০৫:৪৬ পি.এম
পটুয়াখালীতে ৬ বছরের শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসার শিক্ষক ইব্রাহিমকে পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার (২৭ জুলাই) সকালে দুমকি উপজেলার ওই প্রতিষ্ঠানে যখন যৌন নিপীড়ন করা হচ্ছিল, তখন স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
গ্রেপ্তার ইব্রাহিম পটুয়াখালী সদর উপজেলার চারাবুনিয়া এলাকার নুরুল ইসলাম মুন্সীর ছেলে। তিনি দুমকি উপজেলার পশ্চিম মুরাদিয়া মুহেব্বিয়া হাফিজিয়া ইলমুল কিরাত দ্বিনিয়া মাদরাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
যৌন নিপীড়নের শিকার ওই শিক্ষার্থীর (৬) বাড়ি দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের জামলা আবাসন প্রকল্প এলাকায়। এই ঘটনার পর বিদ্যেতো শিশুটির মা বাদী হয়ে সোমবার দুপুরে দুমকি থানায় একটি মামলা করেছেন।
আরও পড়ুন: বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৪ জন গ্রেপ্তার
প্রত্যর্কদর্শী ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, সকাল ৬টার দিকে অভিযুক্ত শিক্ষক ইব্রাহীম ওই শিশু শিক্ষার্থীকে একা পেয়ে একটি কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতন করে। এর পর তিনি শিশুটিকে বিষয়টি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখান। ঘটনার পর শিশুটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে স্থানীয়রা ঐ শিক্ষককে আটক করে দুমকি থানা পুলিশের কাছে সোপর্দ করে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন জানিয়েছেন, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেপ্তার মাদরাসা শিক্ষক ইব্রাহিম ওই শিশু শিক্ষার্থীর সঙ্গে বিকৃত যৌনাচার করেছেন। স্থানীয়দের খবর পাওয়ার পর তাকে হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় অভিযুক্তকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: চিরিরবন্দরে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন