প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দীর্ঘ সময়ের প্রেমের পর তাদের জাঁকজমকপূর্ণ বিবাহের পরে। ভারতের টেলিভিশন অঙ্গনের অন্যতম জনপ্রিয় দম্পতি ছিলেন আকাঙ্ক্ষা চামোলা এবং গৌরব খান্না।
তবে নয় বছরের যে দাম্পত্য জীবন, সেটির ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আকাঙ্ক্ষা নিজেই বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছেন।
নেটফ্লিক্সের রিয়েলিটি শো ‘লুক আপ’-এর দ্বিতীয় মৌসুমের প্রথম পর্বে তিনি ব্যক্তিগত জীবনের এই গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন।
একটি গোপন তথ্য জানানোর সময় তিনি বলেছিলেন, 'আমি এবং গৌরব ডিভোর্স নিচ্ছি। গত এক বছর ধরে আমরা আলাদা থাকছি। বিষয়টি এতদিন প্রকাশ্যে আসেনি।'
তবে তাদের সম্পর্কের ইতি টানার বিষয়টি নিয়ে আকাঙ্ক্ষা জানিয়েছেন, তাদের মধ্যে কোনও তিক্ততা নেই। তিনি বলেন, 'আমাদের সম্পর্ক খারাপ নয়। এখনো আমরা একে অপরের সঙ্গে কথা বলি। কিন্তু আমরা বুঝেছি, জীবন নিয়ে আমাদের ভবিষ্যৎ ভাবনা এক নয়। তাই সঙ্গী হিসেবে আমরা একে অপরের জন্য উপযুক্ত নই।'
২০১৬ সালের ২৪ নভেম্বর উত্তর প্রদেশের কানপুরে তিন দিনব্যাপী জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে গৌরব খান্না ও আকাঙ্ক্ষা চামোলা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। এরপর তারা দীর্ঘ সময় ধরে টেলিভিশন অঙ্গনের আদর্শ দম্পতি হিসেবেও পরিচিত ছিলেন।
বিভিন্ন সময় তারা একে অপরের কাজ ও ক্যারিয়ারকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন।
তাদের সম্পর্কের টানাপোড়েনের ইঙ্গিত অবশ্য আগে থেকেই মিলেছিল। 'বিগ বস'-এর ১৯তম আসরে অংশ নিয়ে গৌরব খান্না জানিয়েছিলেন, সন্তান নেওয়ার বিষয়ে তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তিনি সন্তান চাইলেও আকাঙ্ক্ষা মা হতে আগ্রহী নন। ভালোবাসার বিয়ের কারণে স্ত্রীর সিদ্ধান্তকে তিনি সম্মান করেন বলেও জানিয়েছেন।
যদিও চলতি বছরের জানুয়ারিতে বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন আকাঙ্ক্ষা। সে সময় টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তাদের দাম্পত্যে কোনো সমস্যা নেই এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।
এদিকে মাতৃত্ব নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেছিলেন আকাঙ্ক্ষা। তিনি বলেছেন, 'আমি নিজেকে মা হিসেবে কল্পনা করি না। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এ জন্য কাউকে কোন ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করি না।'
এখন আকাঙ্ক্ষা চামোলা নেটফ্লিক্সের রিয়েলিটি শো ‘লুক আপ’-এর দ্বিতীয় মৌসুমে প্রতিযোগী হিসেবে অংশ নিচ্ছেন। এই আসরে তার সঙ্গে রয়েছেন রাম কাপুর, শিবাঙ্গী জোশী, সুনিতা আহুজা, ধীরাজ ধোপার, হর্ষদ চোপড়া, রিয়াজ আলি, সুফি মতিওয়ালা সহ আরও অনেক তারকা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন