ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পানি বৃদ্ধি অব্যাহত বিশ্বম্ভরপুরের নদী-হাওরে


পানি বৃদ্ধি অব্যাহত বিশ্বম্ভরপুরের নদী-হাওরে

 

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় দূর্ঘাপুর-শক্তিয়ারখলা ১০০ মিটার সড়ক পানিতে ডুবে গেছে। সম্প্রতি বৃহস্পতিবার তোলা হয়েছে ছবিটি। -কালের কণ্ঠ

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে পানি বাড়তে শুরু করেছে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার নদ-নদীতে। এই পরিবর্তনের ফলে পানি বাড়ছে উপজেলার খড়চার হাওরসহ বিভিন্ন হাওরেও।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার (৯ জুলাই) টানা দুই দিন ধরে বৈরী আবহাওয়ার কারণে হাওরপারের বাসিন্দা, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ ঘর থেকে বের হতে পারছে না। তবে, এখনো পর্যন্ত কোনো গ্রাম প্লাবিত হয়নি বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে যে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি যাদুকাটা নদী দিয়ে প্রবল বেগে ভাটির দিকে নামছে। এতে যার ফলে, উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের শক্তিয়াখলা (দুর্গাপুর) এলাকার ১০০ মিটার ও তাহিরপুর উপজেলার আনোয়ারপুর সড়ক পানিতে ডুবে গেছে।

এতে সড়কটি দিয়ে যানবাহন ও মানুষের চলাচলে বিভিন্ন ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন যে, সুনামগঞ্জে চলতি মৌসুমে সর্বোচ্চ ২৬৫ মিলি বৃষ্টিপাত হয়েছে। সুরমা নদীর পানি বিপৎসীমার দশমিক ০৫৬ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে ৪ সেন্টিমিটার পানি বেড়েছে।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

জেলার বিশম্ভরপুর উপজেলা শক্তিয়ারখলা পয়েন্ট দিয়ে পানি বিপৎসীমার শূন্য দশমিক ২৭ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহফুজুর রহমান জানিয়েছেন যে, পরিস্থিতি বিবেচনা করে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ইমদাদুল হক মন্তব্য করেছেন, টানা বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে আশঙ্কা রয়েছে। কারণ আগামী ৭২ ঘণ্টা বৃষ্টি হওয়া পূর্বাভাস রয়েছে। এতে নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদে বন্যা হতে পারে।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আরও চার মার্কিন শহরে চালকবিহীন ট্যাক্সি নামাচ্ছে ওয়েমো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


আরও চার মার্কিন শহরে চালকবিহীন ট্যাক্সি নামাচ্ছে ওয়েমো

যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি (চালকবিহীন বা সম্পূর্ণ স্বয়ংক্রিয় গাড়ি) সেবা আরো সম্প্রসারণ করছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের স্বচালিত গাড়ি বিভাগ ওয়েমো। আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশটির আরো চারটি শহরে এই সেবা চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

নতুন শহরগুলো হচ্ছে সান ডিয়েগো, লাস ভেগাস, ট্যাম্পা (ফ্লোরিডা) এবং ডেনভার। শুরুতে এই সেবাটি প্রতিষ্ঠানটির কর্মীরা ব্যবহার করতে পারবেন। পরে ধাপে ধাপে সাধারণ মানুষের জন্যও এটি উন্মুক্ত করা হবে।

বর্তমানে ওয়েমো যুক্তরাষ্ট্রের ১০টির অধিক শহরে চালকবিহীন রোবোট্যাক্সি পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে এ খাতে একটি বড় অবস্থান তৈরি করেছে। তবে টেসলা ও জুকস-এর মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোও ধীরে ধীরে নতুন শহরে তাদের সেবা সম্প্রসারণ করছে।

মার্কিন সড়ক নিরাপত্তা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাস পর্যন্ত ওয়েমোর বহরে প্রায় ৪ হাজার চালকবিহীন রোবোট্যাক্সি রয়েছে।

এসব যানবাহনে কোম্পানির পঞ্চম ও ষষ্ঠ প্রজন্মের স্বয়ংক্রিয় চালনা প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে।

তবে সম্প্রসারণের পাশাপাশি কিছু চ্যালেঞ্জও মোকাবেলা করতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। সম্প্রতি ভারি বৃষ্টির সময় বেশ কয়েকটি গাড়ি পানিতে আটকে পড়েছিল। এ ছাড়া, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের উদ্‌যাপনের সময় সান ফ্রান্সিসকোতে দীর্ঘ যানজটে আটকে থাকতে গিয়ে কয়েকটি রোবোট্যাক্সির ব্যাটারি শেষ হয়ে যায়। এমনকি একটি গাড়িকে আতশবাজির দিকে যেতেও দেখা যায়।

গত ফেব্রুয়ারিতে ওয়েমো অ্যালফাবেটসহ অন্যান্য বিনিয়োগকারীদের কাছ থেকে ১৬ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছে। এ বছরের শেষের দিকে যুক্তরাজ্যের লন্ডনে প্রথম আন্তর্জাতিক রোবোট্যাক্সি সেবা চালুর পরিকল্পনাও রয়েছে কোম্পানিটির।

ওয়েমো জানিয়েছে, এখন পর্যন্ত তাদের চালকবিহীন গাড়িতে ২ কোটির বেশি যাত্রা সম্পন্ন হয়েছে। বছরের শেষ নাগাদ প্রতি সপ্তাহে ১০ লাখ যাত্রা সম্পন্ন করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে ১৩ জুলাই বরিশাল আসছেন তারেক রহমান: ব্যাপক প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার বরিশাল

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে ১৩ জুলাই বরিশাল আসছেন তারেক রহমান: ব্যাপক প্রস্তুতি

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আগামী ১৩ জুলাই (সোমবার) বরিশাল সফরে আসছেন তারেক রহমান। একদিনের এ সফরে তিনি বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি দলের সাংগঠনিক সভায় যোগ দেবেন। তার এ সফরকে কেন্দ্র করে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।

সফর উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই) বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে এক জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় প্রধানমন্ত্রীর সফর নিরাপদ, সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সার্বিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা ও মাঠপর্যায়ের দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সফরসূচি অনুযায়ী, সোমবার সকাল সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে রাজধানী ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হবেন। পথে গৌরনদীর বাটাজোর এলাকায় একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়া বরিশাল নগরীর ত্রিশ গোডাউন এলাকাতেও তার বৃক্ষরোপণের কর্মসূচি রয়েছে। দুপুরে সার্কিট হাউসে স্বল্প বিরতির পর বিকেল ৩টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বরিশাল সফরকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জেলার বিভিন্ন উপজেলা ও মহানগর থেকে নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন। একই সঙ্গে বরিশালের সাধারণ মানুষ ও নাগরিক সমাজও এ সফরকে ঘিরে নানা প্রত্যাশার কথা জানাচ্ছেন।

বিশেষ করে বরিশাল-ঢাকা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, বরিশালে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) প্রতিষ্ঠা, ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবিগুলো নতুন করে সামনে এসেছে। নাগরিক সমাজের প্রতিনিধিরা আশা করছেন, প্রধানমন্ত্রীর এই সফরে দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক ঘোষণা আসতে পারে।

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সাংগঠনিকভাবে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এ সফরের মাধ্যমে দক্ষিণাঞ্চলের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সর্বস্তরের নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রীর এই সফর বরিশালের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


মাদারীপুরে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ক্ষোভ

মাদারীপুরের কালকিনিতে একটি ধারের টাকার মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাম জড়িয়ে হয়রানি করার অভিযোগ তুলেছেন মো: বাবুল বয়াতি নামের এক ব্যক্তি। একই সাথে মামলার তদন্ত কর্মকর্তা কালকিনি থানার এসআই হানিফ সরকারের বিরুদ্ধে অনৈতিক সুবিধা না পেয়ে মিথ্যা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার অভিযোগ করেছেন তিনি।

আজ এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন কালকিনি উপজেলার বাঁশগাড়ি করিমগঞ্জ গ্রামের বাসিন্দা মো: বাবুল বয়াতি।

লিখিত বক্তব্যে বাবুল বয়াতি জানান, গত ০৩/০৩/২০২৬ ইং তারিখে মো: আলাউদ্দিন বেপারী পিতা: মৃত আবুল কাশেম বেপারী বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় বাবুল বয়াতির বাবা মো: ছরোয়ার বয়াতির বিরুদ্ধে ৫ লাখ ৯৮ হাজার টাকা ধার নেওয়ার অভিযোগ আনা হয় এবং বাবুল বয়াতিকে ২ নম্বর আসামি করা হয়।

বাবুল বয়াতি দাবি করেন, এই টাকা লেনদেনের সাথে তার কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না। এমনকি বাদী আলাউদ্দিন বেপারী নিজেই স্বীকার করেছেন যে, বাবুলের বাবাকে খুঁজে না পাওয়ায় কৌশলে বাবুল বয়াতির নাম মামলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার ভিডিও রেকর্ড তার কাছে সংরক্ষিত আছে। তদন্ত কর্মকর্তা এসআই হানিফ সরকারকে সেই ভিডিও দেখানো হয়েছিল বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, মামলার তদন্ত চলাকালীন এসআই হানিফ সরকার বাবুল বয়াতিকে তার দোকানে কথা না বলে, বারবার একান্তে বা পার্সোনালি দেখা করার জন্য চাপ দেন। তদন্ত কর্মকর্তার কথামতো একান্তে দেখা না করায় ক্ষিপ্ত হয়ে তিনি পাঁচজন সাক্ষীর ভুয়া জবানবন্দি লিখে আদালতে মিথ্যা তদন্ত রিপোর্ট পাঠিয়েছেন।

বাবুল বয়াতি বলেন, তদন্ত রিপোর্টে উল্লেখিত পাঁচজন সাক্ষীর মধ্যে দুইজন সাক্ষী মো: কামাল বেপারী ও আব্দুর রহিম সরদার আমার কাছে সরাসরি স্বীকার করেছেন যে, তারা আদালতে আমার বিরুদ্ধে কোনো সাক্ষ্য দেননি। তারা জানেন যে আমি এই লেনদেনের সাথে জড়িত নই। সাক্ষীদের এই স্বীকারোক্তির অডিও রেকর্ডও আমার কাছে আছে।

সংবাদ সম্মেলন থেকে এই মিথ্যা মামলা ও পক্ষপাতিত্ব তদন্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সাথে মামলাটি পুনরায় সঠিক ও নিরপেক্ষ তদন্ত করে তাকে এই মিথ্যা অপবাদ থেকে মুক্তি দেওয়ার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান ভুক্তভোগী বাবুল বয়াতি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যার স্রোতে ভেসে গেছে ভারতের হাজারো গ্যাস সিলিন্ডার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


বন্যার স্রোতে ভেসে গেছে ভারতের হাজারো গ্যাস সিলিন্ডার

ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলায় ভারি বৃষ্টির ফলস্বরূপ একটি এলপিজি বোতলজাতকরণ কেন্দ্রে থেকে প্রায় ৩ হাজার গ্যাস সিলিন্ডার ভেসে যাওয়ার ঘটনা ঘটেছে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

কর্মকর্তাদের মতে, টানা বৃষ্টির ফলে এইচপিসিএলের পাতালগঙ্গা এলপিজি বোতলিং প্লান্টে সুরক্ষাপ্রাচীর ধসে পড়েছে। এর ফলে বন্যার পানি সরাসরি প্লান্টে প্রবাহিত হয় এবং প্রবল স্রোতে হাজার হাজার গ্যাস সিলিন্ডার ভেসে যায়। ভেসে যাওয়া সিলিন্ডারগুলোকে পাতালগঙ্গা নদী এবং খারপাড়া খাঁড়িতে ভাসতে দেখা গেছে।

ঘটনার সময়, এক সেতু থেকে অনেক মানুষ ভাসমান সিলিন্ডারের ভিডিও ধারণ করেছেন। তবে এই ঘটনায় কোনো হতাহত বা বিস্ফোরণের খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং ভেসে যাওয়া সিলিন্ডারগুলো উদ্ধারের চেষ্টা চালাতে জরুরি পদক্ষেপ গ্রহণ করছে।

মহারাষ্ট্রের রায়গড় জেলায় বন্যার পানিতে ভেসে যাওয়া গ্যাস সিলিন্ডারগুলোতে কিছুতে এখনও গ্যাস থাকতে পারে বলে প্রশাসন সতর্ক করেছে। রায়গড়ের জেলা প্রশাসক কিশান জাভলে বলেছেন, পাতালগঙ্গা নদী বা আশপাশের এলাকায় কেউ যদি এসব ভাসমান সিলিন্ডার খুঁজে পান, তাহলে সেগুলো দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা কম্পানির কাছে হস্তান্তর করতে হবে।

নিরাপত্তার স্বার্থে প্রশাসন জনগণকে এসব সিলিন্ডার বাড়িতে না রাখার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি যত দ্রুত সম্ভব প্রশাসন বা কোম্পানির কাছে সেগুলো জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। জেলা প্রশাসক বলেন, ‘নদীতে ভেসে যাওয়া সিলিন্ডারগুলোতে গ্যাস আছে কি না বা সেগুলো নিরাপদ অবস্থায় আছে কি না, তার কোনো নিশ্চয়তা নেই। কৌতূহলবশত সেগুলো তুলে নেওয়া, খোলা বা বাড়িতে নিয়ে যাওয়া অত্যন্ত বিপজ্জনক হতে পারে।’

গত এক সপ্তাহের টানা বৃষ্টিতে মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে রায়গড় একটি। সেখানে অনেক এলাকায় বন্যা দেখা দিয়েছে এবং বিভিন্ন নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%