০৪:২৩ পি.এম
ফিফা বিশ্বকাপের ২৩তম আসর দুই ম্যাচ পরে শেষ হতে চলেছে। আগামী রবিবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে আর্জেন্টিনা এবং স্পেন ফাইনালে মুখোমুখি হবে।
ফাইনালের আগে দুই ফাইনালিস্ট প্রস্তুতির জন্য ব্যস্ত সময় পার করছে। তবে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি দলের প্রস্তুতির সময়সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানান, গতকাল রাতে নিউ জার্সিতে পৌঁছানোর পর বিকেলে দলের অনুশীলন করতে বাধ্য হতে হয়েছে।
ফাইনালের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, ‘আমরা ফাইনালের আগে অল্প বিশ্রাম নিতে পেরেছি। কারণ গতকাল রাত ১১টার দিকে এখানে (নিউ জার্সি) পৌঁছেছি। অথচ আজ এমন সময়ে অনুশীলন করতে হয়েছে, যা আমরা চাইনি। সংবাদ সম্মেলন ও অন্যান্য আনুষ্ঠানিকতার কারণে তাড়াহুড়ো করে একটি সেশন শেষ করতে হয়েছে। যেখানে কৌশলগত প্রস্তুতির জন্য পর্যাপ্ত সুযোগ ছিল না।’
আরও পড়ুন: আজ ৬ ঘণ্টা টোলমুক্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টসে’র প্রতিবেদনের সূত্রমতে, সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে বৃহস্পতিবার রাতে ফাইনালের ভেন্যুর শহর নিউ জার্সিতে পৌঁছায় আর্জেন্টিনা। দীর্ঘ ভ্রমণের পর তাদের বিশ্রামের সুযোগ মেলেনি। শুক্রবার বিকেলে তাদের অনুশীলনে অংশগ্রহণ করতে হয়েছে। এ নিয়ে নিজের অসন্তোষের কথা বলেন স্কালোনি। কারণ খেলোয়াড়দের বিশ্রামের জন্য সীমিত সময় পাওয়া গেছে। যা ছিল তার জন্য বিরক্তির কারণ।
ফাইনালের আগে তাই খেলোয়াড়দের শারীরিক অবস্থার ওপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন স্কালোনি। তিনি বলেছেন, ‘এখন আমাদের মূল লক্ষ্য খেলোয়াড়দের বিশ্রাম নিশ্চিত করা। এরপর দেখব তারা কী অবস্থায় আছে। কারণ কয়েকজন ফুটবলার এখনো শতভাগ ফিট নয়। তাদের অবস্থা মূল্যায়ন করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’
স্কালোনি প্রতিপক্ষ স্পেনের শক্তিমত্তাকে সমান গুরুত্ব দিচ্ছেন। তিনি এই কঠিন পরীক্ষাকে ভালোভাবে বুঝতে পারছেন এবং বলেছেন, ‘আমরা নিজেদের খেলাটা মাথায় রেখেই মাঠে নামব। তবে প্রতিপক্ষের ভালো দিকগুলোও অবশ্যই বিবেচনায় রাখছি।’
আগামী রবিবার নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেখানে জিততে পারলে ৬৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে টানা দুবার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে মেসি-স্কালোনির দল।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর অংশগ্রহণে আজ যেসব সড়ক দিয়ে যাবে বিএনপির শোভাযাত্রা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন