প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জে পুলিশ মাদক কারবারি ‘পাথর বাবা’ এবং তার সঙ্গে থাকা চারজনকে আটক করেছে। এ সময় তাদের সাথে বিপুল পরিমাণ গাঁজা, হেরোইন সদৃশ পাউডারসহ মাদক সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
রোববার (২৬ জুলাই) গভীর রাতে পুলিশের একটি বিশেষ অভিযানে সদর উপজেলার কলাইয়া গ্রামে থেকে তাদেরকে আটক করা হয়েছে।
আটকদের মধ্যে রয়েছেন কলাইয়া গ্রামের মজিবুর রহমান, যিনি ওরফে পাথরশাহ (৫৫), আব্দুল হাই (৪৭), জুবায়ের (২৮), এবং দিরাই উপজেলার সাকিতপুর গ্রামের আক্কাস মিয়া (৩২)।
জানা যায়, দীর্ঘদিন ধরে মাদক কারবারি হিসেবে কাজ করার জন্য লালসালু গায়ে নিজেকে পাথর শাহ নাম দিয়ে পরিচিত করে তোলেন মজিবুর রহমান। মানুষের মধ্যে তিনি হয়ে ওঠেন ‘পাথর বাবা’। বিভিন্ন সময় চতুর্দিকে পাথর বসিয়ে মোমবাতি জ্বালিয়ে ভক্তদের নিয়ে গাঁজা-ইয়াবা সেবনের আসর পরিচালনা করতেন। এসব ঘটনা প্রকাশ পেলে পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকবার অভিযান চালানো হয়। কিন্তু প্রতিবারেই খবর পেয়ে তারা পালিয়ে যেতেন। পরে রোববার রাতে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে নতুন করে অভিযান শুরু করা হয়। এই সময় পুলিশকে ক্রেতা সাজিয়ে পাঠিয়ে হাতে নাতে চারজনকে মাদক বেচাকেনার অপরাধে আটক করা হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ গণমাধ্যকে জানান, ‘পাথর বাবা’ তার মাদক ব্যবসা গোপনে রাখার জন্য একটা দোকান খুলেছিলেন এবং পাথর শাহ নাম ব্যবহার করছিলেন। তিনি বলেন, ‘আমরা কয়েকবার অভিযান চালিয়েছি কিন্তু তাকে ধরা সম্ভব হয়নি। রাতে তাকেসহ চারজনকে হাতেনাতে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে জেলহাজতে পাঠানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন