১১:৪৭ পি.এম
স্প্যানিশ লা লিগার ম্যাচটি, যা স্বাগতিক রায়ো ভাইয়েকানো এবং অ্যাথলেতিক বিলবাওয়ের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সমর্থকদের নজিরবিহীন বিক্ষোভের কারণে পণ্ড হয়ে গেছে। ক্লাবের মালিক ও সভাপতি রাউল মার্তিন প্রেসার কর্তৃক দায়িত্বজ্ঞানহীন ব্যবস্থাপনা ও বিভিন্ন অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিবাদে রায়োর সমর্থকেরা গ্যালারি থেকে কাগজের তৈরি উড়োজাহাজ ও অন্যান্য বস্তু মাঠে ছুঁড়ে মারলে রেফারি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন।
এটি ভাইয়েকানোর ঘরের মাঠ এস্তাদিও দে ভায়েকাসে চলতি মৌসুমের প্রথম লিগ ম্যাচ ছিল। নিরাপত্তা সংক্রান্ত গুরুতর ত্রুটি ধরা পড়ার পর স্টেডিয়ামটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। ভাইয়েকানোর সমর্থকরা ক্লাবের মালিক রাউল মার্তিন প্রেসারকে এই অবহেলার জন্য দায়ী করছেন। প্রেসা আঞ্চলিক কর্তৃপক্ষের বিরুদ্ধে তার ক্লাবকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগও তুলেছেন।
ম্যাচের শুরু থেকেই সমর্থকরা বিক্ষুব্ধ ছিলেন। হঠাৎ করে স্তাদিও দে ভাইয়েকাসের দক্ষিণ দিকের গ্যালারি থেকে রায়ো ভাইয়েকানোর সমর্থকরা ক্লাব প্রেসিডেন্টের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। প্রথমার্ধের মাঝখানে গ্যালারি থেকে একের পর এক কাগজের বিমান ও বিভিন্ন বস্তু মাঠে ছুঁড়ে মারতে শুরু করেন।
আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা ৩২৯ রানে গুটিয়ে
নিরাপত্তার স্বার্থে রেফারি খেলা সাময়িকভাবে স্থগিত করে খেলোয়াড়দের ড্রেসিংরুমে নিয়ে যান। প্রায় ১৫ মিনিট পর পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে আবার খেলা শুরু করা হলে, সমর্থকরা পুনরায় মাঠে নানা ধরনের জিনিসপত্র ছুঁড়ে মারতে থাকেন। সার্বিক নিরাপত্তার কারণে রেফারি ম্যাচটি চূড়ান্তভাবে পরিত্যক্ত ঘোষণা করেন।
ভক্তদের এই কর্মকাণ্ডের জন্য লা লিগা কঠোর সমালোচনা করেছে। তারা জানিয়েছে, শিগগিরই এই ম্যাচের আয়োজনের নতুন তারিখ ও সময় ঘোষণা করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন