মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:৫০ পি.এম
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আধুনিক ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানো ও জৈব প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি একই সঙ্গে এআই ব্যবহারের ক্ষেত্রে নিয়ন্ত্রণহীন ও যথেচ্ছতার বিরুদ্ধে সচেতন থাকার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বঙ্গভবনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব মন্তব্য করেন।
রাষ্ট্রপতি উল্লেখ করেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তার অনিয়ন্ত্রিত ব্যবহার মানুষের চিন্তাশক্তি ও সৃজনশীল প্রতিভাকে হ্রাস করছে। তিনি জানান, এআই ব্যবহার অবশ্যই পরিমিত মাত্রায় হওয়া উচিত, যাতে মানুষের সৃজনশীলতা ক্ষতিগ্রস্ত না হয়। জনকল্যাণে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি এআই যাতে নিয়ন্ত্রণহীনভাবে ব্যবহৃত না হয়, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
সাক্ষাৎকালে কুয়েটের উপাচার্য রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও একাডেমিক কার্যক্রমের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
রাষ্ট্রপতি উন্নত শিক্ষা ব্যবস্থাকে রাজধানীকেন্দ্রিক না রেখে তা আরো বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি জাতীয় পর্যায়ের গবেষণা ও উন্নয়ন (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) কার্যক্রমে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আরো বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতি আধুনিক ডিজিটাল প্রযুক্তির পাশাপাশি ন্যানো ও জৈব প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি এসব ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে জনকল্যাণে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
সৌজন্য সাক্ষাৎকালে কুয়েটের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। রাষ্ট্রপতি এ আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেসসচিব এবং কুয়েটের অধ্যাপকরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ : ইন্দোনেশিয়ার জাকার্তার নিকটবর্তী একটি দুর্ঘটনায় ১৬ নারীর মৃত্যুর ঘটনায় মঙ্গলবার পুলিশ এক ট্রেনচালকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে।
এই চালকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তিনি দুর্ঘটনা এড়াতে সময়মতো ব্রেক প্রয়োগ করেননি। এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির একজন কর্মকর্তা।
২৮ এপ্রিল, রাজধানী জাকার্তা থেকে কিছু দূরে বেকাসি তিমুর স্টেশনের কাছে থেমে থাকা একটি কমিউটার ট্রেনের পেছনে থাকা নারীদের জন্য নির্ধারিত বগিতে দূরপাল্লার একটি ট্রেন ধাক্কা দেয়।
বার্তা সংস্থা এএফপি জাকার্তা থেকে এই খবরটি প্রকাশ করেছে।
উদ্ধারকর্মীরা রাতভর কয়েক ঘণ্টা ধরে দুমড়ে-মুচড়ে যাওয়া বগিগুলো খুলে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালান।
দূরপাল্লার ট্রেনটির ৩৭ বছর বয়সী চালকের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে।
তদন্তে দেখা গেছে, থেমে থাকা কমিউটার ট্রেনটির খুব কাছাকাছি এসে তিনি ব্রেক প্রয়োগ করেন।
জাকার্তা পুলিশের কর্মকর্তা ই দেউয়া পুতু গেদে আনোম দানুজায়া এক সংবাদ সম্মেলনে বলেন, ‘তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন, আরও দূর থেকে জরুরি ব্রেক প্রয়োগ করা সম্ভব ছিল।’
দেউয়া আরও জানান, যদি চালক দোষী সাব্যস্ত হন, তবে তার সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড হতে পারে।
দুর্ঘটনায় নারীদের নির্ধারিত বগিটির ১৬ যাত্রী প্রাণ হারান।
জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটির (কেএনকেটি) এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দুর্ঘটনায় আরও ১০৭ জন আহত হন।
প্রতিবেদনে বলা হয়েছে, সংকেত ও যোগাযোগব্যবস্থার ত্রুটিসহ কয়েকটি কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় ট্রেনচালককে এখনও গ্রেফতার করা হয়নি।
বিস্তীর্ণ দ্বীপপুঞ্জের দেশ ইন্দোনেশিয়ায় পরিবহন দুর্ঘটনা প্রায়ই ঘটে। দেশটির বাস, ট্রেন ও জাহাজের অনেকগুলোই পুরোনো এবং যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যশোরের অভয়নগর এলাকায় পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি কামরুল হাসান, যিনি ইয়াবা কামরুল নামে পরিচিত, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে তার গ্রেপ্তারি কার্যক্রম সম্পন্ন হয়।
কামরুল হাসান (৩৬) মাদকসহ ১৪টি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি হিসেবে পরিচিত। তিনি গুয়াখোলা গ্রামের আব্দুল গণির ছেলে। কামরুল নওয়াপাড়া পৌর শাখার বাস্তহারা লীগের সভাপতি এবং ৬ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান কালের কণ্ঠকে জানান, ‘যশোর জেলা পুলিশের তালিকাভুক্ত ও পুরস্কার ঘোষিত মাদক কারবারি কামরুল হাসান ওরফে ইয়াবা কামরুলকে মঙ্গলবার দুপুর ২টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মাদকসহ ১৪টি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাস্তহারা লীগ নওয়াপাড়া পৌর শাখার সভাপতি এবং নওয়াপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন তিনি।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক বিভিন্ন পদে নিয়োগের জন্য ৬ থেকে ২০ গ্রেডের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ১০০টি পদ রয়েছে। আবেদনকারীকে অনলাইনে আবেদন করার পর হার্ডকপি জমা দিতে হবে।
চাকরির বিবরণ
১. পদের নাম: সহকারী কম্পট্রোলার
পদসংখ্যা: ২
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-৬) এর বেতন ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
২. পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-৯) এর বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৩. পদের নাম: ফিজিওথেরাপিস্ট
পদসংখ্যা: ২
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-৯) এর বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৪. পদের নাম: সেকশন অফিসার
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-৯) এর বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৫. পদের নাম: সহকারী উদ্যানতত্ত্ববিদ
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-৯) এর বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৬. পদের নাম: কালচারাল অফিসার
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-৯) এর বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৭. পদের নাম: সায়েন্টিফিক অফিসার
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-৯) এর বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৮. পদের নাম: মেডিক্যাল অফিসার
পদসংখ্যা: ২
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১০) এর বেতন ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
১০. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ২
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১০) এর বেতন ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
১১. পদের নাম: ল্যাবরেটরি সহকারী
পদসংখ্যা: ৪
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১২) এর বেতন ১১,৩০০-২৭,৩০০ টাকা।
১২. পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ৩
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৩) এর বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা।
১৩. পদের নাম: ল্যাব টেকনিশিয়ান (প্যাথলজি)
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৩) এর বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা।
১৪. পদের নাম: ক্যাটালগার
পদসংখ্যা: ২
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৩) এর বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা।
১৫. পদের নাম: গ্রন্থাগার সহকারী
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৩) এর বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা।
১৬. পদের নাম: ড্রাইভার (হেভি)
পদসংখ্যা: ২
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৫) এর বেতন ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
১৭. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট
পদসংখ্যা: ১৪
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৬) এর বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা।
১৮. পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ৬
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৭) এর বেতন ৯,০০০-২১,৮০০ টাকা।
১৯. পদের নাম: বৈদ্যুতিক মিস্ত্রি
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৭) এর বেতন ৯,০০০-২১,৮০০ টাকা।
২০. পদের নাম: প্লাম্বার মিস্ত্রি
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৭) এর বেতন ৯,০০০-২১,৮০০ টাকা।
২১. পদের নাম: বুক সর্টার
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৭) এর বেতন ৯,০০০-২১,৮০০ টাকা।
২২. পদের নাম: বাবুর্চি
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৮) এর বেতন ৮,৮০০-২১,৩১০ টাকা।
২৩. পদের নাম: লিফটম্যান
পদসংখ্যা: ৫
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৯) এর বেতন ৮,৫০০-২০,৫৭০ টাকা।
২৪. পদের নাম: বৈদ্যুতিক হেলপার
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) এর বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।
৫. পদের নাম: বৈদ্যুতিক লাইনম্যান হেলপার
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) এর বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।
২৬. পদের নাম: মেকানিক হেলপার
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) এর বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।
২৭. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) এর বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।
২৮. পদের নাম: অফিস সহায়ক কাম বাবুর্চি
পদসংখ্যা: ২
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) এর বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।
২৯. পদের নাম: প্লাম্বার হেলপার
পদসংখ্যা: ২
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) এর বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।
৩০. পদের নাম: বাস হেলপার
পদসংখ্যা: ২
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) এর বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।
৩১. পদের নাম: বাস ক্লিনার
পদসংখ্যা: ৩
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) এর বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।
৩২. পদের নাম: মালি
পদসংখ্যা: ৫
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) এর বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।
৩৩. পদের নাম: মাঠ সহকারী
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) এর বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।
৩৪. পদের নাম: ওয়েল্ডিং হেলপার
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) এর বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।
৫. পদের নাম: রাজমিস্ত্রি হেলপার
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) এর বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।
৩৬. পদের নাম: সুইপার
পদসংখ্যা: ৩
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) এর বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।
৩৭. পদের নাম: হল অ্যাটেনডেন্ট (মহিলা)
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) এর বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।
৩৮. পদের নাম: ক্যাশ কাউন্টার রক্ষক
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) এর বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।
৩৯. পদের নাম: ডাইনিং অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ৮
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) এর বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদনের নিয়ম
প্রার্থীকে jobs.juniv.edu ওয়েবসাইটে নিজের প্রোফাইল তৈরি করে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পর প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাউনলোডকৃত আবেদন ফরম এবং পেমেন্ট রশিদ রেজিস্ট্রার অফিসে জমা দিতে হবে।
আবেদন ফি
১ থেকে ১০ নম্বর পদে আবেদন ফি ৬০০ টাকা;
১১ থেকে ১৭ নম্বর পদে আবেদন ফি ৩০০ টাকা;
১৮ থেকে ৩৯ নম্বর পদে আবেদন ফি ২০০ টাকা।
আবেদনের শেষ তারিখ
অনলাইনে আবেদন করার শেষ তারিখ ১৮ অক্টোবর ২০২৬। হার্ডকপি জমা দেওয়ার শেষ তারিখ ১৯ অক্টোবর ২০২৬।
শর্তগুলো
১. আবেদনকারীদের অফিস অনুযায়ী পৃথকভাবে আবেদন করতে হবে।
২. পুনর্বিজ্ঞপ্তি পদগুলোর জন্য পূর্বে আবেদনকারী প্রার্থীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
বিস্তারিত দেখুন এই ঠিকানায় .
৯. পদের নাম: প্রশাসনিক অফিসার
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ : নেতিবাচক সংবাদ প্রচারের পাশাপাশি দ্রুত মামলা নিষ্পত্তি ও মানুষের ন্যায়বিচার প্রাপ্তির সংবাদ তুলে ধরার জন্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
সুপ্রিম কোর্টে সাংবাদিকতা করা ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, যদি এই অঙ্গনে কোন অনিয়ম, অসদাচরণ বা দূর্নীতি দেখা দেয়, তাহলে আপনাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তা জাতির সামনে তুলে ধরতে হবে।
অ্যাটর্নি জেনারেল উল্লেখ করেন, তিনি দায়িত্ব গ্রহণের পর আদালত কেন্দ্রিক বেশ কিছু বিষয়ে সাংবাদিকরা দায়িত্বশীলতার সঙ্গে নিউজ করেছেন, যার সুফল আমরা পেয়েছি।
দুষ্ট চক্র বা কিছু দুষ্ট ব্যক্তির কারণে সামগ্রিকভাবে যেন ক্ষতিগ্রস্ত না হই, সে দিকে খেয়াল রেখে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, অতি সম্প্রতি প্রধান বিচারপতির কর্মতৎপরতার কারণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে হাজার হাজার মামলা নিষ্পত্তি হয়েছে। সেগুলো জাতির সামনে গুরুত্বের সঙ্গে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী, সুপ্রিম কোর্টের আইনজীবী, সুপ্রিম কোর্ট রেজিষ্ট্রির কর্মকর্তা এবং সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি মো. দিদারুল আলম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিমসহ ফোরামের সদস্যরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের শুরুতে একটি আনন্দ র্যালি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রদক্ষিণ করে এবং সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে কেক কাটা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ