ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

‘দানব’ দাবানল নিয়ন্ত্রণে লড়ছে ফ্রান্স ও স্পেন


‘দানব’ দাবানল নিয়ন্ত্রণে লড়ছে ফ্রান্স ও স্পেন

স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মার্লাস্কা বলেছেন, নতুন দাবানল নিয়ন্ত্রণে আগামী দুই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সতর্ক করেছেন যে, তাপমাত্রা আরো বেড়ে যাওয়ার আগে আগুন নিয়ন্ত্রণে আনতে হবে।

সোমবার সাংবাদিকদের তিনি বলেন, ‘আজ ও আগামীকাল খুবই গুরুত্বপূর্ণ। কারণ বুধবার থেকে আবহাওয়া এমন হবে, যা আগুন নেভানোর কাজকে আরো কঠিন করে তুলবে।’ দাবানলের কারণে ইতিমধ্যে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এর জন্য আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মী ও জরুরি সেবা সংস্থাগুলো জোরালো অভিযান চালিয়ে যাচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তাপমাত্রা বৃদ্ধি ও প্রতিকূল আবহাওয়ার কারণে আগামী কয়েক দিনে দাবানল আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। তাই ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: ইরান: হামলা হলে বিশ্ব জ্বালানি বাজারে বিপর্যয়ের আশঙ্কা

ফ্রান্স ও স্পেনে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে সোমবারও দমকলকর্মীরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নতুন তাপপ্রবাহের আশঙ্কায় পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

দাবানলের কারণে দুই দেশে এখন পর্যন্ত ৩ লাখ ২৫ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে বেশিরভাগই ফ্রান্সের বোর্দো শহরের কাছের জিরোন্দ অঞ্চলের বাসিন্দা। স্পেনের রাজধানী মাদ্রিদের কাছাকাছি এলাকাতেও আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।

ফ্রান্সের ন্যাশনাল ফায়ারফাইটার্স ফেডারেশন জানিয়েছে, দাবানল থেকে বিরল ‘পাইরোকিউমুলোনিম্বাস’ অগ্নি-মেঘ তৈরি হয়েছে, যা শক্তিশালী বাতাস ও বজ্রপাত সৃষ্টি করতে পারে।

সংস্থাটির মুখপাত্র এরিক ব্রোকার্ডি বলেন, পরিস্থিতি অত্যন্ত কঠিন, তবে দমকলকর্মীরা আগুনের দুর্বল অংশ খুঁজে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ দাবানল পরিস্থিতি নিয়ে জরুরি মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন।

আরও পড়ুন: নাহিদের অভিযোগ: আগে আ.লীগ, এখন বিএনপি দিচ্ছে প্রশ্রয়

অন্যদিকে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দাবানল-কবলিত ভ্যালেন্সিয়া অঞ্চল পরিদর্শন করছেন। সেখানে নতুন করে আগুন ছড়িয়ে পড়ায় আরো ১৫ হাজার মানুষকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে যেতে হয়েছে।

স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মার্লাস্কা বলেছেন, আগুন ধীরে ধীরে এগোলেও সামনে পরিস্থিতি আরো কঠিন হতে পারে। আভিলা প্রদেশে আগুনের বিস্তারকে দেশটির বেসামরিক সুরক্ষা বিভাগের প্রধান ভার্জিনিয়া বারকোনেস ‘একটি দানবের বিরুদ্ধে লড়াই’ বলে বর্ণনা করেছেন। তিনি জানান, সেখানে প্রায় ৭৭ হাজার হেক্টর এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমন তীব্র দাবানল ও চরম আবহাওয়ার ঘটনা আগের তুলনায় বেশি ঘটছে। দীর্ঘ তাপপ্রবাহ, বৃষ্টির অভাব এবং শুকিয়ে যাওয়া বনভূমি এসব আগুনকে আরো ভয়াবহ করে তুলছে। ফলে ফ্রান্সের জিরোন্দ অঞ্চলে পর্যটকদের ওই এলাকা এড়িয়ে অন্যত্র যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেখানে প্রায় ২ লাখ ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং ৪৫টি ক্যাম্পসাইট বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে প্রায় ৪০ হাজার মানুষের ছুটির পরিকল্পনা বাতিল হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ স্কাউটদের রাত্রিযাপন কর্মসূচি ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আয়োজিত ছুটির ক্যাম্প বন্ধ ঘোষণা করেছে। জিরোন্দের বাসিন্দা জর্জেস ক্লিভাজ জানান, তিনি পরিবারের সদস্যদের নিয়ে আগুন থেকে বাড়ি রক্ষার জন্য বাগানের পাইপ দিয়ে বাড়ির চারপাশে পানি ছিটাচ্ছেন।

আরও পড়ুন: পদ্মা নদীর চরের দখল নিয়ে কাকন ও কালু বাহিনীর মধ্যে চার ঘণ্টা গোলাগুলি

তবে দমকলকর্মীরা সতর্ক করেছেন, কয়েক ঘণ্টার মধ্যেই আগুন তাদের এলাকায় পৌঁছে যেতে পারে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেস বলেছেন, সারা দেশে পরিস্থিতি এখনও অত্যন্ত প্রতিকূল। তবে জিরোন্দের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ভোর পর্যন্ত আগুন মোটামুটি স্থিতিশীল ছিল।

ফ্রান্সের দাবানলে আহত ৮৪ দমকলকর্মী, নতুন তাপপ্রবাহের সতর্কতা বলছে। ফ্রান্সের জিরোন্দ অঞ্চলের ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত ৮৪ জন দমকলকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে ১০ জনকে চিকিৎসার জন্য নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ফ্রান্সের সিএফডিটি ইউনিয়নের ফেডারেল সেক্রেটারি সেবাস্তিয়েন বুভিয়ের অভিযোগ করেছেন, আগুনের বিষাক্ত ধোঁয়া থেকে সুরক্ষার জন্য দমকলকর্মীদের কাছে পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম নেই।

আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, মঙ্গলবার থেকে ফ্রান্সে নতুন তাপপ্রবাহ শুরু হতে পারে। এর ফলে কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে, যা আগুন নিয়ন্ত্রণের কাজ আরো কঠিন করে তুলবে। জিরোন্দ অঞ্চলে দাবানলে অন্তত ২৪০টি বাড়ি পুড়ে গেছে, যার বেশিরভাগই লে পোর্জ গ্রামে।

বোর্দোর মেয়র থমাস ক্যাজেনভ বলেছেন, ৮ লাখ ৫০ হাজার মানুষের শহর বোর্দো খালি করার কোনো পরিকল্পনা নেই। যদিও শহরটিতে আগুনে ক্ষতিগ্রস্ত হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছেন, তবু পরিস্থিতির ওপর কর্তৃপক্ষ সতর্ক নজর রাখছে।

আরও পড়ুন: সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনায় প্রাণহানি ১৪

অন্যদিকে, বুধবার থেকে শুরু হওয়া দাবানলে জিরোন্দ অঞ্চলের প্রায় ৪২ হাজার হেক্টর বন ও জমি পুড়ে গেছে। ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বোর্দোর কাছের দেশের গুরুত্বপূর্ণ মহাকাশ শিল্প এলাকা রক্ষায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে, বোর্দোর দক্ষিণের প্রধান মহাসড়ক ও রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে জিরোন্দ অঞ্চলে প্রায় দুই হাজার ৫০০ দমকলকর্মী, এক হাজার ৫০০ সেনাসদস্য এবং এক হাজার ২০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ বলেছেন, দেশের ভয়াবহ দাবানলে প্রাকৃতিক পরিবেশের অকল্পনীয় ক্ষতি হয়েছে। মাদ্রিদের পশ্চিমে ভিলামান্তা এলাকার একটি আশ্রয়কেন্দ্র পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন। দাবানলের কারণে মাদ্রিদ অঞ্চল, আভিলা, টোলেডো এবং পূর্বাঞ্চলের কাস্তেলোন থেকে প্রায় ৭৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ভিলামান্তার একটি জিমনেসিয়ামকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে পরিণত করা হয়েছে। সেখানে আশ্রয় নেওয়া আজুসেনা পাগুয়াদা বলেন, ‘আমরা খুব ভয় পেয়েছিলাম। গার্ডিয়া সিভিল আমাদের বাড়িতে এসে দ্রুত এলাকা ছেড়ে যেতে বলে।’

৭০ বছর বয়সী আরেক আশ্রয়প্রার্থী মার্গারিটা জানান, তিনি চার দিন ধরে একই পোশাক পরে আছেন। তিনি বলেন, ‘রানি আমাদের দেখতে এসেছিলেন, আর আমি এই নোংরা পোশাকই পরে ছিলাম।’

আরও পড়ুন: কুয়েতে স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রে তিনজনের মৃত্যুদণ্ড

কর্তৃপক্ষ জানিয়েছে, বাতাসের কারণে মাদ্রিদের কাছের আগুন আপাতত রাজধানী থেকে দক্ষিণ দিকে সরে যাচ্ছে। তবে আগুনের পথের গ্রামগুলো থেকে আরো মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে।

এদিকে ভ্যালেন্সিয়া অঞ্চলে নতুন দাবানল খুবই তীব্র আকার ধারণ করেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি পিলার বার্নাবে। ভ্যালেন্সিয়ার কাছে আরেকটি ছোট দাবানলে শনিবার একজন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। এটি স্পেনে চলমান দাবানলে প্রথম বেসামরিক মৃত্যুর ঘটনা। অন্যদিকে, ফ্রান্সের বোর্দোর কাছে আগুন নেভানোর সময় মঙ্গলবার দুই দমকলকর্মী নিহত হন।

রবিবারের প্রার্থনায় পোপ লিও চতুর্থ স্পেন ও ফ্রান্সের দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন। তিনি ক্ষতিগ্রস্ত মানুষ ও উদ্ধারকর্মীদের জন্য প্রার্থনা করার আহ্বান জানান। এদিকে ইতালিও দাবানলের সঙ্গে লড়াই করছে।

দেশটির উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, দক্ষিণাঞ্চলের পুগলিয়া অঞ্চলের পেশিচি শহরের কাছে সমুদ্রপথে ৪০০ জনের বেশি পর্যটক ও সৈকত ভ্রমণকারীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আরো প্রায় ৩০০ জনকে উদ্ধার করার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: এশিয়ান গেমসের স্বর্ণজয়ী অ্যাথলেট নীরাজ যাদবের রহস্যজনক মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর পল্টনে পুলিশের অভিযানে গ্রে-ফতার ১৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


রাজধানীর পল্টনে পুলিশের অভিযানে গ্রে-ফতার ১৬

রাজধানীর পল্টন মডেল থানার পুলিশ অপরাধপ্রবণ এলাকাগুলোতে সোমবার বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতদের তালিকায় রয়েছে- মোহাম্মদ মুরাদ হোসেন পাটোয়ারী (৫৪), মোহাম্মদ শুকুর (৩৮), মো. আব্দুল আহাদ (২৩), মো. রুবেল ওরফে শুকুর আলী (৩৫), মো. সজীব প্রকাশ সবুজ (২৭), মো. নূর ইসলাম ওরফে নয়ন ইসলাম (২৭), মো. আলাল (৫০), মো. সাগর (২০), মো. রাসেল (২৩), মোহাম্মদ রাসেল (৩১), জয় দাস (২২), মো. জাকারিয়া হোসেন (২৬), মো. জুয়েল (৪০), অমিত হাসান রানা (২২), আনোয়ার হোসেন (২৬) ও শামসুদ্দিন (৫২)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং ডিএমপি অধ্যাদেশ মোতাবেক গ্রেফতারকৃত আসামি।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৬১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৬১

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধের সাথে জড়িত ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টার মধ্যে বিভাগের বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় যার ফলে তাদের গ্রেফতার করা সম্ভব হয়েছে।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. সাইফুল ইসলাম (২৪), মো. আবু সুফিয়ান (২৫), মোছা. জুলেখা ওরফে জোলেখী (২৬), ফরহাদ মৃধা ওরফে মনির মৃধা (২১), মনির (৩৫), শামীম (৩০), মো. সাহেব আলী (৬০), মজিবর (৪০), হেলাল (৩৮), সমির (৫২), মোহসেন (৪০), ফারুক (৬৩), বিল্লাল (৩৫), নাছির (৪৫), জাহিদুল (৪৫), আব্দুল কুদ্দুস (৬০), মো. সুমন (৪৬), মো. সেলিম (৫৫), মো. রহমতুল্লাহ ওরফে রাতুল (৩০), মো. শাকিল হোসেন (২৮), শিমূল মজুমদার (২৬), আল আমিন ইসলাম (১৯), সাইদি হোসেন বিপ্লব, মো. হাসান (৩০), মো. লিটন (২৬), মো. আল আমিন (২২), মো. আশরাফুল ইসলাম রাসেল ইসলাম (২৫), বকুল বেগম (৪১), মো. সায়াবুদ্দিন (৩০), মো. আব্দুল আহাদ (২০), মো. ইয়ামিন হোসেন (৩২), মো. বাকি সরকার সুমন (৩০), মো. বাবুল (২০), মো. বিপ্লব (২৪), মো. জাবেদ (২৭), মো. আবির সরদার (২২), মো. নাবিপুল হাসান (১৮), কাজী নজরুল ইসলাম (৪৪), দিগন্ত (২১), মো. আসাদুজ্জামান, মো. আসাদুজ্জামান, মো. ইমরান হোসেন (১৮), অঞ্জন নন্দী লেলিন (৩৫), মো. ওয়াজ উদ্দিন (২১), মো. নাজিদুল ইসলাম (৩০), মো. আব্দুল হাই মিয়া অন্তর (৩৫), মোছা. রহিমা বেগম (৩০), মো. আবির হোসেন (২৬), মো. রহমতুল্লাহ (১৯), মো. হাসান (২৫), মো. আশরাফুল আলম (৩৮), মো. সোহেল (৩৫), মো. ইসলাম (৩৫), মো. লাল মিয়া (৩৮), মো. সোহেল মিয়া (২৯), শচীন মালো (৩০), ইউনুস মিয়া (২৫), মো. শামছুল (৩০), মো. সোহেল (৩৮), মো. শাহীন ও তৌহিদুর রহমান (৪৮)।

গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ৪ জন, শেরেবাংলা নগর থানায় ২২ জন, মোহাম্মদপুর থানায় ১১ জন, আদাবর থানায় ৮ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৬ জন এবং হাতিরঝিল থানায় ১০ জন রয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেবাচিমের উন্নয়নে কৌশলগত কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


শেবাচিমের উন্নয়নে কৌশলগত কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের সেবার মান উন্নয়নে দীর্ঘমেয়াদি ও কার্যকর কৌশলগত কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।

মন্ত্রী বলেন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম, দক্ষ জনবল, ডিজিটাল স্বাস্থ্যসেবা, জবাবদিহিতা এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে হাসপাতালের ব্যবস্থাকে আরো উন্নত করা সম্ভব।

আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজের অডিটোরিয়ামে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা উল্লেখ করেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে।

এসব উদ্যোগ সফল করতে সংশ্লিষ্ট কর্মকর্তা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। অপরদিকে হাসপাতাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা, সুশাসন ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করা গেলে জনগণ আরো দ্রুত এবং মানসম্মত চিকিৎসাসেবা পাবে।

তথ্যমন্ত্রী এ ব্যাপারে আরও বলেন, হাসপাতাল শুধু চিকিৎসা প্রদানের স্থান নয়, এটি মানুষের আস্থার কেন্দ্র। তাই রোগীদের নিরাপদ, দ্রুত এবং মানসম্মত সেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা ও পেশাগত দক্ষতার পাশাপাশি হাসপাতাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করা অপরিহার্য।

মন্ত্রী বলেন, মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে। জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই।

উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানে গুরুত্ব দিতে হবে। সরকারের প্রতিটি উদ্যোগে জনগণের কল্যাণ নিশ্চিত করাই হবে সর্বোচ্চ অগ্রাধিকার।

সভায় ব্যবস্থাপনা কমিটির আয়োজনে বক্তব্য রাখেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর, অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের উপপরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম এবং শেবাচিমের উপপরিচালক ডা. মো. নাজমুল আহসান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রামীণ নারীদের উৎপাদিত হস্তশিল্প রপ্তানিতে সহায়তা করবে সরকার: মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


গ্রামীণ নারীদের উৎপাদিত হস্তশিল্প রপ্তানিতে সহায়তা করবে সরকার: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, গ্রামীণ নারীদের উৎপাদিত হস্তশিল্প আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে বর্তমান সরকার সর্বাত্মক সহায়তা প্রদান করবে।

আজ রংপুর নগরীর গণগ্রন্থাগার প্রাঙ্গণে অবস্থিত জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বিভাগীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গ্রামীণ নারীদের তৈরি হস্তশিল্পের বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। বিআরডিবি’র বিভিন্ন সমিতির সদস্যরা নিজ উদ্যম ও কঠোর পরিশ্রমের মাধ্যমে স্বাবলম্বী হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছেন। মন্ত্রী সুবিধাভোগীদের মধ্যে বৃক্ষের চারা, ক্ষুদ্র ও উদ্যোক্তা ঋণ এবং কিশোরীদের জন্য প্রণোদনা চেক বিতরণও করেন।

নারী শিক্ষা ও উন্নয়নে সরকারের বিশেষ গুরুত্বের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নারীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে সরকার নানান কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এর ফলে নারীরা স্নাতক স্তর পর্যন্ত বিনামূল্যে পড়ার সুযোগ পাচ্ছে বলে তিনি জানান।

বেকারত্ব দূরীকরণে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেছেন, আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনবলের চাহিদা ক্রমাগত বেড়ে চলেছে। সুতরাং, বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণ নিয়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগানো প্রয়োজন। এতে তারা নিজেদের আর্থিক অবস্থার উন্নতির পাশাপাশি দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে।

রংপুর অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, কৃষকদের আয় বাড়াতে এবং কৃষিপণ্য সঠিকভাবে সংরক্ষণের জন্য এই অঞ্চলে কৃষি কেন্দ্র গড়ে তোলা হবে। একই সাথে, উৎপাদিত পণ্যকে রপ্তানিমুখী করার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

মন্ত্রী ব্যবসায়ীদের উপর জোর দেন, উৎপাদনমুখী খাতে বিনিয়োগের মানসিকতা গড়ে তুলতে। তিনি উল্লেখ করেন, সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। উৎপাদন এবং বিনিয়োগ বৃদ্ধি পেলে এই অঞ্চলের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড এবং খাল খনন কর্মসূচির মতো বিভিন্ন কর্মসূচি ইতোমধ্যে কার্যকর হয়েছে এবং এগুলি দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তিনি আশা প্রকাশ করেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাম্মদ শওকত রশিদ চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি উল্লেখ করেন, গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন হল সরকারের প্রধান লক্ষ্য।

তিনি আরো বলেন, গ্রামীণ এলাকার বেকার নারী-পুরুষদের বিভিন্ন কারিগরি ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের আওতায় আনার ব্যবস্থা করা হচ্ছে, যাতে স্ব-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

বিআরডিবি মহাপরিচালক এ কে এম তারেক, رংپر-৩ আসনের সংসদ সদস্য মাহবুবর রহমান বেলাল, সংরক্ষিত মহিলা ৩৩৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রিজিকা সুলতানা, রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শামসুজ্জামান সামু, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, বিএনপি নেতাসহ অন্যান্য অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে, মন্ত্রী সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে রংপুর সেন্ট্রাল বাস টার্মিনালের সংলগ্ন পাইকারি মাছের বাজার এলাকায় অবস্থিত বিআরডিবি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ফলক উন্মোচনের মাধ্যমে রংপুর বিভাগের কার্যালয়ের উদ্বোধন করেন। এরপর তিনি নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রধান অতিথি হিসেবে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তিন দিনব্যাপী ‘পল্লী মেলা-২০২৬’-এর উদ্বোধন করেন এবং স্টলগুলো পরিদর্শন করেন। মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। এই তিন দিনব্যাপী গ্রামীণ মেলায় মোট ২৯টি স্টল স্থাপন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%