ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

অপপ্রচার ও ‘অপরাজনীতি’র প্রতিবাদে সাভারে যুবদলের বিক্ষোভ


অপপ্রচার ও ‘অপরাজনীতি’র প্রতিবাদে সাভারে যুবদলের বিক্ষোভ

অপপ্রচার এবং শিষ্টাচারবহির্ভূত অপরাজনীতি বন্ধের দাবিতে সাভারে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে ঢাকা জেলা যুবদল।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই সমাবেশে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল 'গুপ্ত রাজনীতি' পরিচালনা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

সোমবার বিকেলে, সাভার মডেল মসজিদ প্রাঙ্গণে 'সুস্থ ধারার রাজনীতি' প্রতিষ্ঠার দাবিতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা যুবদল।

আরও পড়ুন: বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মোনায়েম মুন্না বলেন, কিছু রাজনৈতিক দল পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেশের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা গুপ্ত রাজনীতি শুরু করেছে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করছে।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দলের একজন নেতা সংসদে দাবি করেছেন যে, তার বাবা মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছেন। কিন্তু পরে দেখা গেছে, তার বাবা এখনো জীবিত। এভাবেই তারা মিথ্যা ও অপপ্রচারের রাজনীতি করে চলছে।

ঢাকা জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনছুর খান দীপক, আজহারুল ইসলাম মিলন, মিনহাজুল ইসলাম ভূঁইয়া, সাজেদুল ইসলাম এবং ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক আইয়ুব খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশে সুস্থ ধারার রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন। তারা শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের বিরোধিতা করে বলেন, জনগণের কল্যাণের জন্য ইতিবাচক রাজনীতি চর্চা করাই তাদের লক্ষ্য।

আরও পড়ুন: আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিল সাভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে রেডিও কলোনী এলাকায় গিয়ে শেষ হয়। এতে যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় যুবদলের কর্মী সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

১০:৫২ পি.এম


মালয়েশিয়ায় যুবদলের কর্মী সম্মেলন

মালয়েশিয়ায় যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

দেশের প্রবাসীদের আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন যুবদল মালয়েশিয়া শাখার সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন। রবিবার ক্লাং শহরের কাম্পুং জাওয়া শাখা যুবদল আয়োজিত এক কর্মিসভায় তিনি এ আহ্বান জানান।

এ সময় তিনি বৈধপথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের শক্তিশালী অর্থনীতি গড়তে সহযোগিতা করার জন্য সকলকে আহ্বান জানান।

সভাটি রুবেল আহমদের সঞ্চালনায় এবং শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া যুবদলের সাধারণ সম্পাদক মো. রমজান আলী।আরো বক্তব্য রাখেন কাম্পুং জাওয়া শাখা বিএনপি সহ-সভাপতি এনামুল হক আমির, সাধারণ সম্পাদক কবির উদ্দিন পাঠান, যুবদল নেতা হিরণ খান, নাইমুল আবেদ শিমুল, বাচ্চু, এরশাদ ও মিলনসহ আরও অনেকে।

এ সময় বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন যুবদল মালয়েশিয়া সহ-সভাপতি শেখ মো. সেলিম, নাজমুল হোসেন, খালিদ হাসান রিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান বিন সিরাজ, কাম্পুং জাওয়া শাখা যুবদলের মাওলানা শাহ্-পরান, মোস্তাফিজ রহমান, মোস্তফা, মোহাম্মদ বারেক মালেক হোসেন, আশরাফুল, মোহাম্মদ আজিজুল, শাহিন আহমদ, এনামুল, স্বপন, জুনায়েদ এবং শাহাদাতসহ আরও অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যাংকের ক্যাশিয়ার কোটি টাকা নিয়ে উধাও, গ্রাহকদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

১০:৫৬ পি.এম


ব্যাংকের ক্যাশিয়ার কোটি টাকা নিয়ে উধাও, গ্রাহকদের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় একশর বেশি গ্রাহকের কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে আল-আরাফা ইসলামী ব্যাংকের পাখিমারা আউটলেট শাখার ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফ।

এ ঘটনায় সোমবার (২৯ জুন) বেলা ১১টায় ব্যাংক ঘেরাও করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। তাদের মধ্যে কিছু গ্রাহক মানববন্ধন কর্মসূচিও পালন করেন। শুধু গ্রাহকরা নয়, ব্যাংকটির এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলীর মাদার একাউন্ট থেকেও ১০ লাখ টাকা নিয়েছে রিয়াদ।

ভুক্তভোগী গ্রাহকরা অভিযোগ করছেন, টাকা গ্রহণ করার পর জমাকৃত অর্থ ব্যাংকের অনলাইন সিস্টেমে অন্তর্ভুক্ত না করে আত্মসাৎ করেন রিয়াদ। গ্রাহকের মোবাইলে জমার বার্তা না পৌঁছালে তিনি সার্ভারে সমস্যা বলে বিষয়টি এড়িয়ে যান। পরে যখন এজেন্ট ও গ্রাহকদের নজরে আসে যে তার আত্মসাতের বিষয়টি ঘটেছে, তখন সে গা ঢাকা দেয়।

ব্যাংকের এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলী বলেন, "অর্থ আত্মসাতের বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং ভুক্তভোগীদের টাকা ফেরতের বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলায় “ওয়ান চাইল্ড-ওয়ান ট্রি” কর্মসূচি বাস্তবায়ন

আন্তর্জাতিক ডেস্ক

নকলা (শেরপুর) প্রতিনিধি

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

১০:৫৮ পি.এম


নকলায় “ওয়ান চাইল্ড-ওয়ান ট্রি” কর্মসূচি বাস্তবায়ন

পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের নির্দেশনা মোতাবেক “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচি বাস্তবায়নে শেরপুরের নকলা উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত বৃক্ষরোপণ ও শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসাটির সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম। মাদ্রাসার অর্থায়নে শিক্ষক ও শিক্ষার্থীকে একটি গাছের চারা প্রদান করা হয়।

শিক্ষকরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আজকে তোমাদের সবাইকে মাদ্রাসার পক্ষ থেকে একটি করে চারা প্রদান করা হলো। এই একটি চারার পাশাপাশি তোমরা আরো অন্তত একটি করে চারা কিনে চলতি মৌসুমে বাড়ির আঙ্গিনার সুবিধাজনক জায়গায় রোপন করবে। মনে রাখবে, আজকে রোপন করা একটি গাছের চারাই হবে তোমাদের আগামীর বৃহৎ সঞ্চয়। তোমাদের রোপিত বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ নিরাপত্তা দিতে সক্ষম হবে।”

চারা বিতরণ ও বৃক্ষরোপণের সময়ে সহসুপার মাওলানা মো. ফজলুল করিম, সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন ও মোসাম্মৎ রোকেয়া আক্তার, সহকারী শিক্ষক শওকত আলী, নুসরাত জাহান নিপা, সহকারী মৌলভী হযরত আলী, ফুলেছা খাতুন, সবুজা খাতুন ও সোহাগী বেগম, সহকারী শিক্ষক মাহাদী মাসুদ, মুক্তা খাতুন, আবু রায়হান, তাহেরা সুলতানা, মোজাহিদুল ইসলাম, আয়শা সিদ্দিকাসহ ইয়াছিন আহাম্মেদ, উজ্জল মিয়া, লাবনী বেগম ও আরিফ হোসেনসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পারিবারিক কলহের জেরে নববধূ গলায় ফাঁস দিলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

১১:০৭ পি.এম


পারিবারিক কলহের জেরে নববধূ গলায় ফাঁস দিলেন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের বেলতলী গ্রামে একটি পারিবারিক কলহের কারণে এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে বেলতলী গ্রামে এই ঘটনাটি ঘটে।

নিহতের নাম সোনিয়া আক্তার (১৯), তিনি ওই গ্রামের সাজিদ মিয়ার কন্যা এবং মো. সাগরের স্ত্রী।

স্থানীয় সূত্র অনুসারে, পারিবারিক কলহের জেরে সোনিয়া আক্তার নিজ ঘরে গলায় ফাঁস দেন। পরে, বিষয়টি পরিবারের অন্যান্য সদস্যদের নজরে আসলে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধারের প্রচেষ্টা চালানো হয়।

এই ঘটনার খবর পেয়ে কসবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করে। পুলিশের উপস্থিতিতে পরবর্তী আইনি কার্যক্রমও চলমান রয়েছে।

পুলিশের সূত্রে জানা গেছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এই ঘটনার কারণে অনুসন্ধান চালাতে পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%