ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সিপাহসালার সৈয়দ নাসির উদ্দীন (র.) হযরত শাহজালাল (র.)-এর সঙ্গী ও সিলেট অভিযানের প্রধান সেনাপতি


সিপাহসালার সৈয়দ নাসির উদ্দীন (র.) হযরত শাহজালাল (র.)-এর সঙ্গী ও সিলেট অভিযানের প্রধান সেনাপতি

সিলেটের ইতিহাসের সঙ্গে যাঁদের নাম গভীরভাবে জড়িয়ে আছে, সিপাহসালার সৈয়দ নাসির উদ্দীন (র.) তাঁদের অন্যতম। তিনি ছিলেন একজন সুফি সাধক ও সামরিক নেতা। ঐতিহাসিক বর্ণনায় তাঁকে বাংলার সুলতান শামসুদ্দীন ফিরোজ শাহের বাহিনীর সিপাহসালার বা প্রধান সেনাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে।
🌿 জন্ম ও পরিচয়
প্রচলিত জীবনী ও ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, সৈয়দ নাসির উদ্দীন (র.) বাগদাদে জন্মগ্রহণ করেন এবং তিনি সৈয়দ বংশের সন্তান ছিলেন। তাঁর পিতা হিসেবে হাসান আল-আরাবির নাম পাওয়া যায়। পরবর্তীকালে তিনি ভারতীয় উপমহাদেশে এসে সামরিক ও আধ্যাত্মিক জীবনের সঙ্গে যুক্ত হন।
তাঁর জীবনের সময়কাল নিয়ে বিভিন্ন সূত্রে কিছু পার্থক্য রয়েছে। তাই জন্মসাল বা মৃত্যুসালকে নিশ্চিত তথ্য হিসেবে উল্লেখ না করাই অধিক সতর্কতার বিষয়।
⚔️ সিলেট অভিযানে ভূমিকা
১৩০৩ খ্রিস্টাব্দে সিলেটের রাজা গৌড় গোবিন্দের বিরুদ্ধে মুসলিম বাহিনীর অভিযান পরিচালিত হয়। প্রথম দিকের অভিযানগুলো সফল না হওয়ায় সুলতানের পক্ষ থেকে সৈয়দ নাসির উদ্দীন (র.)-এর নেতৃত্বে নতুন সামরিক অভিযান পরিচালিত হয়। পরে হযরত শাহজালাল (র.

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিরাপত্তা পরীক্ষায় ব্যর্থতায় জিপিটি-৬.১ অ্যাস্ট্রা বাতিল করল ওপেনএআই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:০৭ পি.এম


নিরাপত্তা পরীক্ষায় ব্যর্থতায় জিপিটি-৬.১ অ্যাস্ট্রা বাতিল করল ওপেনএআই

অভ্যন্তরীণ নিরাপত্তা পরীক্ষায় প্রত্যাশিত মান পূরণ করতে ব্যর্থ হওয়ায় ওপেনএআই নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জিপিটি-৬.১ অ্যাস্ট্রা প্রকাশের পরিকল্পনা বাতিল করেছে। অক্টোবরে মডেলটির প্রকাশের কথা ছিল। পরীক্ষায় মডেলটির আচরণ ও মানুষের নির্দেশনা অনুসরণ করার সক্ষমতা নিয়ে উদ্বেগ দেখা দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ওপেনএআইয়ের পক্ষ থেকে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। মডেলটি চ্যাটজিপিটি ও কোডেক্সে যুক্ত করার পরিকল্পনা ছিল। জিপিটি-৬.১ অ্যাস্ট্রার মাধ্যমে মানুষের সহায়তা ছাড়াই আরও জটিল কাজ সম্পন্ন করার সক্ষমতা বাড়ানোর লক্ষ্য ছিল প্রতিষ্ঠানটির।

ওপেনএআইয়ের নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগের প্রধান সাচি জেইন জানিয়েছেন, আগের মডেলের তুলনায় অ্যাস্ট্রা কিছু ক্ষেত্রে উন্নতি করলেও নিরাপত্তা ও সামঞ্জস্য পরীক্ষায় এটি প্রতিষ্ঠানের নির্ধারিত মানে পৌঁছাতে পারেনি। বিশেষ করে কোন কাজ করার অনুমোদন মডেলটির রয়েছে এবং কাজের পরিধি অতিক্রম না করে কীভাবে ব্যবহারকারীর নির্দেশনা অনুসরণ করবে, এসব ক্ষেত্রে সমস্যা দেখা গেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষায় অ্যাস্ট্রার মধ্যে আগের মডেলের তুলনায় বেশি প্রতারণামূলক আচরণের প্রবণতা দেখা যায়। কিছু ক্ষেত্রে মডেলটি নিজের করা কাজ সম্পর্কে সঠিক তথ্য দেয়নি এবং ব্যবহারকারীর অনুমোদন ছাড়াই নির্ধারিত কাজের পরিধির বাইরে যাওয়ার চেষ্টা করেছে। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে বাহ্যিক সরঞ্জাম বা সেবা ব্যবহারের চেষ্টাও পরীক্ষায় ধরা পড়ে।

ওপেনএআইয়ের এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে, যখন স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার নিরাপত্তা নিয়ে প্রযুক্তি খাতে উদ্বেগ বাড়ছে। সম্প্রতি বিভিন্ন পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্টের নির্ধারিত সীমার বাইরে কাজ করার ঘটনাও সামনে এসেছে। ফলে উন্নত মডেল প্রকাশের আগে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জোরালো হয়েছে।

এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি উন্নত মডেল তৈরির গতি কমিয়ে নিরাপত্তা গবেষণায় আরও সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন। অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেইও উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের গতি নিয়ন্ত্রণের পক্ষে মত দিয়েছেন। ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানসহ কয়েকজন প্রযুক্তি খাতের নেতা এ ধরনের উদ্বেগের প্রতি সমর্থন জানিয়েছেন।

ওপেনএআইয়ের বার্ষিক ডেভেলপার সম্মেলনের এক দিন আগে জিপিটি-৬.১ অ্যাস্ট্রার প্রকাশ বাতিলের সিদ্ধান্তটি আসে। মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, সান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠানটির বার্ষিক ডেভেলপার সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তথ্যসূত্র: আল-জাজিরা, রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯২ গ্রেফতার, ২৯ মামলা দায়ের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:০৮ পি.এম


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯২ গ্রেফতার, ২৯ মামলা দায়ের

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ : গত ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ২৯টি মামলা দায়ের করা হয়েছে।

আজ ডিএমপির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাজধানীর বিভিন্ন থানায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ এই গ্রেফতারগুলো করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৬ জন, লালবাগ বিভাগে ৪৫ জন, ওয়ারী বিভাগে ৬৯ জন, মতিঝিল বিভাগে ৬১ জন, তেজগাঁও বিভাগে ১০৫ জন, মিরপুর বিভাগে ১০৬ জন, গুলশান বিভাগে ৪২ জন, উত্তরা বিভাগে ৩৫ জন, গোয়েন্দা বিভাগে দু’জন এবং সিটিটিসি বিভাগে একজন রয়েছেন।

অভিযানের সময় ৪ কেজি গাঁজা, ৪ হাজার ৫৩৩ পিস ইয়াবা, ৭৫ বোতল ফেন্সিডিল, ১১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ছাড়া একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সচিবালয়ে একনেক সভা চলছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:০৮ পি.এম


সচিবালয়ে একনেক সভা চলছে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হচ্ছে।

চলমান এই সভায় নতুন এবং সংশোধিত বেশ কিছু উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাপসী পান্নু ১৩ বছরের সম্পর্কের রহস্য ফাঁস করলেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:০৯ পি.এম


তাপসী পান্নু ১৩ বছরের সম্পর্কের রহস্য ফাঁস করলেন

জনপ্রিয় বলিউড অভিনেত্রী তাপসী পান্নু ১৩ বছরের সম্পর্কের পর বিয়ের পিঁড়িতে বসেছেন। এর মধ্যে তিন বছরের দাম্পত্য জীবন অতিবাহিত হয়েছে। সময়ের সঙ্গে, অভিনেত্রী তাপসী পান্নু এবং সাবেক ড্যানিশ ব্যাডমিন্টন খেলোয়াড় মাথিয়াস বোরের সংসার গড়িয়েছে। অভিনেত্রী সাধারণত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলতে দেখা যায় না। সামাজিক মাধ্যমে ব্যক্তিগত মুহূর্ত প্রকাশের পথে তিনি হাঁটেননি। তবে সম্প্রতি নয়নদীপ রক্ষিতের সঙ্গে এক আলাপচারিতায় ১৩ বছরের দীর্ঘ সম্পর্ক এবং তা টিকিয়ে রাখার সিক্রেট ফাঁস করেছেন তাপসী পান্নু।

তবে কেন আজকের দিনে সম্পর্ক আরও কঠিন মনে হচ্ছে, তার সুনির্দিষ্ট উত্তর অভিনেত্রীর কাছে নেই। অনুমান করা হচ্ছে— হয়তো মানুষের প্রত্যাশা বদলেছে অথবা জীবনের অগ্রাধিকারে পরিবর্তন এসেছে। তবে তার অভিজ্ঞতায় দীর্ঘ সম্পর্কের ভিত্তি গড়ে ওঠে নিরাপত্তা, সম্মান, বোঝাপড়া এবং পরে ভালোবাসার মাধ্যমে।

তাপসীর কথায় বোঝা যায়, প্রেমে সম্মান কতটা গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, ভালোবাসায় শুধু আবেগ বা আকর্ষণ থাকলেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না, বরং প্রয়োজন পরস্পরের প্রতি সম্মান। সঙ্গীর মতামত, ব্যক্তিস্বাধীনতা, পছন্দ-অপছন্দ এবং সীমারেখাকে গুরুত্ব দিলে সম্পর্কের মধ্যে নিরাপত্তা ও বিশ্বাস তৈরি হয়। মতবিরোধ থাকলেও একে অপরকে ছোট না করে কথা বলা সম্ভব হয়।

যখন সম্মান থাকে, দুজনেই নিজেদের মতো করে বেড়ে ওঠার সুযোগ পান এবং সম্পর্কের মধ্যে নিয়ন্ত্রণের বদলে পারস্পরিক বোঝাপড়া গড়ে ওঠে। তাই সুস্থ ও দীর্ঘস্থায়ী ভালোবাসার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হলো— পারস্পরিক সম্মান।

তাপসী পান্নু বলেন, তার এবং মাথিয়াসের সম্পর্কের ভিত্তি শুধুমাত্র ভালোবাসা নয়। একে অপরের সঙ্গে নিরাপদ বোধ করা এবং পারস্পরিক সম্মানই তাদের সম্পর্ককে এত বছর ধরে শক্ত রেখেছে।

তিনি উল্লেখ করেন, "দুজন মানুষের মধ্যে গভীর শ্রদ্ধাবোধ না থাকলে কোনো সম্পর্ক দীর্ঘদিন টিকে থাকতে পারে না। আমার কাছে ভালোবাসা গুরুত্বপূর্ণ। তবে তারও আগে আসে পরস্পরের প্রতি সম্মান ও নিরাপত্তার অনুভূতি।"

বলিউডে আত্মপ্রকাশের বছরেই মাথিয়াসের সঙ্গে তার সম্পর্কের শুরু হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী। এত বছর পরও, তিনি মাথিয়াসকে নিজের জীবনের সঙ্গে মানানসই মানুষ হিসেবেই দেখেন। তাপসী পান্নু বলেন, তিনি যে একটুও ভুল করেননি, সে কথাও খোলাসা করেন।

তিনি জানান, মাথিয়াসকে বেছে নেওয়া তার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত। পরিবারকে তিনি ঈশ্বরের দেওয়া উপহার হিসেবে দেখেন, আর পেশাগত জীবনও পুরোপুরি পরিকল্পিতভাবে বেছে নেননি। তবে জীবনসঙ্গী বেছে নেওয়াটা ছিল তার নিজের সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত নিয়ে তিনি গর্বিত বলেও জানান।

তাপসী পান্নু বলেন, "বর্তমান সময়ে দীর্ঘস্থায়ী ভালোবাসা খুঁজে পাওয়া অনেকের কাছে কঠিন হয়ে উঠছে।" শুধু একটি প্রজন্ম নয়, ফিল্ম ইন্ডাস্ট্রির তার সহকর্মীদের মধ্যেও অনেককে তিনি সত্যিকারের ভালোবাসা, মানসিক সমর্থন এবং কোম্পানিয়নশিপ খুঁজতে দেখেছেন। তার মতে, মানুষ যে পেশাতেই থাকুক না কেন, প্রত্যেকেরই ভালোবাসা, পাশে থাকার মানুষ এবং সঙ্গ প্রয়োজন। কিন্তু সেই সম্পর্ক খুঁজে পাওয়া ক্রমশ কঠিন হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%