ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনে আলোচনার আহ্বান পাকিস্তানের


মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনে আলোচনার আহ্বান পাকিস্তানের

ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ায়, পাকিস্তান আবারও আলোচনা ও কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে। রবিবার (২৮ জানু) পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার সংঘাত বন্ধে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

এর আগে ভোরে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, তাদের নৌ ও মহাকাশ বাহিনী কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনার দিকে লক্ষ্য করে যৌথভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর কয়েক ঘণ্টা আগে, শনিবার মার্কিন বাহিনী ইরানের একাধিক সামরিক স্থাপনার বিরুদ্ধে হামলা চালায়। ওয়াশিংটনের দাবি, এটি হরমুজ প্রণালীতে জাহাজের ওপর হামলার জবাবে নেওয়া পদক্ষেপ।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ইসহাক দার বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রাশিদ আল জায়ানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। 'ইসলামাবাদ সমঝোতা স্মারক' স্বাক্ষরের পর, আঞ্চলিক পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা করেন উভয় পক্ষ। তারা আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সংলাপ ও কূটনীতি প্রক্রিয়া জোরদারের আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন: শিক্ষার্থী বিনিময় থেকে মহাকাশ: ইউরোপীয় ইউনিয়ন ও কানাডার নতুন অংশীদারিত্ব

পাকিস্তানের মধ্যস্ততায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর পর গত সপ্তাহে সুইজারল্যান্ডে উভয় পক্ষ তেহরানের পারমাণবিক সমৃদ্ধকরণ ও নিষেধাজ্ঞা বিষয়ে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে কারিগরি পর্যায়ের আলোচনা করেছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 'ইসলামাবাদ সমঝোতা স্মারক' স্বাক্ষরের ক্ষেত্রে পাকিস্তানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেছেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়ক হবে।

গতকাল শনিবার, ইসহাক দার ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের সঙ্গে কথা বলেছেন এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপ ও কূটনীতি এগিয়ে নেওয়ার বিষয়ে ইসলামাবাদের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকেই পাকিস্তান উভয় দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে।

এপ্রিল মাসে দুই দেশের মধ্যে সরাসরি শান্তি আলোচনা আয়োজনের পাশাপাশি, পাকিস্তান ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মধ্যস্থতা করেছে এবং দেশগুলোর মধ্যে বার্তা ও শান্তির প্রস্তাব আদান-প্রদানে অবদান রেখেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অব্যাহত থাকায়, কাতারের কর্মকর্তাদের পাশাপাশি পাকিস্তানি কর্মকর্তারাও এই মধ্যস্থতা প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন।

আরও পড়ুন: রাহুলের অভিযোগ, টাটা গোষ্ঠীকে ‘ধ্বংসের’ জন্য মোদি-শাহকে নিশানা

সূত্র: আরব নিউজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে : গোলাম মাওলা রনি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে : গোলাম মাওলা রনি

সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, প্রতিটি গণঅভ্যুত্থান আগেরটির তুলনায় জ্যামিতিক হারে বড় হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, আগামীতে এমন একটি গণঅভ্যুত্থান ঘটতে পারে, যা জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কেন্দ্রিত হতে পারে। সম্প্রতি এক টক শোতে অংশ নিয়ে, সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ গণআন্দোলন নিয়ে মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রতিটি গণঅভ্যুত্থান আগের তুলনায় আকার, অংশগ্রহণ ও প্রভাবের দিক থেকে ক্রমশ বড় হয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে, আগামীতে যে বড় ধরনের গণঅভ্যুত্থান ঘটতে পারে, তা জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কেন্দ্রীভূত হতে পারে।

গোলাম মাওলা রনি আরো বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দীর্ঘ সময় ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব দুর্বল হয়ে পড়ার ফলে একটি বড় শূন্যতা তৈরি হয়েছে। এই শূন্যতা হওয়ায় দেশের রাজনীতিতে এখন মূলত তিনটি রাজনৈতিক শক্তি সক্রিয় হয়ে উঠেছে। তিনি উল্লেখ করেন— বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং ন্যাশনাল সিটিজেন পার্টি।

তিনি দাবি করেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি দীর্ঘ সময় ধরে সাংগঠনিকভাবে দুর্বল অবস্থায় রয়েছে। ১৭–১৯ বছরের রাজনৈতিক বাস্তবতায় দলটির নেতৃত্ব ও কাঠামোগত ঘাটতি তৈরি হয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী বাংলাদেশ অতীতের বিভিন্ন রাজনৈতিক সময়কাল, বিশেষ করে ১/১১ পরবর্তী পরিস্থিতিতে সাংগঠনিকভাবে টিকে থাকা এবং বিস্তারের সুযোগ পেয়েছে বলে তিনি মন্তব্য করেন।

গোলাম মাওলা রনি আরো আলোচনা করেন, রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন সময়ের ন্যারেটিভ, দলগুলোর সাংগঠনিক শক্তি ও দুর্বলতা এবং ক্ষমতার ভারসাম্যের পরিবর্তন ভবিষ্যতে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে। তবে তিনি উল্লেখ করেন, এগুলো হচ্ছে তার ব্যক্তিগত রাজনৈতিক বিশ্লেষণ ও পর্যবেক্ষণ, যা তিনি একটি টক শোতে তুলে ধরেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কড়াইল বস্তি সহ ৫৮ স্থানে ১ লাখ ফ্ল্যাট নির্মাণ করবে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


কড়াইল বস্তি সহ ৫৮ স্থানে ১ লাখ ফ্ল্যাট নির্মাণ করবে সরকার

সরকার নিম্ন আয়ের মানুষের জন্য ঢাকার কড়াইল বস্তি সহ দেশের ৫৮টি স্থানে ১ লাখ সাশ্রয়ী ফ্ল্যাট নির্মাণ করবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

 

রোববার (২৮ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্রণীত ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) ২০২২-২০৩৫ অনুযায়ী ঢাকার কড়াইল বস্তিসহ ৫৮টি স্থান চিহ্নিত করা হয়েছে। এসব স্থানে নিম্ন আয়ের মানুষের জন্য সরকারি-বেসরকারি অংশীদারত্বে ১ লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, গাজীপুরের টঙ্গীর দত্তপাড়ায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ৯৮ একর জমিতে সীমিত আয়ের মানুষের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া রাজশাহী, দিনাজপুর, বরিশাল, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং বিভিন্ন পৌর এলাকার ৩৭টি বস্তির মানুষের উন্নত আবাসন নিশ্চিত করতে একটি প্রকল্প গ্রহণ করা হচ্ছে।

একই সঙ্গে সরকার রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ পদ্মা আবাসিক এলাকায় ১৬টি ফ্ল্যাট এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ হরিণটানা মৌজায় ৮ একর জমিতে ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা করেছে। পাশাপাশি চট্টগ্রামের সল্টগোলা এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের জমিতে মাসিক ভাড়াভিত্তিক আবাসন প্রকল্পও বিবেচনাধীন বলে জানান মন্ত্রী জাকারিয়া তাহের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিলেন শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিলেন শিক্ষার্থীরা

জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্নভোজ করেছেন শিক্ষার্থীরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা তারেক রহমানের সাথে এই মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীরা এতে অংশগ্রহণ করেন।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভী’র মাধ্যমে যোগ দেওয়া সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও ২১ জন শিক্ষক এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির ১৬ জন শিক্ষার্থী ও শিক্ষক মধ্যাহ্নভোজে অংশ নেন।

এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন যে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে হবে এবং তাদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই শিক্ষার্থীদের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য প্রস্তুত থাকতে হবে।

প্রধানমন্ত্রীর আয়োজনে এই মধ্যাহ্নভোজে অংশগ্রহণের সুযোগ পেয়ে শিক্ষার্থীরা ও শিক্ষকরা সরকারপ্রধানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

উল্লেখ্য, এসব শিক্ষার্থী সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা গ্রহণ, সংসদ লাইব্রেরি পরিদর্শন, উত্তর প্লাজায় ফটোসেশন এবং সংসদ অধিবেশন কক্ষে সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাঙল জনপ্রিয় অভিনেত্রীর ৯ বছরের দাম্পত্য সম্পর্ক

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


ভাঙল জনপ্রিয় অভিনেত্রীর ৯ বছরের দাম্পত্য সম্পর্ক

দীর্ঘ সময়ের প্রেমের পর তাদের জাঁকজমকপূর্ণ বিবাহের পরে। ভারতের টেলিভিশন অঙ্গনের অন্যতম জনপ্রিয় দম্পতি ছিলেন আকাঙ্ক্ষা চামোলা এবং গৌরব খান্না।

তবে নয় বছরের যে দাম্পত্য জীবন, সেটির ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আকাঙ্ক্ষা নিজেই বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছেন।

নেটফ্লিক্সের রিয়েলিটি শো ‘লুক আপ’-এর দ্বিতীয় মৌসুমের প্রথম পর্বে তিনি ব্যক্তিগত জীবনের এই গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন।Gaurav Khanna Reunites with Wife Akanksha Chamola on Bigg Boss 19

একটি গোপন তথ্য জানানোর সময় তিনি বলেছিলেন, 'আমি এবং গৌরব ডিভোর্স নিচ্ছি। গত এক বছর ধরে আমরা আলাদা থাকছি। বিষয়টি এতদিন প্রকাশ্যে আসেনি।'

তবে তাদের সম্পর্কের ইতি টানার বিষয়টি নিয়ে আকাঙ্ক্ষা জানিয়েছেন, তাদের মধ্যে কোনও তিক্ততা নেই। তিনি বলেন, 'আমাদের সম্পর্ক খারাপ নয়। এখনো আমরা একে অপরের সঙ্গে কথা বলি। কিন্তু আমরা বুঝেছি, জীবন নিয়ে আমাদের ভবিষ্যৎ ভাবনা এক নয়। তাই সঙ্গী হিসেবে আমরা একে অপরের জন্য উপযুক্ত নই।'

২০১৬ সালের ২৪ নভেম্বর উত্তর প্রদেশের কানপুরে তিন দিনব্যাপী জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে গৌরব খান্না ও আকাঙ্ক্ষা চামোলা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। এরপর তারা দীর্ঘ সময় ধরে টেলিভিশন অঙ্গনের আদর্শ দম্পতি হিসেবেও পরিচিত ছিলেন।

বিভিন্ন সময় তারা একে অপরের কাজ ও ক্যারিয়ারকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন।

তাদের সম্পর্কের টানাপোড়েনের ইঙ্গিত অবশ্য আগে থেকেই মিলেছিল। 'বিগ বস'-এর ১৯তম আসরে অংশ নিয়ে গৌরব খান্না জানিয়েছিলেন, সন্তান নেওয়ার বিষয়ে তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তিনি সন্তান চাইলেও আকাঙ্ক্ষা মা হতে আগ্রহী নন। ভালোবাসার বিয়ের কারণে স্ত্রীর সিদ্ধান্তকে তিনি সম্মান করেন বলেও জানিয়েছেন।

যদিও চলতি বছরের জানুয়ারিতে বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন আকাঙ্ক্ষা। সে সময় টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তাদের দাম্পত্যে কোনো সমস্যা নেই এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।

এদিকে মাতৃত্ব নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেছিলেন আকাঙ্ক্ষা। তিনি বলেছেন, 'আমি নিজেকে মা হিসেবে কল্পনা করি না। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এ জন্য কাউকে কোন ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করি না।'

এখন আকাঙ্ক্ষা চামোলা নেটফ্লিক্সের রিয়েলিটি শো ‘লুক আপ’-এর দ্বিতীয় মৌসুমে প্রতিযোগী হিসেবে অংশ নিচ্ছেন। এই আসরে তার সঙ্গে রয়েছেন রাম কাপুর, শিবাঙ্গী জোশী, সুনিতা আহুজা, ধীরাজ ধোপার, হর্ষদ চোপড়া, রিয়াজ আলি, সুফি মতিওয়ালা সহ আরও অনেক তারকা।Gaurav Khanna shares wife Akanksha Chamola doesnt want kids - India Today

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%