০৬:০৬ পি.এম
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধের সাথে জড়িত ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টার মধ্যে বিভাগের বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় যার ফলে তাদের গ্রেফতার করা সম্ভব হয়েছে।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. সাইফুল ইসলাম (২৪), মো. আবু সুফিয়ান (২৫), মোছা. জুলেখা ওরফে জোলেখী (২৬), ফরহাদ মৃধা ওরফে মনির মৃধা (২১), মনির (৩৫), শামীম (৩০), মো. সাহেব আলী (৬০), মজিবর (৪০), হেলাল (৩৮), সমির (৫২), মোহসেন (৪০), ফারুক (৬৩), বিল্লাল (৩৫), নাছির (৪৫), জাহিদুল (৪৫), আব্দুল কুদ্দুস (৬০), মো. সুমন (৪৬), মো. সেলিম (৫৫), মো. রহমতুল্লাহ ওরফে রাতুল (৩০), মো. শাকিল হোসেন (২৮), শিমূল মজুমদার (২৬), আল আমিন ইসলাম (১৯), সাইদি হোসেন বিপ্লব, মো. হাসান (৩০), মো. লিটন (২৬), মো. আল আমিন (২২), মো. আশরাফুল ইসলাম রাসেল ইসলাম (২৫), বকুল বেগম (৪১), মো. সায়াবুদ্দিন (৩০), মো. আব্দুল আহাদ (২০), মো. ইয়ামিন হোসেন (৩২), মো. বাকি সরকার সুমন (৩০), মো. বাবুল (২০), মো. বিপ্লব (২৪), মো. জাবেদ (২৭), মো. আবির সরদার (২২), মো. নাবিপুল হাসান (১৮), কাজী নজরুল ইসলাম (৪৪), দিগন্ত (২১), মো. আসাদুজ্জামান, মো. আসাদুজ্জামান, মো. ইমরান হোসেন (১৮), অঞ্জন নন্দী লেলিন (৩৫), মো. ওয়াজ উদ্দিন (২১), মো. নাজিদুল ইসলাম (৩০), মো. আব্দুল হাই মিয়া অন্তর (৩৫), মোছা. রহিমা বেগম (৩০), মো. আবির হোসেন (২৬), মো. রহমতুল্লাহ (১৯), মো. হাসান (২৫), মো. আশরাফুল আলম (৩৮), মো. সোহেল (৩৫), মো. ইসলাম (৩৫), মো. লাল মিয়া (৩৮), মো. সোহেল মিয়া (২৯), শচীন মালো (৩০), ইউনুস মিয়া (২৫), মো. শামছুল (৩০), মো. সোহেল (৩৮), মো. শাহীন ও তৌহিদুর রহমান (৪৮)।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর দফতরে বিএমইউর ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব
গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ৪ জন, শেরেবাংলা নগর থানায় ২২ জন, মোহাম্মদপুর থানায় ১১ জন, আদাবর থানায় ৮ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৬ জন এবং হাতিরঝিল থানায় ১০ জন রয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন