ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পিরোজপুরে হত্যার দায়ে দুই জনের যাবজ্জীবন কারাদন্ড


পিরোজপুরে হত্যার দায়ে দুই জনের যাবজ্জীবন কারাদন্ড

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি হত্যা মামলায় দু’জনকে যাবজ্জীবন কারাদন্ড দন্ডিত করা হয়েছে। এ ছাড়াও প্রত্যেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো: মজিবুর রহমান বুধবার (১৫ জুলাই) দুপুরে এই রায় দেন। রায় ঘোষনার সময় দন্ডপ্রাপ্তরা পলাতক ছিলো।

দন্ডপ্রাপ্তদের মধ্যে মঠবাড়িয়া উপজেলার ঘোপখালী গ্রামের মো: ইউনুস আকনের ছেলে মো: কামরুল আকন এবং চরকখালী গ্রামের মো: টুকু মিয়া হাওলাদারের ছেলে মো: সোহাগ হাওলাদার রয়েছেন। হালকা আলাপের মাধ্যমে জানা গেছে যে, ওই হত্যার ঘটনায় অন্য আসামী মো: ইউসুফ আকনকে আদালত খালাস দিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৭ মে বিকেলে আসামী কামরুল, সোহাগ ও ইউসুফসহ আরো ২/৩ জন পূর্ব শত্রুতার জেরে মঠবাড়িয়া পৌর এলাকার মো: হালিম কাজীর ছেলে রাকিবুলকে বেতমোর বাজারে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনাটির প্রেক্ষিতে নিহতের পিতা বাদী হয়ে কামরুল আকন, সোহাগ হাওলাদার এবং ইউসুফ আকনসহ আরো ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামী করে ওই দিন মঠবাড়িয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তাদের বিরুদ্ধে চার্জশীট দিলে আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কামরুল আকন এবং সোহাগকে দোষী সাব্যস্ত করে এই রায় ঘোষণা করেন।

আরও পড়ুন: ঈশ্বরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন পিপি আবুল কালাম আকন এবং আসামী পক্ষে ছিলেন অ্যাড. আহসানুল কবির বাদল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের আন্দোলন, শান্ত করলো ছাত্রদল

আন্তর্জাতিক ডেস্ক

পিরোজপুর প্রতিনিধি

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


পিরোজপুরে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের আন্দোলন, শান্ত করলো ছাত্রদল

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা অব্যাহত রাখা এবং শিক্ষার্থীদের 'ফার্মের মুরগি' বলে কটূক্তি করার কারণে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করে পিরোজপুরের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

এই ঘটনার প্রেক্ষিতে বুধবার (১৫ জুলাই) দুপুর ২ টার সময় পিরোজপুর সরকারি মহিলা কলেজের সামনে থেকে শিক্ষার্থীরা একটি মিছিল শুরু করে।

শিক্ষার্থীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের সিও অফিস চত্বরে এসে সড়ক অবরোধ করে ফেলে।

এই সময় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পরে ৩ টার দিকে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার সহ পিরোজপুর জেলা ছাত্রদলের একটি দল শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করে।

এবং আন্দোলন থামিয়ে শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেয়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল ও স্বল্প সময়ের জন্য সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে।

পরে তারা স্বেচ্ছায় সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পুরো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদার্থবিজ্ঞানে ভুল প্রশ্ন: শিক্ষামন্ত্রী দিলেন সুখবর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


পদার্থবিজ্ঞানে ভুল প্রশ্ন: শিক্ষামন্ত্রী দিলেন সুখবর

চলমান এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভুল প্রশ্নপত্রের প্রণয়নে জড়িত ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করে দেয়া হয়েছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, একই সঙ্গে এই বিষয়ের ভুল প্রশ্নগুলোর জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেয়া হবে।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী এই কথা জানান।

এছাড়া, বৈরী আবহাওয়ার কারণে দেশে যেসব শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেননি, তাদের জন্য বিশেষ সুযোগ দেয়ারও ঘোষণা দেন তিনি।

শিক্ষামন্ত্রী পরীক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, ‘আমি আবারও আশ্বস্ত করছি, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে যে ভুল হয়েছে, তার জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেয়া হবে।’ তিনি আরো জানান, এই ভুলের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ইতোমধ্যে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সংসদে দেয়া বিবৃতিতে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ নিয়ে মন্ত্রী আরও জানান, সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন। কিন্তু সম্প্রতি ভারি বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচটি জেলার (চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান) পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই বোর্ডের বাইরেও দেশের বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে কিছু পরীক্ষার্থী বৈরী আবহাওয়া ও নানা অনিবার্য কারণে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি।

এসব শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে, মন্ত্রী জানান, যাঁরা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ের অংশ নিতে পারেননি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্ধারিত একই তারিখ ও সময়ে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।

এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ হয়ে থাকে। এজন্য বিশেষ বিবেচনায় এই সুযোগ দেয়া হয়েছে বলে মন্ত্রী তার বিবৃতিতে উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থানীয় সরকার নির্বাচন: ২৭ আগস্ট চূড়ান্ত হবে ভোটকেন্দ্র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


স্থানীয় সরকার নির্বাচন: ২৭ আগস্ট চূড়ান্ত হবে ভোটকেন্দ্র

আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র নির্ধারণের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ প্রসঙ্গে আগামী ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের কথা বলা হয়েছে।

বুধবার, নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়ার সই করা একটি চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

ইসি জানায়, সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রণীত ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ অনুসারে, ভোটগ্রহণের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করতে হবে।

নির্ধারিত সূচি অনুযায়ী আসন্ন ১০ আগস্টে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে। এই তালিকার ওপর দাবি ও আপত্তি জমা দেওয়ার শেষ সময় ১৮ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

এরপর, প্রাপ্ত আবেদনগুলি যাচাই-বাছাই ও নিষ্পত্তির কাজ ২৩ আগস্টের মধ্যে সম্পন্ন করতে হবে। সব প্রক্রিয়া সম্পন্ন করে ২৭ আগস্ট সম্ভাব্য ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করবে।

চিঠিতে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের ভোটকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহারের নিশ্চয়তা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে, স্থায়ী ভবনের ভেতর ভোটকক্ষ স্থাপনের সুযোগ থাকলে অস্থায়ী ভোটকক্ষ নির্মাণের প্রস্তাব থেকে বিরত থাকার কথা উল্লেখ করা হয়েছে।

এছাড়া, চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন সহায়তা-৩ শাখায় পাঠানোর নির্দেশনা রয়েছে। তফসিল ঘোষণার সাতদিনের মধ্যে তালিকার হার্ড কপি ও সফট কপিও জমা দিতে হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি ঠেকাতে কঠোর অভিযান: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি ঠেকাতে কঠোর অভিযান: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন করা এবং নির্ধারিত কোর্স সম্পন্ন না করার কারণে দেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) একটি বড় জনস্বাস্থ্য ঝুঁকিতে পরিণত হচ্ছে। এ কারণে সরকার বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে বিদ্যমান আইন কঠোরভাবে বাস্তবায়ন করছে। তিনি পুনরায় বলেন, এ বিষয়ে অভিযান আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আজ বুধবার জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন-২ এর সরকারি দলের সদস্য শিরীন সুলতানার বিধি-৭১ এর আওতায় উত্থাপিত জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এ কথা জানান।

শিরীন সুলতানা আলোচনার শুরুতে বলেন, দেশের অনেক মানুষ চিকিৎসকের পরামর্শ না নিয়ে ফার্মেসির বিক্রয়কর্মীর পরামর্শে অ্যান্টিবায়োটিক সেবন করছেন। আবার অধিকাংশ রোগী নির্ধারিত পূর্ণ কোর্স শেষ না করায় জীবাণু পুরোপুরি ধ্বংস হচ্ছে না এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। এতে প্রচলিত অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হারাচ্ছে এবং সাধারণ সংক্রমণও প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সকে বিশ্বের অন্যতম বড় জনস্বাস্থ্য সংকট হিসেবে চিহ্নিত করেছে। তাই তিনি জানতে চান, বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে সরকারের পরিকল্পনা কী।

জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, উত্থাপিত প্রতিটি বিষয়ে দেশে বিদ্যমান আইন রয়েছে এবং সময়ে সময়েই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর সরকার আয়ুর্বেদিক ও ইউনানি ওষুধ প্রস্তুতকারী আট থেকে ১০টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নকল ওষুধ তৈরির কারখানা শনাক্ত করেছে। এ সংক্রান্ত সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণও করা হয়েছে এবং জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

মন্ত্রী আরও বলেন, নকল ওষুধ বিক্রি বন্ধে দেশের প্রতিটি উপজেলা ও শহরে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম নিয়মিত ওষুধের দোকানে অভিযান পরিচালনা করছে। নকল ওষুধ পাওয়া গেলে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে এবং আবার কাউকে জরিমানা করা হচ্ছে। এ ধরনের অপরাধে দেশে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

অ্যান্টিবায়োটিকের অপব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কোনো ডিসপেনসারি বা ফার্মেসি যাতে অ্যান্টিবায়োটিক বিক্রি না করে, সে বিষয়েও আইন আছে। বিষয়টি চলমান তদারকি ও মোবাইল কোর্ট কার্যক্রমের আওতায় রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, জনস্বার্থে সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই এসব অনিয়ম প্রতিরোধে কাজ শুরু করেছে। ভবিষ্যতে আরও কঠোরভাবে আইন প্রয়োগের মাধ্যমে নকল ওষুধ, অ্যান্টিবায়োটিকের অপব্যবহার এবং বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%