ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শুটিংয়ে মাথায় গুরুতর আঘাত, স্মৃতিশক্তি হারানোর শঙ্কায় ভারতীয় অভিনেত্রী?


শুটিংয়ে মাথায় গুরুতর আঘাত, স্মৃতিশক্তি হারানোর শঙ্কায় ভারতীয় অভিনেত্রী?

ভিডিও শুটিংয়ে এমেরিকান শো ‘খতরোঁ কে খিলাড়ি ১৫’-এর শুটিংয়ে মহাসংকটের ঘটনায় ভারতীয় অভিনেত্রী জেসমিন ভাসিন ভয়ংকর স্টান্ট করতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পরে কিছু সময়ের জন্য তিনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলতে বাধ্য হন। এমনকি স্টান্টটি শেষ হওয়ার পরে কী ঘটেছিল, তা সম্পর্কে অনেকটাই তাঁকে মনে পড়ছে না।

জেসমিন ভাসিন জানান, সিঙ্গাপুর ও দুবাইতে চিকিৎসকদের সঙ্গে আলোচনা শেষে তাঁকে চিকিৎসকদের পরামর্শে ৭২ ঘণ্টা সম্পূর্ণ বিশ্রামে থাকতে হয়েছিল। বর্তমানে তাঁর চিকিৎসার প্রক্রিয়া চলছে।

ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জেসমিন বলেন, স্টান্টের পরে ঘটনাবলীর অনেকটাই তাঁর স্মৃতির মধ্যে অস্পষ্ট রয়েছে। দুর্ঘটনা ঘটার সময়ের পর থেকে অনেক ঘটনা তাঁর কাছে পরিষ্কার নয়।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

তার আগে, অভিনেত্রী দুবাইয়ে নিজের জন্মদিন উদযাপন করার সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকেরা তাঁকে তীব্র পেটের ব্যথার কারণে ‘টার্মিনাল আইলাইটিস’-এ আক্রান্ত বলেও শনাক্ত করেন।

যদিও একের পর এক এই কঠিন অভিজ্ঞতার মধ্যে যদিও মানসিকভাবে শক্ত থাকার চেষ্টা করে যাচ্ছেন অভিনেত্রী। তিনি জানান যে, এই ঘটনার জন্য তিনি নিজের মানসিক দৃঢ়তা সম্পর্কে নতুন করে উপলব্ধি করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাইস্কুল-মাদরাসায় বড় নিয়োগের প্রস্তুতি শুরু সরকারের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


হাইস্কুল-মাদরাসায় বড় নিয়োগের প্রস্তুতি শুরু সরকারের

দেশের হাই স্কুল এবং মাদরাসাগুলোতে প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকার শুরু করেছে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, সোমবার ঢাকায় একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এ তথ্য প্রকাশ করেন। মন্ত্রী বলেন, ‘হাই স্কুল ও মাদরাসায় প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দিতে হবে। তবে নিয়োগ দেওয়ার আগে যাদের পোস্টিং বিভিন্ন দূর-দূরান্তে রয়েছে, তাদের ট্রান্সফারের ব্যবস্থা করছি। আজকালের মধ্যেই ট্রান্সফারের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি। ট্রান্সফারের বিষয়টি সম্পন্ন করার পর আমরা নিউ রিক্রুটমেন্টের দিকে এগোনোর পরিকল্পনা করছি।’

তিনি আরও বলেন, শিক্ষকদের জন্য অবসর ভাতা সারা দেশে দেওয়া শুরু হয়েছে এবং শিক্ষক নিয়োগের প্রস্তুতি মোটামুটি সব ক্ষেত্রেই শুরু হয়ে গেছে।

ড. এহছানুল হক মিলন উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকসংকট দেখা দিয়েছিল। তিনি জানান, প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার প্রধান শিক্ষক নেই এবং এ বিষয়ে মামলা নিষ্পত্তি করা হয়েছে। পাবলিক স্কুলগুলোতে প্রতিষ্ঠানপ্রধানের লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে, যা কিছুদিনের মধ্যেই ভাইভা পরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের প্রক্রিয়া পরিচালিত হবে।

এর আগে সোমবার সকালে কিউএস বাংলাদেশ ফোরাম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সরকার ১৮০ দিনের ‘হানিমুন পিরিয়ড’ শেষ করেছে এবং এই সময়ের মধ্যে বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়েছে।

এহছানুল হক মিলন আরও জানান, ‘কিউএস রেটিং উন্নত দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেন হয়? সার্কভুক্ত দেশের মধ্যে কেন নয়? যদি সেটা করা যেত, তাহলে আমরাও এগিয়ে থাকতে পারতাম।’

মন্ত্রী এছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি ডিগ্রি চালু না হওয়ার বিষয়টি প্রশ্নবিদ্ধ করেন। তিনি বলেন, ‘প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো কেন এতদিনে পিএইচডি ডিগ্রি চালু করতে পারল না?’

তিনি বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক গবেষক রয়েছেন, যারা অন্য দেশের উন্নয়নে নিজেদের জ্ঞান কাজে লাগান। কিন্তু তাদের খুঁজে বের করতে না পারা দেশের ব্যর্থতা। এ বিষয়েও সরকার নজর দিচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার: নজরুল ইসলাম খান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৫:০৬ পি.এম


শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার: নজরুল ইসলাম খান

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৬ : জনপ্রশাসনকে ঢেলে সাজানোর উদ্দেশ্যে শিগগিরই ‘জনপ্রশাসন সংস্কার কমিশন’ গঠনের পরিকল্পনা রয়েছে। এ কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।

আজ সোমবার দুপুরে, সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

নজরুল ইসলাম খান জানান, "আমরা যে প্রশাসনিক সংস্কার কমিশন তৈরি করতে চাই, সেই কমিশনকে যারা সহায়তা করবে, তাদের মধ্যে যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, তা দূর না করে কমিশন গঠন করলে কার্যকরী কাজ হবে না। এ কারণে কিছুটা সময় লাগছে। তবে শিগগিরই হবে, ইনশাল্লাহ।"

এ সময় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ বলেন, "জনপ্রশাসন সংস্কার কমিশন গঠনের জন্য নির্বাচনী ইশতেহারে যে অঙ্গীকার করা হয়েছে, সরকার সেই পয়েন্টে অটল রয়েছে। বরঞ্চ সরকারের উদ্দেশ্যেই কাজ করছে এবং ‘ইন দি মিন টাইম’ কিছু কিছু প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে হচ্ছে।"

তিনি আরও বলেন, "বিশেষ করে আগের সরকারের অনুগত কিছু ব্যক্তি প্রশাসনে রয়ে গেছেন। তাদেরকে যথাস্থান থেকে চিহ্নিত করে পরিষ্কার করার একটি চেষ্টা আমরা করেছি এবং তা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে।"

ইসমাইল জবিহউল্লাহ বলেন, "এমন কিছু করা যাবে না, যাতে দেশ ও জাতির ক্ষতি হয়। একই সঙ্গে প্রশাসনকে যে রকম দলীয়করণ করা হয়েছে, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তবে জনপ্রশাসন সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটি প্রতিবেদন দেওয়া হয়েছিল, সেটি আমরা লক্ষ্য করেছি এবং দেখেছি।" আরও বলেন, "আমরা খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে জনপ্রশাসন সংস্কারের জন্য একটি কমিশন গঠন করতে যাচ্ছি। আপনারা শিগগিরই তা দেখতে পাবেন।"

এছাড়া, গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, "প্রধানমন্ত্রীর সঙ্গে যারা গণমাধ্যমের প্রতিনিধিত্ব করেছেন, তারা সকলেই আমাদের প্রধানমন্ত্রীকে প্রশংসা করেছেন। তারা জানিয়েছে, এই প্রথম তারা কোনো গণমাধ্যমে সরকারি নিয়ন্ত্রণ ও প্রভাব অনুভব করেননি। ফলে তারা আনুষ্ঠানিকভাবে একাধিকবার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।"

তিনি আরও বলেন, "এটি প্রাতিষ্ঠানিক করার জন্য গণমাধ্যম কমিশন গঠনের প্রতি তাদের আগ্রহ এবং আমাদের প্রতিশ্রুতির মধ্যে কোনো অমিল নেই।"

জহির উদ্দিন স্বপন বলেন, "প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা অংশীদারদের সঙ্গে বৈঠকের উদ্যোগ গ্রহণ করেছি এবং বৈঠকটি প্রায় সম্পন্ন হয়েছে। এখন আমরা একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করব, যা একটি জাতীয় কর্মপরিকল্পনার (ন্যাশনাল অ্যাকশন প্ল্যান) খসড়া তৈরি করবে। তারপর আমরা এটি মন্ত্রিসভায় উপস্থাপন করব।" সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন।

অনুষ্ঠানটি তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ‘শাপলা’য় অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বের আগে সরকারের ১৮০ দিনের কার্যক্রম ও সাফল্যের একটি পরিসংখ্যানে তুলে ধরেন মাহাদী আমিন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

অনুষ্ঠানে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক অধ্যাপক এসএম আব্দুল আউয়াল।

এছাড়া উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিশেষ সহকারী রাশেদ খান, তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটার মাহফুজুর রহমান, প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মো. সুজাউদ্দৌলা, শাহাদাৎ স্বাধীন, সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক, আব্দুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার ও আশরোফা ইমদাদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণআকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যমে কাঠামোগত পরিবর্তন জরুরি: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


গণআকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যমে কাঠামোগত পরিবর্তন জরুরি: তথ্যমন্ত্রী

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৬ : পরিবর্তনশীল প্রযুক্তির এই যুগে গণআকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন ঘটাতে এবং নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আমূল আধুনিকায়ন ও কাঠামোগত রূপান্তরের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ সোমবার, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ‘মুনসুন রিভল্যুশন অডিটোরিয়াম’ এ আয়োজিত ‘গণমাধ্যম, গণআকাঙ্ক্ষা ও জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক সেমিনারটির প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। তথ্যমন্ত্রী বলেন, ইন্টারনেট, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং স্মার্ট ডিভাইসের বিকাশ সভ্যতার ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। গত হাজার বছরে সমাজে যে পরিবর্তন এসেছে, ডিজিটাল রূপান্তরের ঘনত্বের কারণে গত ২০-২৫ বছরে তার চেয়েও বেশি পরিবর্তন ঘটেছে। আগে কেবল সরকার নিয়ন্ত্রিত বা নিবন্ধিত মাধ্যমের প্রচারণাকে গণকণ্ঠ হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু এখন ডিজিটাল প্রযুক্তির কল্যাণ সমাজে জনগণের স্বতস্ফূর্ত স্বর ও গণআকাঙ্ক্ষা সরাসরি প্রতিফলিত হচ্ছে। তথ্যমন্ত্রী আরও বলেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মতো প্রতিষ্ঠান, বিটিভি অথবা রেডিওর মূল কাঠামো গড়ে উঠেছিল ইন্টারনেট ও স্মার্ট ডিভাইস যুগের পূর্বে। পরিবর্তিত ও রূপান্তরিত এই নতুন প্রেক্ষাপটে দর্শক ও শ্রোতাদের নতুন চাহিদা, ক্লাউড প্রযুক্তি ও নতুন চ্যালেঞ্জগুলো কী-তা গভীরভাবে অনুধাবন করতে হবে। জনগণের এই গণআকাঙ্খাকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে গণমাধ্যমে সঠিকভাবে রূপান্তরের জন্য বিশেষজ্ঞদের জ্ঞান, লাকসই প্রযুক্তি এবং দক্ষতার সুসংহত প্রয়োগ ঘটানো জরুরি। সেমিনারে উপস্থাপিত বিজ্ঞ আলোচনা ও সুনির্দিষ্ট সুচিন্তিত প্রস্তাবনাগুলো সরকারের নীতি নির্ধারণী রোডম্যাপ তৈরি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন মন্ত্রী। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান (অতিরিক্ত সচিব, গ্রেড-১)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য ড. সায়মা ফেরদৌস এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী। সেমিনারে গণমাধ্যম গবেষক, শিক্ষক, বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আয়ারল্যান্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোর নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


আয়ারল্যান্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোর নিহত

আয়ারল্যান্ডের কাউন্টি কিলডেয়ারের এম৯ মোটরওয়েতে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে, যেখানে ৫ কিশোর নিহত হয়েছে। অন্যদিকে, দুর্ঘটনার শিকার আরেকটি গাড়ির মধ্যে থাকা একই পরিবারের তিন বোন ও এক ভাই গুরুত্বর আহত হয়েছে।

একটি পরিবার ডাবলিন বিমানবন্দরে যাওয়ার পথে ছিল। গত রবিবার দুপুরে কাউন্টি কিলডেয়ারের মুনের কাছে এম৯ মোটরওয়ের উত্তরমুখী লেনে এই বিস্ফোরক ঘটনাটি ঘটেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, সড়কের বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি বিএমডব্লিউ গাড়ির সাথে হুন্ডাই গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে।

আইরিশ পুলিশ জানায়, নিহত কিশোররা তথাকথিত ‘লাকি ডিপ’ নামে পরিচিত চোর ও অপরাধ চক্রের সাথে সম্পৃক্ত ছিল।

এছাড়া, আহত ত্রিশোর্ধ্ব দুই বোনের অবস্থা এই মুহূর্তে আশঙ্কাজনক। তাদের বিশোর্ধ্ব আরেক বোন ও তার সাত বছর বয়সী সন্তানও বর্তমানে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তারা যে হুন্দাই গাড়েটিতে ভ্রমণ করছিলেন, সেটি মোটরওয়েতে সঠিক দিকেই চলছিল। তারা পারিবারিক একটি বিয়েতে যোগ দিতে ব্রিটেনে যাচ্ছিলেন, তাই ডাবলিন বিমানবন্দরের দিকে রওনা দিয়েছিলেন।

ঘটনাস্থল থেকে নিহত কিশোরদের মরদেহ উদ্ধার করে স্থানীয় নাস জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের ময়নাতদন্ত করা হবে।

আইরিশ পুলিশ জানিয়েছে, তারা গাড়িটির বিপজ্জনক গতিবিধি সম্পর্কে অবগত ছিল, তবে দুর্ঘটনার সময় তারা গাড়িটিকে তাড়া করছিল না। ঘটনার বিষয়ে ওমবাডসম্যানের পুলিশ তদন্ত করছে।

তদন্তকারীরা বলেছেন, মোটরওয়েতে প্রবেশের আগে এই কিশোররা আথি এবং কার্লো এলাকায় বেশ কয়েকটি চুরির চেষ্টায় অংশগ্রহণ করেছিল বলে অব্যহিত সূত্রে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%