ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

শেখ হাসিনা দেশে ফেরার সম্ভাবনা নিয়ে দুঃস্বপ্ন দেখছেন শফিকুল আলম তুহিন


শেখ হাসিনা দেশে ফেরার সম্ভাবনা নিয়ে দুঃস্বপ্ন দেখছেন শফিকুল আলম তুহিন

খুলনা, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ : খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিকুল আলম তুহিন মন্তব্য করেছেন, ‘২৪ এর গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে ৫ আগস্ট যে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন, বাংলার মাটিতে তাদের আর কোনো দিন পুনর্বাসন বা ঠাঁঁই হবে না। ডিসেম্বরে দেশে ফেরার যে বার্তা হাসিনা দিচ্ছেন, তা কেবলই দুঃস্বপ্ন হয়ে থাকবে।

আজ শুক্রবার বিকেলে নগরীর রয়েল মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। সারাদেশে বিএনপি নেতা-কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা ও দেশ বিরোধী অপতৎপরতার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়, যা খুলনা মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

তিনি প্রশ্ন তুলেছেন, শেখ হাসিনা দেশে ফিরবেন- আর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ঘরে বসে থাকবে- এটা কি সম্ভব? তিনি বলেন, ‘২৪-এর ৫ আগস্ট বাংলার মাটি থেকে এই ফ্যাসিস্টদের বিতাড়িত করা হয়েছে। ক্ষমতার লোভে চার বছরের শিশু থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধকে পর্যন্ত গুলি করে হত্যা করা হয়েছে। তাদের পুলিশই স্বীকার করেছে ‘একটা গুলি করি, একজন মরে, আরো তিনজন এগিয়ে আসে’। এই বর্বর গণহত্যার পর তাদের আর রাজনীতি করার নৈতিক অধিকার থাকে না।

আরও পড়ুন: আদালতের নির্দেশের পরও সিলেটের বিরোধপূর্ণ বাড়িতে দখল অব্যাহত

বিগত ১৭ বছরের দুঃশাসনের চিত্র তুলে ধরে তুহিন বলেন, শেখ হাসিনা গত ১৭ বছরে দেশ থেকে ৩৩ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। তিনটি অবৈধ নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতায় থেকেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বিনা কারণে জেল খাটিয়েছেন। আমাদের নেতা তারেক রহমানকে দেশে আসতে দেননি- এমনকি একমাত্র ছোট ভাই আরাফাত রহমান কোকোর জানাজায়ও অংশ নিতে দেওয়া হয়নি। আমাদের শত শত নেতাকর্মীর মা-বাবা, ভাই-বোন মারা গেলেও কারাবন্দী অবস্থায় তাদের শেষবারের মতো জানাজা পড়ার সুযোগটুকুও দেয়নি তৎকালীন জালিম সরকার।

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, যতদিন আমাদের শরীরে শহীদ জিয়ার আদর্শের রক্ত প্রবাহিত হবে, ততদিন পর্যন্ত শেখ হাসিনা ও তার দোসররা বাংলার মাটিতে আর প্রবেশ করতে পারবে না। তাকে দেশে ফিরতে হলে ফাঁসির কাষ্ঠে দাঁড়ানোর জন্যই ফিরতে হবে।

বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক শেখ আব্দুল আজিজ সুমন, যা খুলনা মহানগর বিএনপি’র সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুল আলম মনা’র নেতৃত্বে অনুষ্ঠিত হয়। মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরাজুর রহমান, মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাজিম বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইস্তি ও ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব।

আরও পড়ুন: হবিগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন, ১০ যাত্রী আহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবি অধ্যাপক ড. ইব্রাহিম আর নেই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


ঢাবি অধ্যাপক ড. ইব্রাহিম আর নেই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক ড. ইব্রাহিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

শুক্রবার রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয়ের সাদা দলের এক শোক বার্তায় জানানো হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য ছাত্র-ছাত্রী, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৭৪ বছর।

 

অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের পক্ষে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং দুই যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।

এক বিবৃতিতে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী ও শিক্ষার্থীদের প্রতি গভীর সমবেদনা জানান। বিবৃতিতে উল্লেখ করা হয়, শিক্ষা ও গবেষণায় এই অধ্যাপকের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতে ঢাকায় বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


রাতে ঢাকায় বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাতের সময়ে রাজধানী ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় আকাশের অবস্থা আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য এই পূর্বাভাস প্রদান করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আজ সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, এবং বাতাসের আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস।

গত ছয় ঘণ্টায় ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৮ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫১ মিনিটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশ অস্থিতিশীলের অপচেষ্টা-নেত্রকোনায় ছাত্রদলের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

এম আর উজ্জ্বল, জেলা প্রতিনিধি নেত্রকোনা

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


দেশ অস্থিতিশীলের অপচেষ্টা-নেত্রকোনায় ছাত্রদলের বিক্ষোভ

 

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার অভিযোগ তুলে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে পৌর শহরের কালেক্টরেট মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা।
জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীমের নেতৃত্বে মিছিলে জেলা ছাত্রদল এবং অধীন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি কালেক্টরেট মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের বিভিন্ন সড়ক।
মিছিলের সামনে থাকা ব্যানারে লেখা ছিল, ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সমাবেশ ও মিছিল’। ব্যানারে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছবি ছিল।
মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘ডাইরেক্ট অ্যাকশন’, ‘ছাত্রলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।
পরে মিছিলটি শহরের ছোট বাজার এলাকায় জেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।
সমাবেশে বক্তারা বলেন, তাদের অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের প্রচারণার মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে যেকোনো ধরনের ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে তারা রাজপথে অবস্থান করবেন।
এ সময় জেলা ছাত্রদল ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে কোতোয়ালি মডেল থানার আকস্মিক মাদকবিরোধী সাঁড়াশি অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার, বরিশাল

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


বরিশালে কোতোয়ালি মডেল থানার আকস্মিক মাদকবিরোধী সাঁড়াশি অভিযান

বরিশাল মহানগরীতে মাদকবিরোধী তৎপরতা জোরদার করতে আকস্মিক সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযান মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পরিচালনা করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বেলাল হোসাইন, পিপিএমের নেতৃত্বে কোতোয়ালি মডেল থানার একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানটি বাংলাবাজার, আলেকান্দা বটতলা, হাতেম আলী কলেজ চৌমাথা, নবগ্রাম রোডসহ মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পরিচালিত হয়। এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তল্লাশি ও নজরদারি চালানো হয়।

অভিযানে র‍্যাব-৮-এর একটি চৌকস আভিযানিক দলও অংশ নেয়। দুই বাহিনীর সমন্বিত অংশগ্রহণে পরিচালিত এ অভিযানে সংশ্লিষ্ট এলাকাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও অপরাধীদের গতিবিধির ওপর নজরদারি করা হয়।


বিএমপি মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে এ ধরনের আকস্মিক অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানে সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) অলক কান্তি শর্মাসহ কোতোয়ালি মডেল থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%