ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কড়াইল বস্তি সহ ৫৮ স্থানে ১ লাখ ফ্ল্যাট নির্মাণ করবে সরকার


কড়াইল বস্তি সহ ৫৮ স্থানে ১ লাখ ফ্ল্যাট নির্মাণ করবে সরকার

সরকার নিম্ন আয়ের মানুষের জন্য ঢাকার কড়াইল বস্তি সহ দেশের ৫৮টি স্থানে ১ লাখ সাশ্রয়ী ফ্ল্যাট নির্মাণ করবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

 

রোববার (২৮ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন: সৌদি আরব থেকে ৯ মাসে ২ হাজার মরদেহ, নারী কর্মীরা সন্তানের বাবার পরিচয় জানেন না

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্রণীত ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) ২০২২-২০৩৫ অনুযায়ী ঢাকার কড়াইল বস্তিসহ ৫৮টি স্থান চিহ্নিত করা হয়েছে। এসব স্থানে নিম্ন আয়ের মানুষের জন্য সরকারি-বেসরকারি অংশীদারত্বে ১ লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, গাজীপুরের টঙ্গীর দত্তপাড়ায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ৯৮ একর জমিতে সীমিত আয়ের মানুষের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া রাজশাহী, দিনাজপুর, বরিশাল, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং বিভিন্ন পৌর এলাকার ৩৭টি বস্তির মানুষের উন্নত আবাসন নিশ্চিত করতে একটি প্রকল্প গ্রহণ করা হচ্ছে।

একই সঙ্গে সরকার রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ পদ্মা আবাসিক এলাকায় ১৬টি ফ্ল্যাট এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ হরিণটানা মৌজায় ৮ একর জমিতে ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা করেছে। পাশাপাশি চট্টগ্রামের সল্টগোলা এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের জমিতে মাসিক ভাড়াভিত্তিক আবাসন প্রকল্পও বিবেচনাধীন বলে জানান মন্ত্রী জাকারিয়া তাহের।

আরও পড়ুন: দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি ১০০-১১০ টাকায়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিলেন শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিলেন শিক্ষার্থীরা

জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্নভোজ করেছেন শিক্ষার্থীরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা তারেক রহমানের সাথে এই মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীরা এতে অংশগ্রহণ করেন।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভী’র মাধ্যমে যোগ দেওয়া সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও ২১ জন শিক্ষক এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির ১৬ জন শিক্ষার্থী ও শিক্ষক মধ্যাহ্নভোজে অংশ নেন।

এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন যে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে হবে এবং তাদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই শিক্ষার্থীদের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য প্রস্তুত থাকতে হবে।

প্রধানমন্ত্রীর আয়োজনে এই মধ্যাহ্নভোজে অংশগ্রহণের সুযোগ পেয়ে শিক্ষার্থীরা ও শিক্ষকরা সরকারপ্রধানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

উল্লেখ্য, এসব শিক্ষার্থী সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা গ্রহণ, সংসদ লাইব্রেরি পরিদর্শন, উত্তর প্লাজায় ফটোসেশন এবং সংসদ অধিবেশন কক্ষে সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাঙল জনপ্রিয় অভিনেত্রীর ৯ বছরের দাম্পত্য সম্পর্ক

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


ভাঙল জনপ্রিয় অভিনেত্রীর ৯ বছরের দাম্পত্য সম্পর্ক

দীর্ঘ সময়ের প্রেমের পর তাদের জাঁকজমকপূর্ণ বিবাহের পরে। ভারতের টেলিভিশন অঙ্গনের অন্যতম জনপ্রিয় দম্পতি ছিলেন আকাঙ্ক্ষা চামোলা এবং গৌরব খান্না।

তবে নয় বছরের যে দাম্পত্য জীবন, সেটির ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আকাঙ্ক্ষা নিজেই বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছেন।

নেটফ্লিক্সের রিয়েলিটি শো ‘লুক আপ’-এর দ্বিতীয় মৌসুমের প্রথম পর্বে তিনি ব্যক্তিগত জীবনের এই গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন।Gaurav Khanna Reunites with Wife Akanksha Chamola on Bigg Boss 19

একটি গোপন তথ্য জানানোর সময় তিনি বলেছিলেন, 'আমি এবং গৌরব ডিভোর্স নিচ্ছি। গত এক বছর ধরে আমরা আলাদা থাকছি। বিষয়টি এতদিন প্রকাশ্যে আসেনি।'

তবে তাদের সম্পর্কের ইতি টানার বিষয়টি নিয়ে আকাঙ্ক্ষা জানিয়েছেন, তাদের মধ্যে কোনও তিক্ততা নেই। তিনি বলেন, 'আমাদের সম্পর্ক খারাপ নয়। এখনো আমরা একে অপরের সঙ্গে কথা বলি। কিন্তু আমরা বুঝেছি, জীবন নিয়ে আমাদের ভবিষ্যৎ ভাবনা এক নয়। তাই সঙ্গী হিসেবে আমরা একে অপরের জন্য উপযুক্ত নই।'

২০১৬ সালের ২৪ নভেম্বর উত্তর প্রদেশের কানপুরে তিন দিনব্যাপী জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে গৌরব খান্না ও আকাঙ্ক্ষা চামোলা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। এরপর তারা দীর্ঘ সময় ধরে টেলিভিশন অঙ্গনের আদর্শ দম্পতি হিসেবেও পরিচিত ছিলেন।

বিভিন্ন সময় তারা একে অপরের কাজ ও ক্যারিয়ারকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন।

তাদের সম্পর্কের টানাপোড়েনের ইঙ্গিত অবশ্য আগে থেকেই মিলেছিল। 'বিগ বস'-এর ১৯তম আসরে অংশ নিয়ে গৌরব খান্না জানিয়েছিলেন, সন্তান নেওয়ার বিষয়ে তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তিনি সন্তান চাইলেও আকাঙ্ক্ষা মা হতে আগ্রহী নন। ভালোবাসার বিয়ের কারণে স্ত্রীর সিদ্ধান্তকে তিনি সম্মান করেন বলেও জানিয়েছেন।

যদিও চলতি বছরের জানুয়ারিতে বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন আকাঙ্ক্ষা। সে সময় টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তাদের দাম্পত্যে কোনো সমস্যা নেই এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।

এদিকে মাতৃত্ব নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেছিলেন আকাঙ্ক্ষা। তিনি বলেছেন, 'আমি নিজেকে মা হিসেবে কল্পনা করি না। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এ জন্য কাউকে কোন ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করি না।'

এখন আকাঙ্ক্ষা চামোলা নেটফ্লিক্সের রিয়েলিটি শো ‘লুক আপ’-এর দ্বিতীয় মৌসুমে প্রতিযোগী হিসেবে অংশ নিচ্ছেন। এই আসরে তার সঙ্গে রয়েছেন রাম কাপুর, শিবাঙ্গী জোশী, সুনিতা আহুজা, ধীরাজ ধোপার, হর্ষদ চোপড়া, রিয়াজ আলি, সুফি মতিওয়ালা সহ আরও অনেক তারকা।Gaurav Khanna shares wife Akanksha Chamola doesnt want kids - India Today

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে লজ্জাজনক বিদায়ের পর উরুগুয়ে দলের চার্টার ফ্লাইট বাতিল করল ফেডারেশন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


বিশ্বকাপে লজ্জাজনক বিদায়ের পর উরুগুয়ে দলের চার্টার ফ্লাইট বাতিল করল ফেডারেশন

২০২৬ বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায় বেশিরভাগ ক্ষেত্রে অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল। প্রথম দুই ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল সৌদি আরব ও কেপ ভার্ডের সঙ্গে ড্র করার পর স্পেনের বিপক্ষে জয় পেতেই হতো দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তবে মাঠের ভেতরে হতাশাজনক পারফরম্যান্সের পাশাপাশি খেলোয়াড়দের সঙ্গে কোচ বিয়েলসার সম্পর্কের টানাপোড়েনও দলটির ব্যর্থতাকে আরো স্পষ্ট করেছে। বিশ্বকাপ থেকে বিদায়ের পর উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ) এখনো বিয়েলসার ভবিষ্যৎ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও, এটি অনুমিত যে তিনি আর দায়িত্বে থাকবেন না।

এদিকে, বিশ্বকাপ খেলতে যাওয়া দলটি নিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এইউএফ। মেক্সিকোর প্লায়া দেল কারমেনে অবস্থানরত প্রতিনিধিদলকে জানানো হয়েছে যে, আগেই নির্ধারিত চার্টার ফ্লাইট বাতিল করা হয়েছে। স্পেনের কাছে গুয়াদালাহারার অ্যাক্রন স্টেডিয়ামে ১-০ গোলে হারের পর এই সিদ্ধান্ত কার্যকর হয়।

ফলে ২৬ জন ফুটবলার, বিয়েলসার কোচিং স্টাফ এবং দলের অন্যান্য কর্মকর্তারা আর একসঙ্গে রাজধানী মন্টেভিডিও ফিরবেন না। প্রত্যেককেই নিজ নিজ গন্তব্যে বাণিজ্যিক (কমার্শিয়াল) ফ্লাইটে আলাদাভাবে যাত্রা করতে হবে।

তবে এইউএফ এক বিবৃতিতে জানিয়েছে, এটি দলের প্রতি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয়; বরং শুরু থেকে এমন পরিকল্পনা ছিল।

বিবৃতিতে বলা হয়, 'যাওয়ার সময় প্রতিনিধিদলের সদস্যসংখ্যা ছিল ১৫০ জনেরও বেশি এবং ৫ হাজার কেজির বেশি লাগেজ ও সরঞ্জাম বহন করতে হয়েছিল। তাই চার্টার ফ্লাইটের প্রয়োজন ছিল। কিন্তু ফেরার ক্ষেত্রে শুরু থেকেই চার্টার ফ্লাইটের পরিকল্পনা ছিল না, কারণ দল কোথা থেকে বিদায় নেবে তা আগে থেকে নিশ্চিত ছিল না।'

আরও বলা হয়, 'এখন প্রতিনিধিদলের সদস্যসংখ্যা অনেক কমে গেছে। তাই ২৮ জুন থেকে বাকি সদস্যরা বাণিজ্যিক ফ্লাইটে নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করবেন। এটিই সবচেয়ে দ্রুত ও কার্যকর উপায়। তারা বিভিন্ন দলে ভাগ হয়ে সোমবারের মধ্যে নিজ নিজ গন্তব্যে পৌঁছাবেন।'

উরুগুয়ের অনেক ফুটবলার যদিও মন্টেভিডিওয়েও ফিরবেন না। তারা মেক্সিকো থেকেও সরাসরি ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে চলে যাবেন, যেখানে তারা ক্লাব ফুটবল খেলেন। দীর্ঘ ও ক্লান্তিকর মৌসুম শেষে কয়েকদিন বিশ্রাম নিয়ে পরে নিজ নিজ ক্লাবের প্রাক-মৌসুম অনুশীলনে যোগ দেবেন।

এদিকে বিয়েলসার উত্তরসূরি কোচ হিসেবে মার্সেলো গালিয়ার্দোর নাম আলোচনায় এলেও, এইউএফ তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে চায় না। ধারণা করা হচ্ছে যে, ২০২৭ সালের মার্চ বা এপ্রিলের নির্বাচনের আগে বিয়েলসার উত্তরসূরি নিয়োগ দেওয়া হবে না।

একইসঙ্গে উরুগুয়ে ফুটবলে আর্থিক কাঠামো থেকে শুরু করে যুব দল পর্যন্ত বড় ধরনের পুনর্গঠনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে মার্সেলো ব্রোলিকে অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ এবং পরবর্তী বিশ্বকাপ বাছাইপর্বের শুরুতে অন্তর্বর্তীকালীন সিনিয়র দলের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে তিনি এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গভীর রাতে নারীর বাড়িতে আটক ইমাম, সালিশে ১০ লাখ টাকা কাবিনে বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


গভীর রাতে নারীর বাড়িতে আটক ইমাম, সালিশে ১০ লাখ টাকা কাবিনে বিয়ে

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার এক নারীর বাড়িতে গভীর রাতের সময় স্থানীয়দের হাতে আটক হন এক মসজিদের ইমাম। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ১০ লাখ টাকা কাবিন ধার্য করে ওই নারীর সঙ্গে তার বিয়ে দেওয়া হয়।

শনিবার (২৭ জুন) দিবাগত রাত প্রায় ১২টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতী মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেড়াগাঁতী মধ্যপাড়া জামে মসজিদের ইমাম মো. সেলিমকে মৃত আল আমিনের স্ত্রী শানু বেগমের বাড়িতে দেখতে পেয়ে স্থানীয়রা তাকে আটক করেন। এই খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় করেন।

মো. সেলিম জানান, প্রায় দেড় মাস ধরে শানু বেগমের সঙ্গে তার মোবাইল ফোনে যোগাযোগ ছিল।

সেই সূত্রে তিনি রাতে ওই বাড়িতে যান।

শানু বেগম বলেন, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে এবং তিনি মো. সেলিমকে বিয়ে করতে আগ্রহী।

পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে উভয় পক্ষের সম্মতিতে ১০ লাখ টাকা কাবিন ধার্য করে তাদের বিয়ে সম্পন্ন করা হয়। বিয়ের পর মো. সেলিম নববধূকে নিজের বাড়িতে নিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%