ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যানের হিন্দুত্ববাদের ‘দ্ব্যর্থহীন নিন্দা’


ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যানের হিন্দুত্ববাদের ‘দ্ব্যর্থহীন নিন্দা’

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ডেমোক্র্যাট কংগ্রেসম্যান রো খান্না ভারত সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে হিন্দু জাতীয়তাবাদ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেছেন। তিনি ভারতীয় শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে দুর্নীতির বিরুদ্ধে এবং অন্তর্ভুক্তিমূলক সমাজের দাবিতে রাজপথে আন্দোলনরতদের প্রশংসা করেছেন।

সম্প্রতি, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) রো খান্নার প্রতি আহ্বান জানান যুক্তরাষ্ট্রভিত্তিক শিক্ষাবিদ গৌরব সাবনিস। তিনি মোদি সরকারের বিষয়ে খান্নার অবস্থান স্পষ্ট করার জন্য অনুরোধ করেন। এর প্রতিক্রিয়ায়, খান্না বলেন, তিনি হিন্দু জাতীয়তাবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন করেছেন।

গৌরব সাবনিস তার পোস্টে উল্লেখ করেন, রো খান্না নিজেকে প্রগতিশীল রাজনীতিক হিসেবে পরিচয় দিলেও মোদি সরকারের অধীনে রাজনৈতিক বন্দিত্ব ও সংখ্যালঘুদের অধিকার সংকুচিত হওয়ার মতো বিষয়গুলোতে নীরব রয়েছেন। তিনি হিন্দুত্ববাদ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এবং মোদি সরকারের বিষয়ে খান্নার অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান।

আরও পড়ুন: আরব উপসাগরে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলায় এক নাবিক নিহত

রো খান্না তার জবাবে বলেন, "আমি দ্ব্যর্থহীনভাবে হিন্দু জাতীয়তাবাদের নিন্দা জানিয়েছি এবং দুর্নীতির বিরুদ্ধে ও অন্তর্ভুক্তির পক্ষে রাজপথে কথা বলা শিক্ষার্থীদের সাধুবাদ জানিয়েছি।" তিনি আরও উল্লেখ করেন, "আমার দাদা মহাত্মা গান্ধী স্বাধীনতা আন্দোলনের অংশ ছিলেন। আমি গান্ধী ও নেহরুর বহুত্ববাদী আদর্শে বিশ্বাস করি।"

রো খান্না যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রভাবশালী প্রগতিশীল কণ্ঠগুলোর মধ্যে অন্যতম। তিনি ক্যালিফোর্নিয়ার ১৭তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধি, যা সিলিকন ভ্যালির একটি অংশকে অন্তর্ভুক্ত করে। ২০১৬ সালে তিনি প্রথমবারের মতো কংগ্রেস সদস্য নির্বাচিত হন। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বার্নি স্যান্ডার্সের প্রচারশিবিরের সহসভাপতির দায়িত্বও পালন করেছেন।

সম্প্রতি অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে, রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী রিতেশ ট্যান্ডনকে ৪২ হাজারের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করে ষষ্ঠ মেয়াদে কংগ্রেস সদস্য নির্বাচিত হয়েছেন খান্না।

এদিকে, মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের ফলে মার্কিন প্রতিনিধি পরিষদ ও সিনেটে দলটি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই রাজনৈতিক পরিবর্তনকে অনেকে ডোনাল্ড ট্রাম্প-পরবর্তী মার্কিন রাজনীতির সূচনা হিসেবে দেখছেন।

আরও পড়ুন: দোষী সাব্যস্ত রাসেল ব্র্যান্ড

সূত্র: দ্য টেলিগ্রাফ অনলাইন

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্র মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখা পুনর্গঠন সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার, স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ,

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


ছাত্র মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখা পুনর্গঠন সম্পন্ন

সভাপতি ফাহিম ও সেক্রেটারি আজহার

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন সদর থানা শাখার সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (৫ নভেম্বর ২০২৬) বৃহস্পতিবার বিকালে মহানগর মজলিস কার্যালয়ে উক্ত প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ। ২০২৬-২৭ সেশনে ইসলামী ছাত্র মজলিসের নারায়ণগঞ্জ সদর থানা শাখার সভাপতি হিসেবে ফাহিম বিন বোরহান এবং সেক্রেটারি হিসেবে আজহারুল ইসলাম দায়িত্বপ্রাপ্ত হন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহনেওয়াজ বলেন, "সংগঠনে যে দায়িত্ব আসে, তা আল্লাহর পক্ষ থেকে আমানত। এর হিসাব আমাদের সবাইকে আল্লাহর কাছে দিতে হবে। তাই দায়িত্বশীলদের নিয়ত বিশুদ্ধ রাখতে হবে এবং সকল কাজ করতে হবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। কুরআন-সুন্নাহর আলোকে দাওয়াত, সংগঠন, প্রশিক্ষণ ও আন্দোলনের মাধ্যমে ছাত্রসমাজকে জ্ঞান অর্জন ও চরিত্র গঠনের পথে এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, "ছাত্রসমাজ হলো জাতির ভবিষ্যৎ। আজকের ছাত্ররাই আগামীদিনের সমাজ রক্ষার কান্ডারী। সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে ছাত্র সমাজকে ইসলামী সমাজ বিনির্মানে প্রস্তুত হতে হবে। মনে রাখতে হবে, আদর্শিক এই কাজে ধৈর্য ও অবিচলতাই সফলতার চাবিকাঠি।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র মজলিসের মহানগর বায়তুলমাল ও প্রচার সম্পাদক মুহাম্মদ জাওয়াদুল ইসলাম, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ মারুফ পাটওয়ারী
প্রমুখ,

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামী ছাত্র মজলিস ফতুল্লা থানা শাখা পুনর্গঠন সম্পন্ন -

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার, স্টাফ রিপোর্ট নারায়ণগঞ্জ,

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


ইসলামী ছাত্র মজলিস ফতুল্লা থানা শাখা পুনর্গঠন সম্পন্ন -

সভাপতি মোহাম্মদ আবু সাঈদ ও সেক্রেটারি নাজিম হাসান স্বপ্ন

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর আওতাধীন ফতুল্লা থানা শাখার সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (৬ নভেম্বর ২০২৬) শুক্রবার বিকালে মহানগর মজলিস কার্যালয়ে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ। ২০২৬-২৭ সেশনে ইসলামী ছাত্র মজলিসের ফতুল্লা থানা শাখার সভাপতি হিসেবে মোহাম্মদ আবু সাঈদ এবং সেক্রেটারি হিসেবে নাজিম হাসান স্বপ্ন দায়িত্বপ্রাপ্ত হন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহনেওয়াজ বলেন, সংগঠনের যেকোনো দায়িত্ব কোনো পদ-পদবি বা অর্জনের বিষয় নয়, বরং এটি সরাসরি মহান আল্লাহর পক্ষ থেকে অর্পিত এক বিশাল আমানত। কে কতটুকু দায়িত্ব পালন করেছি, কাল কেয়ামতের ময়দানে প্রতিটি মুহূর্তের হিসাব আল্লাহর কাছে পেশ করতে হবে। তাই আমাদের নিয়ত হতে হবে একবারে খাঁটি এবং প্রতিটি পদক্ষেপ পরিচালিত হতে হবে কেবলই রবের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। কোরআন ও সুন্নাহকে পাথেয় করে শিক্ষা, প্রশিক্ষণ ও দাওয়াতী তৎপরতার মাধ্যমে এই তরুণ ছাত্রসমাজকে আলোকিত চরিত্র ও জ্ঞান অর্জনের পথে সুসংগঠিত করতে হবে।

তিনি আরো বলেন - আমাদের মনে রাখতে হবে, একটি জাতির হৃদস্পন্দন হলো তার ছাত্রসমাজ। তারাই আগামীর সমাজ সংস্কার ও বিপ্লবের অগ্রনায়ক। তাই ইসলামী সমাজব্যবস্থা কায়েমের মহান লক্ষ্যে আমাদের প্রতিটি তরুণকে সৎ, যোগ্য ও বিচক্ষণ নেতৃত্বের সুষম গুণে গড়ে তুলতে হবে। এই ঈমানী ও আদর্শিক লড়াইয়ের ময়দানে সকল প্রতিকূলতায় সবর (ধৈর্য) ও অবিচলতাই হবে আমাদের চূড়ান্ত বিজয়ের আসল চাবিকাঠি।"

এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিসের নারায়ণগঞ্জ জেলা সাবেক সভাপতি মুফতি তৌফিক বিন হারিছ, খেলাফত মজলিস ফতুল্লা থানা সভাপতি জনাব আবু বকর, ছাত্র মজলিস মহানগর ক্যাম্পাস ও ছাত্রকল্যাণ সম্পাদক মুহাম্মদ সিয়াম, বায়তুলমাল ও প্রচার সম্পাদক মুহাম্মদ জাওয়াদুল ইসলাম, সদর থানা বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ ফয়সাল প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুবি প্রেস ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


কুবি প্রেস ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ শুরু

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের উদ্যোগে ‘তারুণ্যের ক্যানভাসে আগামীর সাংবাদিকতা’ শীর্ষক একটি দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে, যা সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়ক হবে।

শুক্রবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এই কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের পাশাপাশি সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। ৬ ও ৭ নভেম্বর দুই দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হবে।

কর্মশালার প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ বার্তা সম্পাদক সঞ্জয় তরফদার, প্রথম আলোর উপ-বার্তা সম্পাদক কাজী আলিম-উজ-জামান এবং দ্য ডেইলি স্টারের সিনিয়র স্টাফ রিপোর্টার আহসান হাবিব। সঞ্জয় তরফদার সাংবাদিকতার প্রাথমিক ধারণা, সংবাদ সংগ্রহ ও লেখার মৌলিক কৌশল নিয়ে আলোচনা করেন। কাজী আলিম-উজ-জামান ফিচার লেখার কৌশল, বিষয় নির্বাচন ও লেখার গঠন নিয়ে প্রশিক্ষণ দেন। অন্যদিকে, আহসান হাবিব অনুসন্ধান সাংবাদিকতার বিভিন্ন দিক, তথ্য অনুসন্ধান, তথ্যের সত্যতা যাচাই এবং অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কৌশল তুলে ধরেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, ‘সাংবাদিকতা এমন একটি পেশা, যেটিকে আমি দর্পণ হিসেবে দেখি। বিভাগ ও অনুষদের ঊর্ধ্বে উঠে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যক্রম কতটা স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে, তা তুলে ধরাই সাংবাদিকতার অন্যতম দায়িত্ব। এ ধরনের কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তার উন্মেষ, মানসিকতার পরিবর্তন এবং সমাজের সামনে সঠিক ও সত্য তথ্য তুলে ধরার দক্ষতা তৈরি হবে। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ থেকে শিক্ষার্থীরা অনেক বেশি উপকৃত হবে। বিশেষ করে কীভাবে একটি বস্তুনিষ্ঠ সংবাদ তৈরি করতে হয়, সে বিষয়ে তারা বাস্তব ধারণা লাভ করতে পারবে।

তিনি আরও বলেন, সাংবাদিকদের নিয়ে প্রতি ছয় মাস বা এক বছর অন্তর অন্তত এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হলে শিক্ষার্থীরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চায় উৎসাহিত হবে। এর মাধ্যমে তারা ভবিষ্যতে দক্ষ সাংবাদিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে।

কুবি প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক বলেন, আমাদের আজকের কর্মশালার শিরোনাম ‘তারুণ্যের ক্যানভাসে আগামীর সাংবাদিকতা’। তারুণ্য মানেই নতুন চিন্তা, নতুন সম্ভাবনা, সৃজনশীলতা এবং পরিবর্তনের জোয়ার। আর সেই তারুণ্যের হাতে যদি সঠিক জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার সমন্বয় ঘটানো যায়, তাহলে আগামীর সাংবাদিকতা আরও সমৃদ্ধ হয়ে উঠবে। সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলাই এ প্রশিক্ষণ কর্মশালার উদ্দেশ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে যুক্তরাষ্ট্রপ্রবাসী নুরুল ইসলামের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


সিলেটে যুক্তরাষ্ট্রপ্রবাসী নুরুল ইসলামের রক্তাক্ত মরদেহ উদ্ধার

সিলেট নগরের দক্ষিণ সুরমা এলাকা থেকে মো. নুরুল ইসলাম (৬৫) নামের একজন যুক্তরাষ্ট্রপ্রবাসীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে কায়স্থরাইল এলাকার একটি বাসার দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নুরুল ইসলাম কায়স্থরাইল এলাকার ২ নম্বর রোডের ২৫ নম্বর বাসায় বসবাস করতেন। তিনি ওই এলাকার মৃত আব্দুল গফুরের পুত্র।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে ফজরের নামাজে অংশ নিতে যান নুরুল ইসলাম। নামাজ শেষে বাসায় ফিরে নাস্তা করে পুনরায় ঘুমিয়ে পড়েন। সকাল ১০টার দিকে তার স্ত্রী ঘুম থেকে উঠে তাকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাথরুমে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। তার গলায় কাটা দাগ ছিল। মরদেহের পাশে একটি বটিদা ও ছুরি পড়ে ছিল।

এ সময় স্ত্রীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেন। পরে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের মর্গে পাঠায়।

মরদেহ উদ্ধারের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন। তিনি বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশের তদন্ত চলমান রয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%