১০:০৫ পি.এম
ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ৩ হাজার ৯১৮ টি মামলা করেছে। গত বৃহস্পতি ও শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে এসব মামলা তৈরি করা হয়।
আজ ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগের অধীনে ১৯ টি বাস, ২ টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ৪৩ টি সিএনজি ও ৭৭ টি মোটরসাইকেলসহ মোট ১৯৮ টি মামলা হয়েছে। লালবাগ বিভাগে ২০ টি বাস, ১৯ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ৩২ টি সিএনজি ও ১৯৩ টি মোটরসাইকেলসহ মোট ৩১৫ টি মামলা হয়েছে। মতিঝিল বিভাগে মোট ৯৫৭ টি মামলা করা হয়েছে, যেখানে ৩৮ টি বাস, ১২ টি ট্রাক, ৫০ টি কাভার্ডভ্যান, ১৯৮ টি সিএনজি ও ৫২২ টি মোটরসাইকেল অন্তর্ভুক্ত। ওয়ারী বিভাগে মোট ৩৫২ টি মামলা করা হয়েছে, যেখানে ৪৪ টি বাস, ৩৭ টি ট্রাক, ২৯ টি কাভার্ডভ্যান, ৩৩ টি সিএনজি ও ১২৪ টি মোটরসাইকেল রয়েছে।
আরও পড়ুন: প্রকাশ্যে জাতীয় সংগীত অবমাননা করলেন পরীমণি, শাস্তি কী হবে?
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৭৭ টি মামলা দায়ের করা হয়েছে। এখানে ১৭ টি বাস, ৪ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ৭৫ টি সিএনজি ও ১০৪ টি মোটরসাইকেল রয়েছে। মিরপুর বিভাগে ২৭ টি বাস, ২২ টি ট্রাক, ৩১ টি কাভার্ডভ্যান, ১১৩ টি সিএনজি ও ৪৯২ টি মোটরসাইকেল সহ মোট ৭৯৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে মোট ৬৯২ টি মামলা করা হয়েছে, যেখানে ৮৫ টি বাস, ১৭ টি ট্রাক, ১৬ টি কাভার্ডভ্যান, ১৪০ টি সিএনজি ও ২৯১ টি মোটরসাইকেল অন্তর্ভুক্ত রয়েছে।
গুলশান বিভাগে ২৬ টি বাস, ৬ টি ট্রাক, ১৫ টি কাভার্ডভ্যান, ৪০ টি সিএনজি ও ১৪৫ টি মোটরসাইকেলসহ মোট ৩২২ টি মামলা হয়েছে।
এছাড়াও, অভিযানকালে মোট ৭৫৫ টি গাড়ি ডাম্পিং করা হয় এবং ৪৮৮ টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন