ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

বাউফলে কেক কেটে আ.লীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন


বাউফলে কেক কেটে আ.লীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পটুয়াখালীর বাউফলে, রাতের অন্ধকারে কেক কেটে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে, যা দলীয় কার্যক্রম নিষিদ্ধ ছিল। গতকাল রাতে উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

সূত্রে জানা যায়, রাজনগর গ্রামের বারেক দরবেশের দরগাহে গতকাল ২৩ জুন রাতে গোপনে এই কর্মসূচির আয়োজন করেন বগা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হোসেন। নিষিদ্ধ কার্যক্রমের মধ্যে কেক কাটা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। তারা বিভিন্ন স্লোগানও দেন। অনুষ্ঠানের স্থানটিতে শেখ মুজিবর রহমান ও পালাতক শেখ হাসিনার ছবি প্রদর্শন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

গতকাল, বগা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন তার ফেসবুক প্রোফাইলে ৪ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। পরে এটি আওয়ামী লীগের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে শেয়ার করা হয়।

আরও পড়ুন: বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

প্রশাসনের নজর এড়িয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নিয়ে উপজেলাজুড়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ মন্তব্য করেন, ‘গণ হত্যাকারী দল আওয়ামী লীগ। তারা কিভাবে প্রশাসনের চোখ ফাকি দিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করে তা বুঝে আসছে না। বিষয়টি আমরা রাজনীতিকভাবে মোকাবেলা করব।’

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার, বাউফল সার্কেল আরিফ মোহাম্মাদ শাকুর বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। পুলিশি অভিযান চলছে।

আরও পড়ুন: কুলাউড়ায় পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ৪ গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে শিশু ধর্ষণের অভিযোগে ১০ বছরের আটকাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৯ এম


পিরোজপুরে শিশু ধর্ষণের অভিযোগে ১০ বছরের আটকাদেশ

পিরোজপুরে শিশু ধর্ষণের অভিযোগে একজনকে ১০ বছরের আটকাদেশ (কারাদন্ড) প্রদান করেছে আদালত। মঙ্গলবার দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: আসাদুল্লাহ আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামী হলেন বাধন বসু (১৭), যিনি ভান্ডরিয়া উপজেলার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের গৌতম বসু ও শিখা রানীর পুত্র। রায়ের পর বাদী পক্ষ সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন বাদী রোকসানা বেগম।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৪ অক্টোবর ভান্ডারিয়ার ভিটাবাড়িয়া গ্রামের এক গৃহবধু রোকসানা বেগম তার ছোট মেয়ে ও শ্বশুরকে রেখে বরিশালে চিকিৎসার জন্য যান। রাতে শ্বশুর ঘুমিয়ে পড়লে সুযোগ পেয়ে আসামী বাধন ভিকটিমকে ধর্ষণ করে পালিয়ে যায়। এই ঘটনার পর ভিকটিমের মা রোকসানা বাদী হয়ে ভান্ডারিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামী দোষী সাব্যস্ত হলে আদালত এই রায় প্রদান করে। মামলার বাদী রোকসানা বেগম জানান, ষষ্ঠ শ্রেণীতে পড়া শিশুকে একা পেয়ে তাকে ধর্ষণ করেছে বাধন। তিনি আরও বলেন, "আমরা উপযুক্ত বিচার পাইনি। আসামীর সর্বোচ্চ শাস্তি হলে উপযুক্ত বিচার হতো।"

নারী-শিশু আদালতের পিপি নুরুল ইসলাম সরদার শাহজাহান জানান, শিশু ধর্ষণ অভিযোগের মামলাটি প্রসিকিউশনের পক্ষে প্রমাণিত হওয়ায় আদালত সাক্ষ্য প্রমাণ শেষে আসামীকে ১০ বছরের আটকাদেশ (কারাদন্ড) প্রদান করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাউফলে ছাত্রদল নেতার হাতে ইউপি সচিব লাঞ্চিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩০ এম


বাউফলে ছাত্রদল নেতার হাতে ইউপি সচিব লাঞ্চিত

পটুয়াখালীর বাউফল সদর ইউঃপিঃ সচিব এনামুল হক মুকুলকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে সজীব হোসেন নামের এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে যে, সচিবকে মারধর করা হয়েছে দাবি কৃত চাঁদা ও অনৈতিক সুবিধা না দেয়ায়।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৪ জুন) দুপুর ১২টায় বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়ন পরিষদে। অভিযোগ সূত্রে জানা যায়, ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত সভাপতি সজিব হোসেন পিং মিলন গাজী এবং তার সঙ্গে থাকা কয়েকজন কর্মী সচিব এনামুল হক মুকুলের কক্ষে প্রবেশ করে অফিসের বিভিন্ন নথিপত্র খোঁজাখুঁজি শুরু করেন। সচিব বাধা দিলে তারা তার উপর চড়াও হয়ে কিল-ঘুষি মারেন এবং একপর্যায়ে কাঠের চেয়ার দিয়ে আঘাত করেন।

স্থানীয় গ্রাম পুলিশ এবং উপস্থিত সেবা প্রত্যাশীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহত সচিব এনামুল হক মুকুল বলেন, “৫ আগস্টের পর থেকে সে বিভিন্ন অনৈতিক সুবিধা ও নগদ অর্থ দাবী করে আসছিল। আমি তাতে রাজি না হওয়ায় এ হামলা চালানো হয়েছে। ঈদের সময়ও সে বিজিএফ তালিকার চাল দাবি করেছিল।”

তিনি আরও জানান, এ ঘটনায় ছাত্রদলের এক কর্মী সাইদুল (পিং রশিদ গাজী) মারধরের ভিডিও ধারণ করেছেন।

তবে অভিযুক্ত ছাত্রদল নেতা সজিব হোসেন জুয়েল বিষয়টি অস্বীকার করে বলেন, “আমি ইউনিয়ন পরিষদে একটি ট্রেড লাইসেন্স নিতে গিয়েছিলাম। সচিবের সাথে আমার কোনো সমস্যা হয়নি।”

এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, “একজন সরকারি কর্মকর্তাকে সরকারি কার্যালয়ে লাঞ্ছিত করা গুরুতর অপরাধ। বিষয়টি রাষ্ট্রীয় বিধি অনুযায়ী প্রক্রিয়াধীন রয়েছে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবসে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩০ এম


পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবসে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পিরোজপুর জেলা বিএনপি আজ বুধবার বৃক্ষরোপণের কার্যক্রম পরিচালনা করেছে। বুধবার সকাল ১০ টায় সদর উপজেলার তেজদাসকাঠি কলেজে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ সমপাদক কাজী রওনাকুল ইসলাম টিপু এবং জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনসহ অন্যান্য নেতা-কর্মীরা মিলিত হয়ে কয়েক শতাধিক বৃক্ষ রোপন করেন।

বৃক্ষ রোপন অনুষ্ঠানে অধ্যক্ষ আলমগীর হোসেন সভাপতিত্ব করেন। আলোচনা সভায় কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, "জাতীয়তাবাদী দল বিএনপি ৩১ দফায় ঘোষণা দিয়েছে আগামী পাঁচ বছর বিএনপি ক্ষমতায় গেলে অথবা না গেলেও সারা বাংলাদেশ কমপক্ষে পাঁচ কোটি বৃক্ষরোপন করবে।"

তিনি আরও উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৌদি আরবে মরুভূমিতে নিম গাছ লাগিয়েছিলেন, যেগুলি সৌদি আরবে জিয়াট্রি নামে পরিচিত। তিনি বলেন, "আমরাও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে নিম গাছসহ বিভিন্ন গাছ রোপন করেছি।" টিপু অভিযোগ করেন, বিগত সরকার পরিবেশকে ব্যাপকভাবে নষ্ট করেছে এবং বলেন, "আমরা পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছ লাগানোর কার্যক্রম চালু করেছি, আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।"

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ হাসানুল কবির লীন, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম সিরাজ, আব্দুস সালাম সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবুগঞ্জে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানে হাইজিন কর্নার স্থাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩১ এম


বাবুগঞ্জে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানে হাইজিন কর্নার স্থাপন

মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে 'হাইজিন কর্নার' এর শুভ উদ্বোধন করা হয়েছে, যা কিশোরীদের বয়:সন্ধিকালীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে স্থাপন করা হয়েছে। এই উদ্যোগ বাবুগঞ্জ উপজেলা প্রশাসন এবং মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে বাস্তবায়িত হয়েছে। বুধবার (২৫ জুন) সকাল দশটায় মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নিচ তলায় হাইজিন কর্নারটি উদ্বোধন করা হয়, যা transforming Lives Through Nutrition প্রকল্প ও (আইডিই) International Development Enterprises, Bangladesh এর সহযোগিতায় সম্পন্ন হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ বশির আহমেদ শরীফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরীন জোবায়েদা আখতার এবং বরিশাল সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সৈয়দ জলিল।

এছাড়াও, উদ্বোধনী অনুষ্ঠানে মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ জানান, "মেয়েদের বয়ঃসন্ধিকাল সময়ে যে সমস্যায় পড়তে হয় তা স্বাভাবিক করতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি নিয়মিত রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%