প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রথম রাউন্ডের শুরুতেই প্রতিপক্ষের আঘাতে সেলিম হোসেনের মাথা ফাটে। তবে তিনি কাউকেই কিছু জানাননি এবং বক্সিংয়ের রিংও ত্যাগ করেননি। তিনটি রাউন্ড জুড়ে তিনি লড়াই চালিয়ে যান। শেষ পর্যন্ত তিনি হেরে যান। রিং ছেড়ে আসার পর তিনি জানান, তার মাথা ফেটে যাওয়ার ঘটনা ঘটেছে।
জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসের বক্সিংয়ে ছেলেদের ৬০ কেজি ওজন শ্রেণিতে সেলিম থাইল্যান্ডের সাকাদা রুয়ামথামের কাছে ৫-০ ব্যবধানে পরাজিত হন।
নিশিও জিমনেশিয়ামের রিংয়ে প্রাথমিক রাউন্ডের শেষ বত্রিশের লড়াইয়ের প্রথম রাউন্ডে সেলিমের মাথায় আঘাত লাগে। বাংলাদেশ সেনাবাহিনীর এই বক্সার কোনো কিছু না জানিয়ে খেলা শেষ করেন। তার এই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন বক্সিং দলের ম্যানেজার গাজী কামরুল ইসলাম।
কামরুল ইসলাম দেশীয় একটি অনলাইন সংবাদমাধ্যমকে বলেন, ‘প্রথম রাউন্ডেই মাথায় আঘাত পেয়েছিল সে। আম্পায়ার খেয়াল করেনি। সেলিম নিজেও কাউকে কিছু বলেনি। তিন রাউন্ডই খেলেছে। জানপ্রাণ দিয়ে চেষ্টা করেছে। ও আসলে দেশপ্রেমের জন্যই ঝুঁকিটা নিয়েছে। একটু বেশি আবেগপ্রবণ ছেলে। সেনাবাহিনীর বক্সার তো।’
তিনি আরো বলেন, ‘ওর মাথায় পাঁচটা সেলাই লেগেছে। এখন ওষুধ দিয়েছে। ডাক্তাররা ২৭ তারিখ পর্যন্ত থাকতে বলেছে। ২৬ তারিখে ডাক্তার দেখবেন। স্বস্তির কথা হচ্ছে, আপাতত ভয়ের কিছু নেই। এখন তাকে বিশ্রাম নিতে হবে। আল্লাহর রহমতে সে এখন শঙ্কামুক্ত।’
এদিকে, এশিয়ান গেমসে ছেলেদের সাইক্লিংয়ে রোড রেসিংয়ে বাংলাদেশের সবুর হোসেন অসুস্থতার কারণে আজ অংশ নিতে পারেননি। তিনি দুদিন আগে থেকে জ্বরে ভুগছিলেন। স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নিলেও নিজের ইভেন্টে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় ফিটনেস ফিরে পাননি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন