০৮:৪০ পি.এম
সিলেট নগরের দক্ষিণ সুরমা এলাকা থেকে মো. নুরুল ইসলাম (৬৫) নামের একজন যুক্তরাষ্ট্রপ্রবাসীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে কায়স্থরাইল এলাকার একটি বাসার দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নুরুল ইসলাম কায়স্থরাইল এলাকার ২ নম্বর রোডের ২৫ নম্বর বাসায় বসবাস করতেন। তিনি ওই এলাকার মৃত আব্দুল গফুরের পুত্র।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে ফজরের নামাজে অংশ নিতে যান নুরুল ইসলাম। নামাজ শেষে বাসায় ফিরে নাস্তা করে পুনরায় ঘুমিয়ে পড়েন। সকাল ১০টার দিকে তার স্ত্রী ঘুম থেকে উঠে তাকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাথরুমে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। তার গলায় কাটা দাগ ছিল। মরদেহের পাশে একটি বটিদা ও ছুরি পড়ে ছিল।
আরও পড়ুন: বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী
এ সময় স্ত্রীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেন। পরে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের মর্গে পাঠায়।
মরদেহ উদ্ধারের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন। তিনি বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশের তদন্ত চলমান রয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন