ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্ক সুজম্যানের বৈঠকে জনস্বাস্থ্য ও টিকাদান নিয়ে আলোচনা


প্রধানমন্ত্রীর সঙ্গে মার্ক সুজম্যানের বৈঠকে জনস্বাস্থ্য ও টিকাদান নিয়ে আলোচনা

গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন।

এই বৈঠকটি বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের প্রধানমন্ত্রীর আবাসস্থল হোটেলে অনুষ্ঠিত হয়।

বৈঠকের সময় জনস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, টিকাদান, সাশ্রয়ী ভ্যাকসিন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন: বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি উদ্যোগ: প্রধানমন্ত্রীর আহ্বান

এছাড়াও, থানা ও জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও প্রশিক্ষণ, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থান এবং এআই-সমন্বিত ডিজিটাল পাবলিক হেলথ কেয়ার সিস্টেম গড়ে তোলার পরিকল্পনা নিয়ে মতবিনিময় হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাথা ফাটলেও লড়াই শেষ করেন বাংলাদেশি বক্সার সেলিম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


মাথা ফাটলেও লড়াই শেষ করেন বাংলাদেশি বক্সার সেলিম

প্রথম রাউন্ডের শুরুতেই প্রতিপক্ষের আঘাতে সেলিম হোসেনের মাথা ফাটে। তবে তিনি কাউকেই কিছু জানাননি এবং বক্সিংয়ের রিংও ত্যাগ করেননি। তিনটি রাউন্ড জুড়ে তিনি লড়াই চালিয়ে যান। শেষ পর্যন্ত তিনি হেরে যান। রিং ছেড়ে আসার পর তিনি জানান, তার মাথা ফেটে যাওয়ার ঘটনা ঘটেছে।

জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসের বক্সিংয়ে ছেলেদের ৬০ কেজি ওজন শ্রেণিতে সেলিম থাইল্যান্ডের সাকাদা রুয়ামথামের কাছে ৫-০ ব্যবধানে পরাজিত হন।

নিশিও জিমনেশিয়ামের রিংয়ে প্রাথমিক রাউন্ডের শেষ বত্রিশের লড়াইয়ের প্রথম রাউন্ডে সেলিমের মাথায় আঘাত লাগে। বাংলাদেশ সেনাবাহিনীর এই বক্সার কোনো কিছু না জানিয়ে খেলা শেষ করেন। তার এই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন বক্সিং দলের ম্যানেজার গাজী কামরুল ইসলাম।

কামরুল ইসলাম দেশীয় একটি অনলাইন সংবাদমাধ্যমকে বলেন, ‘প্রথম রাউন্ডেই মাথায় আঘাত পেয়েছিল সে। আম্পায়ার খেয়াল করেনি। সেলিম নিজেও কাউকে কিছু বলেনি। তিন রাউন্ডই খেলেছে। জানপ্রাণ দিয়ে চেষ্টা করেছে। ও আসলে দেশপ্রেমের জন্যই ঝুঁকিটা নিয়েছে। একটু বেশি আবেগপ্রবণ ছেলে। সেনাবাহিনীর বক্সার তো।’

তিনি আরো বলেন, ‘ওর মাথায় পাঁচটা সেলাই লেগেছে। এখন ওষুধ দিয়েছে। ডাক্তাররা ২৭ তারিখ পর্যন্ত থাকতে বলেছে। ২৬ তারিখে ডাক্তার দেখবেন। স্বস্তির কথা হচ্ছে, আপাতত ভয়ের কিছু নেই। এখন তাকে বিশ্রাম নিতে হবে। আল্লাহর রহমতে সে এখন শঙ্কামুক্ত।’

এদিকে, এশিয়ান গেমসে ছেলেদের সাইক্লিংয়ে রোড রেসিংয়ে বাংলাদেশের সবুর হোসেন অসুস্থতার কারণে আজ অংশ নিতে পারেননি। তিনি দুদিন আগে থেকে জ্বরে ভুগছিলেন। স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নিলেও নিজের ইভেন্টে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় ফিটনেস ফিরে পাননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুংকার দিয়ে বাংলাদেশের জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


হুংকার দিয়ে বাংলাদেশের জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি মন্তব্য করেছেন, অনলাইনে হুংকারের মাধ্যমে বাংলাদেশের জনগণকে ভয় দেখানো সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, ৭২ সালে জনগণ একজনকে বিতাড়িত করেছিল এবং ২৪ সালে আরেকজনকে বিতাড়িত করেছে। বর্তমানে গুম ও খুনের বিচার করে জনগণ তাদের বিরুদ্ধে আবারও রুখে দাঁড়াবে।

বুধবার বিকালে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর এলাকার ধান মহলে আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টার প্রতিবাদে জেলা উত্তর বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

সমাবেশে তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত ১৭ বছর ধরে জেল, জুলুম ও নির্যাতন সহ্য করে দেশের জনগণ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবং ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে। যারা এই গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়, তাদের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে আমরা মাঠে আছি। এ সময় আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যারা ১৭ বছর ধরে লুটপাট করেছে, তারা এখন বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে এবং সন্ত্রাস সৃষ্টি করছে। যারা বাংলাদেশের জনগণকে হত্যা করে পালিয়ে গেছে, তারা আবার বাংলাদেশে ফিরে আসতে চায়। তারা ডিসেম্বরে ফেরত আসবে বলে দাবি করছে। আমি বলি, ডিসেম্বর নয়, বুকের পাঠা থাকলে এখনই দেশে ফিরে আসুন। বাংলাদেশের জনগণ বিচার করার অপেক্ষায় আছে। আমরা চাই, তারা দেশে এসে বিচারের আওতায় আসুক। যারা অসংখ্য মায়ের বুক খালি করেছে, তাদেরকে বিচারের আওতায় দেখতে চাই।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ন মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকা স্বাভাবিক। কিন্তু দেশের শানিমশ, জননিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশের প্রশ্নে কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দলের নীরব থাকার সুযোগ নেই। যারা নিজেদের বিরোধী শক্তি হিসেবে দাবি করেন, তাদেরও সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে যখন বিএনপি রাজপথে প্রতিবাদ করছে, তখন অন্যান্য বিরোধী দলগুলোর নীরবতা স্বাভাবিকভাবেই প্রশ্নের জন্ম দিচ্ছে। জনগণ জানতে চায়, নাশকতার বিরুদ্ধে তাদের অবস্থান কী? তারা কি প্রকাশ্যে এর প্রতিবাদ করবে, নাকি রাজনৈতিক হিসাব-নিকাশের কারণে নীরব থাকবে? আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের রাজনীতি হবে জনগণের অধিকার, গণতন্ত্র ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের রাজনীতি। সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে কেউ রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করলে জনগণ তার জবাব দেবে।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক প্রমূখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উত্তর জেলা ও উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর পরিচালনা পর্ষদের ৪৩৩তম সভা, ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ফিরোজুর রহমান।

সভায় ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ, সম্মানিত পরিচালক অশোক কুমার সাহা, এস এ এমডি হোসেন, মোহাম্মদ আবদুল আজিজ, আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, মোঃ জাহেদুল হক, ফেরদৌস আলী খান, এ কেএম আবদুল আলীম, অসিত কুমার সাহা, জাহিদুল আলম এবং স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ অংশগ্রহণ করেন।

সভায় স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি) মোঃ শরাফাত উল্লাহ খান উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মোঃ জাবেদুল আলম, কোম্পানি সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, এফসিএস এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ সালাহ উদ্দিন এফসিএসও সভায় অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আ.লীগের নিরপরাধ কর্মী-সমর্থকরা এনসিপিতে যোগ দিতে পারবেন’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২০ পি.এম


‘আ.লীগের নিরপরাধ কর্মী-সমর্থকরা এনসিপিতে যোগ দিতে পারবেন’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন জানিয়েছেন, আওয়ামী লীগের নিরপরাধ কর্মী ও সমর্থকরা এনসিপিতে যোগদানের সুযোগ পাবেন।

তিনি বুধবার দুপুরে রাজশাহী জেলা এনসিপির এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ইমরান ইমন উল্লেখ করেন, "আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা করেছেন- আওয়ামী লীগের যারা নিরপরাধ আছেন, জুলাইয়ে আমাদের পক্ষে ছিলেন, ছাত্রলীগের অনেকে জুলাইয়ে আমাদের আন্দোলনের পক্ষে ছিলেন, আওয়ামী লীগের ওই অংশটা চাইলে এনসিপিতে যোগ দিতে পারবেন। তাদের আমরা দলে নিতে চাই।"

সভায় প্রধান অতিথি হিসেবে ইমরান ইমন উপস্থিত ছিলেন। জেলা এনসিপির আহ্বায়ক এমএ সবুরের সভাপতিত্বে এবং সদস্য সচিব নাহিদুল ইসলাম সাজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনিউর রহমান উপস্থিত ছিলেন। সভায় এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%