১০:০৬ পি.এম
রাজশাহী নগরীতে পুলিশ ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল ও নাইমেসুলাইড ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
শনিবার (২৭ জুন) দুপুর পৌনে ১টায় নগরীর খরবোনা নদীর ধার এলাকায় অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়। এই সময় তাদের দেহ ও বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মোট ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ গ্রাম হেরোইন, ৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০০ পিস নাইমেসুলাইড ট্যাবলেট, একটি দেশীয় হাসুয়া, একটি চাপাতি, একটি চাকু এবং মাদক বিক্রির জন্য প্রস্তুত ৮ হাজার ২০০ টাকা উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন নগরীর বোয়ালিয়া থানাধীন খরবোনা নদীর ধার এলাকার বাসিন্দা আপন দুই ভাই নিহত শহীদের ছেলে মোঃ ইমরান হোসেন ইমু (৩৭) এবং মোঃ মাসুদ হোসেন নাদু (৩২)।
আরও পড়ুন: যশোরের মনিরামপুরে খালে প্লাস্টিকের বস্তায় মিলল বৃদ্ধের মরদেহ
শনিবার সন্ধ্যায় নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার মোঃ গাজির রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি এড়িয়ে মাদক ব্যবসা করে আসছিল।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন