প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস এলাকায় একটি খোলা ড্রেনে পড়ে নাজমা খাতুন (৪২) নামে এক নারীর মৃত্যু ঘটে। রবিবার (২১ জুন) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নাজমা খাতুন সাতক্ষীরা জেলার বলাডাঙ্গা এলাকার আব্দুল বারীর মেয়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বিকেলের সময়ে ভারি বৃষ্টিপাতের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। মহাসড়কের পাশে একটি ড্রেনের ঢাকনা খোলা অবস্থায় থাকলেও বৃষ্টির পানির কারণে সেটি ঢেকে যায়। ফলে নাজমা খাতুন নিচে খোলা ড্রেন রয়েছে তা বুঝতে না পেরে সেখানে পড়ে যান এবং স্রোতে তলিয়ে যান।
স্থানীয়দের মতামত অনুযায়ী, প্রায় ৪০ মিনিট পর ডুবে যাওয়ার স্থান থেকে কিছু দুরে তার মরদেহ ভেসে ওঠে। পরবর্তীতে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে কাটা পড়া বৃদ্ধের মৃত্যুর ঘটনায় আরও বিস্তারিত জানায়।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, তথ্যপ্রযুক্তির সাহায্যে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া গাজীপুরে তার কোনো নিকট আত্মীয়কে খুঁজে পাওয়া যায়নি, তাই বিষয়টি সাতক্ষীরা জেলা পুলিশের নিকট অবহিত করা হয়েছে।
গত বছর একই ধরনের ঘটনায়, গাজীপুরের টঙ্গীতে খোলা ড্রেনে পড়ে ফারিয়া তাসনিম নামে এক নারী নিখোঁজ হন। ঘটনার ৩ দিন পর ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দুরে একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন