০৪:২২ পি.এম
পাবনার সুজানগরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে মারধর ও গাড়ি ভাঙচুরের ঘটনার পরে কার্যক্রম নিষিদ্ধ করা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলা দায়েরের পর শুক্রবার (১৭ জুলাই) মধ্যরাত থেকে শনিবার (১৮ জুলাই) ভোর পর্যন্ত জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি রাশিদুল ইসলাম। আটকদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মহানগর বিএনপির জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন
এর আগেই বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে সুজানগর থানায় উপজেলা ও জেলা শাখার সহ-অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে পুলিশ।
ডিবির ওসি রাশিদুল ইসলাম জানান, ‘মামলার পরে শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত সুজানগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক নারীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে কিছু এজাহারনামীয় এবং কয়েকজন অজ্ঞাতপরিচয় আসামি রয়েছেন। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হচ্ছে।’
আরও পড়ুন: সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন