০২:৪২ এম
কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভায় স্থানীয় সরকার নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না হওয়া সত্ত্বেও নির্বাচনী হাওয়া এখন পুরোদমে বইছে। বিভিন্ন মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা ব্যানার, পোস্টার ও বিলবোর্ড সাঁটিয়ে নিজেদের উপস্থিতি জানাচ্ছেন। এরই মধ্যে পৌরসভার ৪ নং ওয়ার্ডের ভোটারদের মাঝে তরুণ সাংবাদিক ও রাজপথের লড়াকু রাজনৈতিক ব্যক্তিত্ব সাকিব হাসান (পাভেল) ওরফে শেখ নওয়াজ শরীফুল ইসলাম (পাভেল) আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ের অঙ্গীকার নিয়ে তিনি ইতিমধ্যে ব্যাপক গণসংযোগে নেমে পড়েছেন। এখন পাভেল এর নাম সকলের মুখে মুখে শোনা যাচ্ছে।
সাকিব হাসান (পাভেল) ১৯৮৮ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ৪নং ওয়ার্ডের পূর্ব গাইলকাটা মহল্লার একজন বাসিন্দা এবং বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির প্রয়াত সিনিয়র সহ-সভাপতি ও প্রবীণ সাংবাদিক এস.এ.এম আব্দুস সাদেক-এর পুত্র। এলাকার সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য একজন শিক্ষিত ও যোগ্য নেতৃত্বের যে দীর্ঘদিনের দাবি ছিল, পাভেল তার অনন্য উদাহরণ।
তিনি কুলিয়ারচর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি (কমার্স), কুলিয়ারচর সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচ.এস.সি (কমার্স) এবং বি.এস.এস (সমাজ বিজ্ঞান) সম্পন্ন করেন। পরবর্তী সময়ে নারায়ণগঞ্জের সরকারি আদমজী নগর এম.ডব্লিউ কলেজ থেকে এম.এস.এস (সমাজ বিজ্ঞান) ডিগ্রি অর্জন করে তিনি ব্যবসায় আত্মনিয়োগ করেন। একজন পেশাদার ও তরুণ সাংবাদিক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছেন এবং এলাকার নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে তার কলম সবসময় সোচ্চার থেকেছে।
আরও পড়ুন: নেছারাবাদে বিএনপি নেতা মিঠুর গণসংযোগ, ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশা
এই নেতা জনসাধারণের মধ্যে থেকে উঠে এসেছেন এবং ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি দীর্ঘ সময় ধরে জনগণের অধিকার রক্ষায় রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি কুলিয়ারচর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের (১ম বর্ষ) সাধারণ সম্পাদক হিসেবে এবং পরে ২য় বর্ষে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি কুলিয়ারচর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং কুলিয়ারচর উপজেলা ছাত্রদলের অন্যতম সদস্যও ছিলেন। বর্তমানে তিনি কুলিয়ারচর পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক হিসেবে কাজ করছেন।
কাউন্সিলর পদপ্রার্থী সাকিব হাসান (পাভেল) তাঁর নির্বাচনী লক্ষ্য ব্যক্ত করে বলেন, "৪ নং ওয়ার্ডের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিতসহ এই ওয়ার্ডকে একটি আধুনিক, মাদকমুক্ত, পরিচ্ছন্ন ও নিরাপদ ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। দীর্ঘদিন সাংবাদিকতা ও রাজনীতির মাধ্যমে জনগণের সেবা করেছি, এবারে ব্যালটের মাধ্যমে আপনাদের প্রতিনিধি হয়ে সেবার পরিধি আরও বাড়াতে চাই। আমি দলমত নির্বিশেষে ৪ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।"
এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, সাকিব হাসান (পাভেল) একজন উচ্চ শিক্ষিত, মার্জিত ও পরিচ্ছন্ন ইমেজের নেতা হিসেবে ইতিমধ্যে অনেকের মন জয় করেছেন। স্থানীয়দের মতে, তরুণ সাংবাদিক এবং অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ায় তিনি এলাকার উন্নয়ন, মাদক নির্মূল এবং তরুণ সমাজের কর্মসংস্থানে সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখতে পারবেন। ৪ নং ওয়ার্ডের সাধারণ মানুষের মাঝে তাঁর এই প্রার্থিতা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টিতে সক্ষম হয়েছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ওয়ার্ডের আনাচে-কানাচে পাভেলের পক্ষে জনসমর্থনের জোয়ার ততই দৃশ্যমান হচ্ছে।
আরও পড়ুন: বরিশালে যুবদলকর্মী কাওসার হাওলাদারকে সন্ত্রাসীদের হাতে হত্যা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন