প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ছিনতাই হওয়া একটি মালবোঝাই ট্রাক ফেনী থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ট্রাকটির চালক মো. শাহাদাত আলী (৪৫) এবং হেলপার মো. ইদ্রিস আলী (৪৫)-কে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ছিনতাইকারী দলের সদস্য জীবন (২১) নামের এক তরুণকে পুলিশ আটক করেছে।
মহিপাল হাইওয়ে পুলিশ জানায়, শনিবার (২১ জুন) রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে শ্রীমঙ্গলে যাওয়ার পথে মুদি মালামাল বোঝাই একটি ট্রাক কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়ার বাজার এলাকায় ছিনতাইকারী দলের কবলে পড়ে। ঘটনার সময় অপর পিকআপে থাকা ১০-১১ জনের একটি ছিনতাইকারী দল ট্রাকটিকে চাপ দিয়ে থামিয়ে ড্রাইভার ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তাদের হাত-পা ও চোখ বেঁধে মারধর করে চালক ও হেলপারকে মহাসড়কের পাশে ফেলে দেয়।
একপর্যায়ে, ছিনতাইকারীরা ট্রাকটি নিয়ে চট্টগ্রামের দিকে যেতে শুরু করলে, অপর ট্রাক চালক বিষয়টি সন্দেহ করে এবং ট্রাকের মালিককে অবহিত করে। পরে ট্রাকের মালিক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে মহিপাল হাইওয়ে থানা পুলিশ ট্রাকটি উদ্ধার করতে কার্যক্রম শুরু করে।
রোববার (২১ জুন) বিকেলে ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দেবীপুর এলাকার চশমা ফ্যাক্টরির সামনে থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। এ সময় ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেলেও স্থানীয়দের সহায়তায় জীবন (৩১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। জানা গেছে, তার বাড়ি কুমিল্লার মুরাদ নগর উপজেলায়।
ফেনীর মহিপাল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জানিয়েছেন, কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ছিনতাই হওয়া ট্রাক মালামালসহ উদ্ধার করা হয়েছে এবং ছিনতাইকারী দলের একজনকে আটক করা হয়েছে। এ ছাড়াও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত অন্তত ৫টি ধারাল অস্ত্র জব্দ করা হয়েছে। এছাড়া ট্রাকের চালক মো. শাহাদাত আলী (৪৫) ও হেলপার মো. ইদ্রিস আলী (৪৫)-কেও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন