০৭:২০ পি.এম
সিলেটের জৈন্তাপুর উপজেলায় একটি কাভার্ডভ্যান থেকে ৭৭২ পিস ভারতীয় বিভিন্ন সাইজের কম্বলসহ পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। এই কম্বলগুলোর আনুমানিক বাজার মূল্য ১১ লাখ ৪ হাজার ৫০০ টাকা হিসেবে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ৭টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের পাখিটেকি এলাকায় জমশিদ চৌধুরীর খামারবাড়ির সামনে সিলেট-তামাবিল মহাসড়কে স্থাপিত চেকপোস্টে একটি কাভার্ডভ্যান তল্লাশি করে এসব কম্বল জব্দ করা হয় এবং তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দুইজন হচ্ছেন- সিলেটের জালালাবাদ থানার ফতেপুর গ্রামের মাসুক মিয়া (৪৩) এবং ভোলা সদর উপজেলার চাচরা গ্রামের মো. আলমগীর হোসেন (৪৮)।
আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন