যদিকে, সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বর্তমানে অবসরোত্তর ছুটিতে (এলপিআর) থাকা কর্মকর্তা-কর্মচারীরাও নবম পে স্কেলের সুবিধার আওতায় অন্তর্ভুক্ত হবেন।

নতুন পে-স্কেল আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর হওয়ার পরিকল্পনা রয়েছে। তবে বর্ধিত বেতনের অর্থ হাতে পেতে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পে-স্কেল বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে তিনটি বিকল্প তুলে ধরা হচ্ছে। সচিব কমিটির প্রথম প্রস্তাবনা অনুযায়ী, প্রথম ধাপে মূল বেতনের ৫০ শতাংশ বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। বিকল্প হিসেবে ১ম থেকে ৯ম গ্রেডের ক্ষেত্রে ৪০ শতাংশ এবং ১০ম-২০তম গ্রেডের ক্ষেত্রে ৬০ শতাংশ বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আরেকটি বিকল্প হিসেবে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেসিক শতভাগ বৃদ্ধির বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%