ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

প্রতিকূল আবহাওয়ায় অনুপস্থিত এইচএসসি পরীক্ষার্থীরা বিশেষ সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী


প্রতিকূল আবহাওয়ায় অনুপস্থিত এইচএসসি পরীক্ষার্থীরা বিশেষ সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে না পারা পরীক্ষার্থীরা বিশেষ সুযোগ পাবেন।

মন্ত্রী জানান, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতোমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখ ও সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

বুধবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ সারা দেশে ২ হাজার ৬৯৭টি পরীক্ষা কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। সম্প্রতি ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনস্থ পাঁচ জেলাÑচট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

মন্ত্রী আরও বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বাইরে ঢাকা-সহ দেশের কয়েকটি জেলায়ও বিচ্ছিন্নভাবে কিছু পরীক্ষার্থী বৈরী আবহাওয়া ও অন্যান্য অনিবার্য কারণে নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। এসব পরীক্ষার্থীর শিক্ষাজীবনের গুরুত্ব বিবেচনায় সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

ড. মিলন বলেন, যেসব পরীক্ষার্থী প্রতিকূল আবহাওয়া কিংবা অনিবার্য কারণে কোনো বিষয়ে পরীক্ষায় অংশ নিতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখ ও সময়ে পরীক্ষা দিতে পারবে। তিনি আরও বলেন, এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হওয়ায় বিশেষ বিবেচনায় এ সুযোগ দেওয়া হয়েছে।

পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ত্রুটি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ভুল প্রশ্নপত্র প্রণয়নের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি পরীক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করে বলেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে যে ভুল হয়েছে, সে কারণে কোনো পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে না। ওই দু’টি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে হত্যার দায়ে দুই জনের যাবজ্জীবন কারাদন্ড

আন্তর্জাতিক ডেস্ক

পিরোজপুর প্রতিনিধি

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


পিরোজপুরে হত্যার দায়ে দুই জনের যাবজ্জীবন কারাদন্ড

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি হত্যা মামলায় দু’জনকে যাবজ্জীবন কারাদন্ড দন্ডিত করা হয়েছে। এ ছাড়াও প্রত্যেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো: মজিবুর রহমান বুধবার (১৫ জুলাই) দুপুরে এই রায় দেন। রায় ঘোষনার সময় দন্ডপ্রাপ্তরা পলাতক ছিলো।

দন্ডপ্রাপ্তদের মধ্যে মঠবাড়িয়া উপজেলার ঘোপখালী গ্রামের মো: ইউনুস আকনের ছেলে মো: কামরুল আকন এবং চরকখালী গ্রামের মো: টুকু মিয়া হাওলাদারের ছেলে মো: সোহাগ হাওলাদার রয়েছেন। হালকা আলাপের মাধ্যমে জানা গেছে যে, ওই হত্যার ঘটনায় অন্য আসামী মো: ইউসুফ আকনকে আদালত খালাস দিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৭ মে বিকেলে আসামী কামরুল, সোহাগ ও ইউসুফসহ আরো ২/৩ জন পূর্ব শত্রুতার জেরে মঠবাড়িয়া পৌর এলাকার মো: হালিম কাজীর ছেলে রাকিবুলকে বেতমোর বাজারে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনাটির প্রেক্ষিতে নিহতের পিতা বাদী হয়ে কামরুল আকন, সোহাগ হাওলাদার এবং ইউসুফ আকনসহ আরো ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামী করে ওই দিন মঠবাড়িয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তাদের বিরুদ্ধে চার্জশীট দিলে আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কামরুল আকন এবং সোহাগকে দোষী সাব্যস্ত করে এই রায় ঘোষণা করেন।

মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন পিপি আবুল কালাম আকন এবং আসামী পক্ষে ছিলেন অ্যাড. আহসানুল কবির বাদল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের আন্দোলন, শান্ত করলো ছাত্রদল

আন্তর্জাতিক ডেস্ক

পিরোজপুর প্রতিনিধি

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


পিরোজপুরে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের আন্দোলন, শান্ত করলো ছাত্রদল

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা অব্যাহত রাখা এবং শিক্ষার্থীদের 'ফার্মের মুরগি' বলে কটূক্তি করার কারণে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করে পিরোজপুরের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

এই ঘটনার প্রেক্ষিতে বুধবার (১৫ জুলাই) দুপুর ২ টার সময় পিরোজপুর সরকারি মহিলা কলেজের সামনে থেকে শিক্ষার্থীরা একটি মিছিল শুরু করে।

শিক্ষার্থীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের সিও অফিস চত্বরে এসে সড়ক অবরোধ করে ফেলে।

এই সময় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পরে ৩ টার দিকে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার সহ পিরোজপুর জেলা ছাত্রদলের একটি দল শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করে।

এবং আন্দোলন থামিয়ে শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেয়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল ও স্বল্প সময়ের জন্য সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে।

পরে তারা স্বেচ্ছায় সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পুরো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদার্থবিজ্ঞানে ভুল প্রশ্ন: শিক্ষামন্ত্রী দিলেন সুখবর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


পদার্থবিজ্ঞানে ভুল প্রশ্ন: শিক্ষামন্ত্রী দিলেন সুখবর

চলমান এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভুল প্রশ্নপত্রের প্রণয়নে জড়িত ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করে দেয়া হয়েছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, একই সঙ্গে এই বিষয়ের ভুল প্রশ্নগুলোর জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেয়া হবে।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী এই কথা জানান।

এছাড়া, বৈরী আবহাওয়ার কারণে দেশে যেসব শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেননি, তাদের জন্য বিশেষ সুযোগ দেয়ারও ঘোষণা দেন তিনি।

শিক্ষামন্ত্রী পরীক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, ‘আমি আবারও আশ্বস্ত করছি, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে যে ভুল হয়েছে, তার জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেয়া হবে।’ তিনি আরো জানান, এই ভুলের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ইতোমধ্যে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সংসদে দেয়া বিবৃতিতে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ নিয়ে মন্ত্রী আরও জানান, সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন। কিন্তু সম্প্রতি ভারি বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচটি জেলার (চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান) পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই বোর্ডের বাইরেও দেশের বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে কিছু পরীক্ষার্থী বৈরী আবহাওয়া ও নানা অনিবার্য কারণে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি।

এসব শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে, মন্ত্রী জানান, যাঁরা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ের অংশ নিতে পারেননি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্ধারিত একই তারিখ ও সময়ে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।

এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ হয়ে থাকে। এজন্য বিশেষ বিবেচনায় এই সুযোগ দেয়া হয়েছে বলে মন্ত্রী তার বিবৃতিতে উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থানীয় সরকার নির্বাচন: ২৭ আগস্ট চূড়ান্ত হবে ভোটকেন্দ্র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


স্থানীয় সরকার নির্বাচন: ২৭ আগস্ট চূড়ান্ত হবে ভোটকেন্দ্র

আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র নির্ধারণের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ প্রসঙ্গে আগামী ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের কথা বলা হয়েছে।

বুধবার, নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়ার সই করা একটি চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

ইসি জানায়, সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রণীত ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ অনুসারে, ভোটগ্রহণের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করতে হবে।

নির্ধারিত সূচি অনুযায়ী আসন্ন ১০ আগস্টে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে। এই তালিকার ওপর দাবি ও আপত্তি জমা দেওয়ার শেষ সময় ১৮ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

এরপর, প্রাপ্ত আবেদনগুলি যাচাই-বাছাই ও নিষ্পত্তির কাজ ২৩ আগস্টের মধ্যে সম্পন্ন করতে হবে। সব প্রক্রিয়া সম্পন্ন করে ২৭ আগস্ট সম্ভাব্য ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করবে।

চিঠিতে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের ভোটকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহারের নিশ্চয়তা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে, স্থায়ী ভবনের ভেতর ভোটকক্ষ স্থাপনের সুযোগ থাকলে অস্থায়ী ভোটকক্ষ নির্মাণের প্রস্তাব থেকে বিরত থাকার কথা উল্লেখ করা হয়েছে।

এছাড়া, চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন সহায়তা-৩ শাখায় পাঠানোর নির্দেশনা রয়েছে। তফসিল ঘোষণার সাতদিনের মধ্যে তালিকার হার্ড কপি ও সফট কপিও জমা দিতে হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%