প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নীলফামারীর কিশোরগঞ্জে অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল তৈরীর কারখানার মাধ্যমে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকালে সদর ইউনিয়নের মধ্যরাজিব সয়ারকাজিপাড়া গ্রামের খলিলুর রহমানের বাড়ির ভিতর অভিযান পরিচালনা করা হয়। এসময় দেখা যায়, কারখানার মালিক পালিয়ে গেলেও একই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে, দুলু মিয়া নামে এক যুবককে আটক করে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। এই অভিযানে উপস্থিত ছিলেন থানার ওসি লুৎফর রহমান, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান।
ইউএনও আরিফুর রহমান জানান, জব্দ তালিকায় অবৈধ জাল ও জাল তৈরীর ৪টি অটো সেলাই মেশিন অন্তর্ভুক্ত রয়েছে। অবৈধ জাল তৈরীর কারখানার মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং জব্দকৃত মালামালের বিধিগত ব্যবস্থা গ্রহণের জন্য মৎস্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন