ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ


বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

সরকারি বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা আবাস সংকট দূর করার জন্য পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে। বুধবার সকাল ১০ টায় কলেজের জিরো পয়েন্টে শিক্ষার্থীরা জড়ো হন। তারা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।

এরপর বেলা ১১ টা থেকে প্রায় এক ঘণ্টাব্যাপী বিএম কলেজের সামনের সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন। এর ফলে নগরীর নতুন বাজার থেকে নথুল্লাবাদ সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা জানান, বিএম কলেজে ৩০ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। কিন্তু তাদের জন্য প্রয়োজনীয় আবাসনের ব্যবস্থা নেই। যা কিছু রয়েছে, তার অবস্থা অত্যন্ত খারাপ। বৃষ্টির সময় কলেজ ক্যাম্পাসে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাই তারা জলাবদ্ধতা নিরসন ও রাস্তার ড্রেন সংস্কারের দাবি করেন।

এছাড়াও শিক্ষার্থীরা মাঠ ভরাট, কলেজের অডিটোরিয়াম সংস্কার, বিভিন্ন ডিপার্টমেন্টের সংস্কার এবং শিক্ষক সংকট দূর করে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবি জানান। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আরও জানিয়েছেন, যতদিন পর্যন্ত তাদের দাবি মানা না হবে, ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে সরে দাঁড়াবেন না।

আরও পড়ুন: সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধ ধসে মানুষের চরম দুর্ভোগ

বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. তাইজুল ইসলাম জানিয়েছেন, তিনি শিক্ষার্থীদের সাথে আলোচনা করে তিন দিনের সময় চেয়েছেন। এর মধ্যে বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্টদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্লাস্টিক দূষণ বন্ধের এখনই সময়: বরিশালে বিশ্ব পরিবেশ দিবসে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৩ এম


প্লাস্টিক দূষণ বন্ধের এখনই সময়: বরিশালে বিশ্ব পরিবেশ দিবসে আলোচনা

বরিশালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, যার মূল শ্লোগান ছিল “প্লাস্টিক দূষণ আর নয়; বন্ধ করার এখনই সময়”।

বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এই আলোচনা সভার আয়োজন করে বিভাগীয় ও জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার। জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ (ট্রাফিক) উপ-পুলিশ কমিশনার মো. শরফুদ্দিন এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফেরদৌসী জামান তনু।

বক্তারা প্লাস্টিক দূষণের ভয়াবহতা, পরিবেশ সচেতনতা এবং পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে ব্যাপক আলোচনা করেন। তারা পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকাল দশটায় নগরীর লেডিস ক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জের মাধবপুরে গরু চুরির অভিযোগে চার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৬ এম


হবিগঞ্জের মাধবপুরে গরু চুরির অভিযোগে চার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

হবিগঞ্জের মাধবপুরে গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে চারটি বাড়িতে হামলা, ভাঙচুর এবং আসবাবপত্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার, দিনের বেলায় উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, অভিযুক্তদের বাড়ি থেকে দেশীয় অস্ত্রসহ চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পিয়াইম গ্রামের কৃষ্ণপদ সরকারের একটি গরু চুরির ঘটনায় গ্রামে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর স্থানীয় ইউপি সদস্য আবিদ মিয়াসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা অভিযুক্তদের বাড়িতে যান। একপর্যায়ে সেখানে ভাঙচুর চালানো হয় এবং ঘরের আসবাবপত্র বাইরে এনে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পিয়াইম গ্রামের আব্দুল হাসিমের ছেলে উজ্জ্বল মিয়া (২৮), মৃত উসমান মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩০), মৃত সক্কদর মিয়ার ছেলে সামছু মিয়া (২৬) এবং মৃত লাল মিয়ার ছেলে সাজু মিয়া (৩০) দীর্ঘদিন ধরে চুরি-ডাকাতির সঙ্গে জড়িত। শুধু পিয়াইম গ্রাম নয়, আশপাশের বিভিন্ন গ্রামেও তারা চুরি-ডাকাতি করেন বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগও রয়েছে। এ ছাড়া চুরি-ডাকাতির সময় বিভিন্ন বাড়ির নারীদের ধর্ষণের অভিযোগও তুলেছেন গ্রামবাসী। তবে সামাজিক সম্মানহানির ভয়ে ভুক্তভোগীরা প্রকাশ্যে অভিযোগ করেননি বলে দাবি করা হয়েছে।

পিয়াইম গ্রামের মুতি মিয়া ও জামাল মিয়া জানিয়েছেন, অভিযুক্তদের বাড়ি থেকে দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল, চাপাতিসহ চুরি-ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকা সত্ত্বেও তারা প্রকাশ্যে চলাফেরা করেন এবং রাতে চুরি-ডাকাতিতে জড়িত থাকেন বলে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আশিস দে জানিয়েছেন, সাজু মিয়ার বিরুদ্ধে একটি এবং অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে চুরি-ডাকাতির একাধিক মামলা রয়েছে। তবে অভিযুক্তদের বাড়িতে হামলা, ভাঙচুর ও আসবাবপত্রে অগ্নিসংযোগের ঘটনা সম্পর্কে তিনি অবগত নন। যদি কেউ অভিযোগ করেন, তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৭২ বোতল ভারতীয় মদসহ এক মাদক কারবারি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৭ এম


সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৭২ বোতল ভারতীয় মদসহ এক মাদক কারবারি গ্রেফতার

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দক্ষ দল সঁাড়াশি অভিযান চালিয়ে ৭২ বোতল ভারতীয় মদ ও ২০ লাখ টাকা মূল্যের একটি বিলাসবহুল প্রাইভেটকারসহ মো. আতিকুর রহমান আতিক (৩৩) নামক এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১১টার সময় জেলার দোয়ারাবাজার উপজেলার মংলারগঁাও এলাকায় দিলীপ দাসের বসতভিটার পূর্ব পার্শ্বে দোয়ারাবাজার-ছাতকগামী পাকা রাস্তার ওপর এই সফল অভিযানটি পরিচালিত হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সুনামগঞ্জের উপপরিদর্শক (এসআই) মুকুল খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ধৃত আসামির দেহ ও সংশ্লিষ্ট প্রাইভেটকারের তল্লাশি করে ৫৫ বোতল ‘অঈ ইষধপশ’ এবং ১৭ বোতল ‘ওঈঊ ঠড়ফশধ’ (মোট ২৭ হাজার মিলিলিটার বা ৭২ বোতল) অবৈধ ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই সাথে মাদকদ্রব্য চোরাচালান ও পরিবহনের কাজে ব্যবহৃত ‘ঢাকা মেট্রো-গ-১৭-৪২৩১’ নম্বরের প্রাইভেটকারটি জব্দ করা হয়।

পুলিশের সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের প্রাক্কলিত বাজারমূল্য ১ লাখ ২৪ হাজার ৫০০ টাকা এবং জব্দকৃত প্রাইভেটকারটির আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। মোট ২১ লাখ ২৪ হাজার ৫০০ টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে দোয়ারাবাজার থানায় নিয়মিত মামলা রুজু করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৭ এম


সাবেক কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস

সিলেটের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি মরহুম বদরউদ্দিন আহমদ কামরানের ওপর বোমা হামলার অভিযোগে দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ৭০ নেতা-কর্মীকে খালাস দিয়েছেন আদালত। এর ফলে দীর্ঘ ১১ বছরের পর এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুটি মামলার বিচারিক কার্যক্রম শেষ হলো।

রোববার (১ নভেম্বর) সিলেটের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস বিস্ফোরক দ্রব্য আইনের ৩৬/১৫ নম্বর মামলায় এই রায় ঘোষণা করেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মির্জা মো. ইয়াকুত হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৫ সালের ১ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে সিলেট মহানগরের পাঠানটুলা এলাকায় মিছিল বের করেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। ওই মিছিল থেকে সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের ওপর বোমা হামলার অভিযোগে পুলিশ মামলা দায়ের করে। জালালাবাদ থানা-পুলিশের করা মামলাটির অভিযোগপত্র দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথকভাবে দাখিল করা হয়।

এর আগে একই ঘটনায় দায়ের করা দণ্ডবিধির মামলায় ২০২৪ সালের ১৯ ডিসেম্বর সব আসামিকে খালাস দেন সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবদুল মোমেন। সর্বশেষ বিস্ফোরক দ্রব্য আইনের মামলায়ও সব আসামি খালাস পাওয়ায় এ ঘটনায় দায়ের করা দুই মামলাতেই আসামিরা অব্যাহতি পেলেন।

খালাস পাওয়া উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লোকমান, সাবেক সহসভাপতি চৌধুরী মো. সুহেল, বিমানবন্দর থানা বিএনপির সদস্যসচিব সৈয়দ সরওয়ার রেজা, সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি শিহাব খান ও আব্দুল হাফিজ রানা। উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন দিবাগত রাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%