বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং
০৭:৩৯ পি.এম
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির তিন ছাত্রী স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে ঢাকায় গিয়ে চাকরিতে যোগ দিয়েছিল। নিখোঁজের পর বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ঢাকার শ্যামপুরের একটি ডাইং কারখানা থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধার হওয়া তিন শিক্ষার্থী হলো-দাড়িয়াল গ্রামের নান্টু চৌকিদারের মেয়ে সুবর্ণা (১৪), সাইফুল ইসলামের মেয়ে হাফসা আক্তার (১৪) ও দেলোয়ার হাওলাদারের মেয়ে নাদিয়া আক্তার (১৪)। তারা সবাই দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও জিডি সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর তিন ছাত্রী স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। তবে তারা স্কুলে যায়নি এবং বাড়িতেও ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে পুলিশকে বিষয়টি জানান। পরে হাফসা ও নাদিয়ার বাবা বাকেরগঞ্জ থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে তিন ছাত্রীর অবস্থান ঢাকায় শনাক্ত করা হয়। পরে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আদিল হোসেনের নির্দেশনায় এসআই নাজমুল মোল্লা ও এসআই সবিতা রানীর নেতৃত্বে পুলিশের একটি দল কদমতলী থানা-পুলিশের সহযোগিতায় শ্যামপুর এলাকায় অভিযান চালায়। বৃহস্পতিবার (১অক্টোবর) সকালে শ্যামপুরের সোনিয়া ডাইং হাউস নামের একটি ছাপা কারখানা থেকে তাদের উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুবর্ণার প্রতিবেশী সুমি (৩০) ঢাকায় চাকরি করেন। পূর্বপরিচয়ের সূত্রে সুবর্ণার সঙ্গে তার যোগাযোগ ছিল। ওই যোগাযোগের মাধ্যমে তিন ছাত্রী চাকরির উদ্দেশ্যে ঢাকায় যায়। পরে তারা সোনিয়া ডাইং হাউসে কাজে যোগ দেয়। পুলিশ তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ থানায় নিয়ে যায়।
বাকেরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজ তিন ছাত্রীর অবস্থান শনাক্ত করা হয়। পরে বাকেরগঞ্জ থানা-পুলিশ কদমতলী থানা-পুলিশের সহযোগিতায় ঢাকার শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকায় জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয় পর্যায়ের নবীনবরণ ও বিদায়ী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দিরাইয়ের কৃতী সন্তান ও তরুণ প্রজন্মের অনুপ্রেরণা ব্যারিস্টার মাহদিন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। একই সঙ্গে উচ্চশিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।
বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার মাহদিন চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয়জীবন শুধু একাডেমিক শিক্ষা অর্জনের সময় নয়; এটি নিজেদের দক্ষতা, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধ বিকশিত করার গুরুত্বপূর্ণ সময়। শিক্ষার্থীদের জ্ঞান ও মেধাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
তিনি নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন মেনে পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল মেট্রোপলিটন পুলিশে (বিএমপি) কর্মরত সদস্যদের সন্তানদের মধ্যে ‘বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫’ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্। তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননাসূচক ক্রেস্ট, নগদ সম্মানী ও সনদপত্র তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএমপি কমিশনার বলেন, “মেধাবৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এই সাফল্য তাদের নিরলস মেধা ও অধ্যবসায়েরই অনন্য স্বীকৃতি। আজ যে অর্জনের সূচনা হলো, তা ভবিষ্যতে তাদের আরও বড় সাফল্য অর্জনে ও দেশসেবায় আত্মনিয়োগ করতে অনুপ্রেরণা জোগাবে।
সংবর্ধনা পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে শিক্ষার্থীরা এ ধরনের ইতিবাচক উদ্যোগ ও মূল্যায়নের জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং বিএমপি কমিশনারের প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মোঃ আব্দুল হান্নানসহ মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংবর্ধিত কৃতি শিক্ষার্থীবৃন্দ এবং তাদের সম্মানিত অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এশিয়ান গেমসে পুরুষদের ৭৭ কেজি গ্রেকো-রোমান রেসলিং ফাইনালে ইরানের কুস্তিগীর আলিরেজা আবদেভালি জাপানের বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন নাও কুসাকাকে পরাজিত করে চমক সৃষ্টি করেছেন। অলিম্পিক জয়ী এই তারকাকে ৫-৩ ব্যবধানে পরাজিত করে তিনি সোনার পদক অর্জন করেন।
এই রোমাঞ্চকর ম্যাচটি জাপানের নাগায়া সিটির ইনায়ে স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত হয়। আবদেভালি ঘরের মাঠের ফেভারিট কুসাকাকে হারিয়ে একটি বড় ধরনের অঘটন ঘটান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ ১-৬ ইন্দোনেশিয়া (প্রথমার্ধ শেষে)
আজ দেশের ফুটবলের প্রধান তারকা হামজা চৌধুরীর জন্মদিন। সতীর্থরা বিশেষ এই দিনটি স্মরণীয় করে রাখতে দারুণ ফুটবল খেলার আশা করেছিলেন হামজা।
কিন্তু বাংলাদেশ দলের বর্তমান পরিস্থিতি এমন যে, হামজা সম্ভবত আজকের দিনটি দ্রুত ভুলে যেতে চাইবেন। ফিফা আসিয়ান কাপে নিজেদের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে প্রথমার্ধেই ৬ গোল খেয়ে ফেলেছে বাংলাদেশ। এই ম্যাচে বিরতির আগে এতগুলো গোল হজম করার ঘটনা বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ঘটল।
বিরতির পর বাংলাদেশ দল নিজেদের সবচেয়ে বড় পরাজয় এড়ানোর চেষ্টা করবে। বাংলাদেশের ফুটবলে সবচেয়ে বড় হার ছিল ১৯৭৯ সালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে এবং ১৯৮২ সালে ইরানের বিরুদ্ধে। উভয় ম্যাচেই বাংলাদেশ ৯-০ গোলে পরাজিত হয়েছিল। এছাড়া ১৯৭৫ সালে হংকংয়ের কাছে ৯-১ গোলে হারতে হয়েছিল।
জার্কাতার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ইন্দোনেশিয়ার ৬ গোলের মধ্যে ৪টি করেছেন মিচেল লি বেকার। বাংলাদেশের পক্ষে এক গোল শোধ করেছেন শাহরিয়ার ইমন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ