০৪:৩৬ পি.এম
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু শনিবার (৭ই নভেম্বর) সকালে লালমনিরহাটের সদর উপজেলার কাশীপুর উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে তিনি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
মন্ত্রী উল্লেখ করেন, কাশীপুর উচ্চ বিদ্যালয় এই অঞ্চলের অন্যতম পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠান। ঐতিহ্য রক্ষার জন্য মাঠ সংস্কার করা হয়েছে এবং নির্মাণাধীন ভবনের কাজ দ্রুত সম্পন্ন হবে। বিদ্যালয়ের সীমানাপ্রাচীর ও প্রবেশদ্বার আধুনিকায়ন এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের কথাও তিনি উল্লেখ করেন।
শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য ডিজিটাল হাজিরা চালুর নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, "কোনো অবস্থাতেই নির্ধারিত সময়ের আগে কোনো শিক্ষক বা শিক্ষার্থী বিদ্যালয় ত্যাগ করতে পারবে না।"
আরও পড়ুন: সৈয়দপুরে শিল্প সাহিত্য সংসদের আয়োজনে লালন সংগীতের আসর অনুষ্ঠিত
বিদ্যালয়ের ফলাফল উন্নত করার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি উচ্চশিক্ষার উপযোগী জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে।
তিনি বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, পরিকল্পিতভাবে গাছ লাগানো এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করার জন্য শিক্ষকসকলকে আহ্বান জানান। অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের আশ্বাসও দেন তিনি।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা পাবেন ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন