ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

ভালুকায় সোহেল মডেল স্কুলের উদ্বোধন,প্রধান অতিথি এমপি বাচ্চু


ভালুকায় সোহেল মডেল স্কুলের উদ্বোধন,প্রধান অতিথি এমপি বাচ্চু

ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁওয়ে সোহেল মডেল স্কুলের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ।

উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নতুন শিক্ষাপ্রতিষ্ঠানটির যাত্রা শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়।

আরও পড়ুন: শ্বশুরের মৃত্যুর এক দিন পর মারা গেলেন পুত্রবধূ

সোহেল মডেল স্কুল প্রতিষ্ঠার মধ্য দিয়ে পাড়াগাঁও ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে একটি উপযুক্ত শিক্ষার পরিবেশ গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সম্মিলিত সহযোগিতা শিক্ষাপ্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

নতুন এই শিক্ষাপ্রতিষ্ঠানটি এলাকার শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে ভূমিকা রাখবে এমন প্রত্যাশার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও পড়ুন: ত্রিশালে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত পাঁচ লাখ মানুষ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভালুকায় বাবার বিরুদ্ধে কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ,গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১০ পি.এম


ভালুকায় বাবার বিরুদ্ধে কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ,গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকায় নিজের ১৩ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে আব্দুল মোতালেক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী কিশোরী অন্তঃসত্ত্বা বলে অভিযোগ করেছে তার পরিবার।

শুক্রবার রাতে ঢাকার কলাবাগান থানা থেকে তাকে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়,উপজেলার কাঠালী এলাকায় ভাড়া বাসায় বসবাসের সময় ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠে তার বাবার বিরুদ্ধে। কিশোরী ঢাকায় গৃহকর্মীর কাজ করত। সম্প্রতি তার শারীরিক পরিবর্তন দেখে বিষয়টি জানাজানি হয়। পরে ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়।ভুক্তভোগীর মা অভিযুক্ত স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান,মামলার পর অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঠালিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মো.রাজিব তালুকদার

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১২ পি.এম


কাঠালিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঝালকাঠির কাঠালিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে নিয়োজিত তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন ঝালকাঠি-১ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম জামাল।
কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার দেবনাথ এবং কাঠালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব এইচ এম শাহীন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি মো: জালালুর রহমান আকনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সুধীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহের কাজ গতিশীল ও নির্ভুল করার লক্ষ্যে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের হাতে ডিজিটাল ডিভাইস (ট্যাব) তুলে দেওয়া হয়। এসময় ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল দৈনিক সকালের বার্তার সিনিয়র ব্যবস্থাপনা সম্পাদক ও ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার মো: তানভীর হোসেন সোহেলের হাতে আনুষ্ঠানিকভাবে এই তথ্য সংগ্রহকারী ‘ট্যাব’ হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যামিলি কার্ডের সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের তালিকাভুক্তকরণ নিশ্চিত করতে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটের কানাইঘাটে শাহিন আহমদের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৬ পি.এম


সিলেটের কানাইঘাটে শাহিন আহমদের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

সিলেটের কানাইঘাটে সীমান্তবর্তী এলাকা থেকে শাহিন আহমদ (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, বিএসএফ অথবা সীমান্তের ওপারের অস্ত্রধারী খাসিয়াদের গুলিতে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় এলাকায় ১৩২৮ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন বাংলাদেশের অভ্যন্তর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাহিন আহমদ উপজেলার কেউটি হাওর গ্রামের আব্দুল লতিফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৯ অক্টোবর) রাতে বাড়ি থেকে বের হওয়ার পর শাহিন আর ফেরেননি। শনিবার সকাল ১০টার দিকে সোনারখেওড় এলাকার একটি কৃষিজমিতে তার গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা পরিবারের সদস্যদের খবর দেন। নিহতের বড় ভাই জসিম উদ্দিন বিষয়টি কানাইঘাট থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শাহিন মাঝে মাঝে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের খাসিয়া পুঞ্জিতে শ্রমিকের কাজ করতে যেতেন। তাদের ধারণা, শুক্রবার রাতে সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় তাকে গুলি করা হয়ে থাকতে পারে। তবে কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ সীমান্তবর্তী এলাকা থেকে শাহিনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে। তার পিঠে গুলির চিহ্ন রয়েছে। গুলিতে মৃত্যুর ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমর্থকদের বিক্ষোভের মুখে পণ্ড রায়ো ভাইয়েকানো ও অ্যাথলেতিক বিলবাওয়ের লা লীগা ম্যাচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৭ পি.এম


সমর্থকদের বিক্ষোভের মুখে পণ্ড রায়ো ভাইয়েকানো ও অ্যাথলেতিক বিলবাওয়ের লা লীগা ম্যাচ

স্প্যানিশ লা লিগার ম্যাচটি, যা স্বাগতিক রায়ো ভাইয়েকানো এবং অ্যাথলেতিক বিলবাওয়ের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সমর্থকদের নজিরবিহীন বিক্ষোভের কারণে পণ্ড হয়ে গেছে। ক্লাবের মালিক ও সভাপতি রাউল মার্তিন প্রেসার কর্তৃক দায়িত্বজ্ঞানহীন ব্যবস্থাপনা ও বিভিন্ন অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিবাদে রায়োর সমর্থকেরা গ্যালারি থেকে কাগজের তৈরি উড়োজাহাজ ও অন্যান্য বস্তু মাঠে ছুঁড়ে মারলে রেফারি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন।

এটি ভাইয়েকানোর ঘরের মাঠ এস্তাদিও দে ভায়েকাসে চলতি মৌসুমের প্রথম লিগ ম্যাচ ছিল। নিরাপত্তা সংক্রান্ত গুরুতর ত্রুটি ধরা পড়ার পর স্টেডিয়ামটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। ভাইয়েকানোর সমর্থকরা ক্লাবের মালিক রাউল মার্তিন প্রেসারকে এই অবহেলার জন্য দায়ী করছেন। প্রেসা আঞ্চলিক কর্তৃপক্ষের বিরুদ্ধে তার ক্লাবকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগও তুলেছেন।

ম্যাচের শুরু থেকেই সমর্থকরা বিক্ষুব্ধ ছিলেন। হঠাৎ করে স্তাদিও দে ভাইয়েকাসের দক্ষিণ দিকের গ্যালারি থেকে রায়ো ভাইয়েকানোর সমর্থকরা ক্লাব প্রেসিডেন্টের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। প্রথমার্ধের মাঝখানে গ্যালারি থেকে একের পর এক কাগজের বিমান ও বিভিন্ন বস্তু মাঠে ছুঁড়ে মারতে শুরু করেন।

নিরাপত্তার স্বার্থে রেফারি খেলা সাময়িকভাবে স্থগিত করে খেলোয়াড়দের ড্রেসিংরুমে নিয়ে যান। প্রায় ১৫ মিনিট পর পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে আবার খেলা শুরু করা হলে, সমর্থকরা পুনরায় মাঠে নানা ধরনের জিনিসপত্র ছুঁড়ে মারতে থাকেন। সার্বিক নিরাপত্তার কারণে রেফারি ম্যাচটি চূড়ান্তভাবে পরিত্যক্ত ঘোষণা করেন।

ভক্তদের এই কর্মকাণ্ডের জন্য লা লিগা কঠোর সমালোচনা করেছে। তারা জানিয়েছে, শিগগিরই এই ম্যাচের আয়োজনের নতুন তারিখ ও সময় ঘোষণা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%