ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩৭১ জন হাসপাতালে ভর্তি


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩৭১ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭১ জন।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে ৩৭১ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ১৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, চট্টগ্রাম বিভাগে ৯১ জন, খুলনা বিভাগের ৩৪ জন, রাজশাহী বিভাগে ১৭ জন, বরিশালে বিভাগে ৬৯ জন এবং সিলেট বিভাগে দুইজন রয়েছেন।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

চলতি বছরের ১ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৬৮১ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আবারও কারও মৃত্যু হয়নি। চলতি বছরে ডেঙ্গুতে মোট ৫৪ জনের মৃত্যু হয়েছে।

এবারের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত মোট ১৪ হাজার ৪৫৮ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এবং বর্তমানে হাসপাতালে এক হাজার ১৬৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টে দলে ফিরলেন লিটন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টে দলে ফিরলেন লিটন

পুনর্বাসন প্রক্রিয়ার উন্নতির ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচের সিরিজের প্রথম টেস্টের দলে অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য ঘোষণা করা দলে ছিলেন না লিটন, কারণ তিনি বাঁ-পায়ের পেশীর ইনজুরিতে ভুগছিলেন। তবে, ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠার জন্য তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন।

পুনর্বাসন প্রক্রিয়ার ফলে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের দলে সুযোগ পেলেন লিটন।

৩১ বছরের লিটন আগামীকাল ডারউইনে বাংলাদেশ দলের সাথে যোগ দিতে অস্ট্রেলিয়ার বিমান ধরবেন।

গত জুনে ঘরোয়া মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের তৃতীয় ওয়ানডেতে ইনজুরিতে পড়েন লিটন। এরপর তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলতে পারেননি। অসিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলেও, টি-টোয়েন্টিতে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়।

অস্ট্রেলিয়া সিরিজের পর, লিটন জিম্বাবুয়ের সফরও মিস করেন। জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ এক ম্যাচের টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি সিরিজে অংশ নেয়। টেস্ট ও ওয়ানডে সিরিজে বাংলাদেশ হারলেও, টাইগাররা টি-টোয়েন্টি সিরিজ জিতে জিম্বাবুয়ে সফর শেষ করে।

১৩ আগস্ট থেকে ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের প্রথম টেস্ট শুরু করবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এরপর ২২ আগস্ট ম্যাকায়তে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচের সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের অংশ।

এবার বাংলাদেশ দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলবে। সর্বশেষ ২০০৩ সালে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি টাকার সরকারি বরাদ্দ: চরম ক্ষোভে বরিশালের কৃষকরা

আন্তর্জাতিক ডেস্ক

​নিজস্ব প্রতিবেদক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি টাকার সরকারি বরাদ্দ: চরম ক্ষোভে বরিশালের কৃষকরা

বরিশাল সদর উপজেলার জলাবদ্ধতা নিরসন ও মৃতপ্রায় লাকুটিয়া খালসহ অন্যান্য খাল পুনঃখননের জন্য বরাদ্দ হওয়া কোটি কোটি টাকা কোনো কাজ ছাড়াই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত গেছে। ২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দকৃত এসব অর্থ ব্যবহার না করেই ফেরত দেওয়ায় চরম প্রশাসনিক উদাসীনতার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা, কৃষক ও সচেতন মহল।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘ইজিপিপি’ প্রকল্পের আওতায় সদর উপজেলার দুটি খাল খননের জন্য মোট ২ কোটি ৫৭ লাখ ৫৭ হাজার ৭৪ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ‘মরখোলার পোল থেকে ঝড়ঝড়িয়াতলা বাজার হয়ে মাঝি বাড়ির ব্রিজ’ পর্যন্ত ৬ কিলোমিটার খাল খননের জন্য বরাদ্দকৃত ১ কোটি ৮০ লাখ ২৮ হাজার ২৩২ টাকার পুরোটাই অব্যবহৃত অবস্থায় ফেরত পাঠিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানা। এছাড়া চরবাড়িয়া ইউনিয়নের আরেকটি খালের প্রকল্পে ৭৭ লাখ ২৮ হাজার টাকার মধ্যে প্রায় ৬৮ লাখ টাকাই কাজ না করে ফেরত পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খাল দুটি ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে তীব্র জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থার চরম সংকট দেখা দেয়। সরকারি বরাদ্দ আসার পরও তা কাজে না লাগিয়ে ফেরত পাঠানোয় এলাকার কৃষি, পানি প্রবাহ ও মৎস্য খাতের উন্নয়নের বড় সুযোগ হাতছাড়া হলো। জেলার অন্যান্য উপজেলায় প্রকল্পের কাজ সফলভাবে সম্পন্ন হলেও সদর উপজেলায় কেন হলো না, তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ছুটিতে থাকায় তার মন্তব্য পাওয়া যায়নি।

তবে এ বিষয়ে জানতে চাইলে বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ মামুন খন্দকার জানান, তিনি সম্প্রতি জেলায় যোগদান করেছেন। তিনি বলেন, "কোটি টাকার সরকারি বরাদ্দ কেন বাস্তবায়ন করা গেল না এবং টাকা ফেরত পাঠানো হলো— সে বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হবে।" এছাড়া লাকুটিয়া ও জেল খাল পুনরায় খনন ও সংস্কার নিয়ে তার নিজস্ব বিশেষ পরিকল্পনা রয়েছে, যা খুব শিগগিরই বাস্তবায়ন শুরু হবে বলে তিনি আশ্বাস দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলন্ত ট্রেনে এসির যন্ত্রাংশ চুরি করতে গিয়ে আটক দুইজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


চলন্ত ট্রেনে এসির যন্ত্রাংশ চুরি করতে গিয়ে আটক দুইজন

চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেসের চলন্ত ট্রেনের এসির যন্ত্রাংশ চুরি করার চেষ্টা চালাতে গিয়ে দুই যুবককে যাত্রীরা হাতেনাতে আটক করেন এবং পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করেন।

এই ঘটনা ঘটে শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ময়মনসিংহের নান্দাইল রোড এলাকায়।

আটক হওয়া দুই যুবক হলেন— নেত্রকোনার বারহাট্টা উপজেলার জীবনপুর এলাকার মো. হেলিম (১৯) এবং কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব ধারাপাশা এলাকার রিফাত (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চলন্ত ট্রেনের এসির যন্ত্রাংশ খুলে নেওয়ার আয়োজন করছিলেন ওই দুই যুবক। বিষয়টি যাত্রীদের দৃষ্টিগোচর হলে তারা তাদের হাতে নাতে আটক করেন। পরে অভিযুক্তদের জন্য ট্রেনটি নান্দাইল রোড এলাকায় থামিয়ে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন এই বিষয়ে জানান, আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ করার পর আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

​নীলফামারীতে জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে জামায়াতের বিশাল গণ-সমাবেশ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

​ নীলফামারী: স্টাফ রিপোর্টার রায়হান আলী

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


​নীলফামারীতে জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে জামায়াতের বিশাল গণ-সমাবেশ অনুষ্ঠিত

চব্বিশের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়কে স্মরণ করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নীলফামারী জেলা শাখার উদ্যোগে একটি বিশাল গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১লা আগস্ট, ২০২৬) বিকেল ৪:০০ ঘটিকায় নীলফামারীর ঐতিহাসিক ডিসির মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের হাজার হাজার নেতা-কর্মী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলার আমীর ও সংসদ সদস্য অধ্যক্ষ মাওঃ আব্দুস সাত্তার। তিনি সভাপতি হিসেবে বক্তব্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "জুলাই গণ-অভ্যুত্থানের শহীদের রক্তের বিনিময়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তা যদি অবিলম্বে 'জুলাই সনদ' আকারে রাষ্ট্রে বাস্তবায়িত ও প্রতিষ্ঠিত না হয়, তবে প্রয়োজনে রাজপথে আবার আন্দোলন গড়ে তুলতে হবে। ছাত্র-জনতার রক্তের সাথে কোনো ধরনের আপস বরদাশত করা হবে না।"

এছাড়া, গণ-সমাবেশে জুলাইয়ের চেতনা রক্ষা এবং 'জুলাই সনদ' প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার বক্তব্য প্রদান করেন প্রধান নেতৃবৃন্দ:

মাওলানা আন্তাজুল ইসলাম (জেলা সেক্রেটারী, নীলফামারী) তাঁর বক্তব্যে বলেন, "জুলাই গণ-অভ্যুত্থান আমাদের শিখিয়েছে কীভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। রাজপথে আমাদের ভাইদের তাজা রক্ত বৃথা যেতে পারে না। অনতিবিলম্বে জুলাই সনদ প্রতিষ্ঠিত করে বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে। তা না হলে রাজপথে আবারও আন্দোলনের দাবানল জ্বলবে।"

এড. আলফারুক আব্দুল লতীফ, এমপি (জেলা সহকারী সেক্রেটারী, নীলফামারী) আইনগত ও সাংবিধানিক বিষয় তুলে ধরে বলেন, "জুলাইয়ের আন্দোলন ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের সাংবিধানিক অধিকার পুনরুদ্ধারের লড়াই। এই লড়াইয়ের ফসল হিসেবে জুলাই সনদকে রাষ্ট্রের সংবিধানে ও আইনি কাঠামোতে পূর্ণ রূপ দিতে হবে। সনদ বাস্তবায়নে বিলম্ব হলে জামায়াতে ইসলামী জনগণকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।"

জনাব ওবায়দুল্লাহ সালাফি, এমপি (নীলফামারী-৩, জলঢাকা) তরুণ প্রজন্মের ত্যাগের কথা স্মরণ করতে বলেন, "২৪-এর জুলাইয়ে আমাদের তরুণ প্রজন্ম রাজপথে জীবন দিয়ে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। সেই অর্জনকে নস্যাৎ হতে দেওয়া যাবে না। জুলাই সনদের প্রতিটি দাবি বাস্তবায়ন করতে হবে, অন্যথায় আমরা আবারও রাজপথে নেমে রক্ত দিতে প্রস্তুত।"

হাফেজ আব্দুল মুনতাকিম, এমপি (নীলফামারী-৪, সৈয়দপুর-কিশোরগঞ্জ) শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, "জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের একমাত্র প্রতিদান হলো জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন। সৈয়দপুর ও কিশোরগঞ্জের আপামর জনতাকে সাথে নিয়ে আমরা জুলাই সনদের মূল ভাবধারা প্রতিষ্ঠা এবং যেকোনো চক্রান্তের বিরুদ্ধে রাজপথ উত্তপ্ত রাখতে পিছপা হব না।"

সমাবেশকে ঘিরে নীলফামারীর ডিসির মোড় ও আশপাশের এলাকা ব্যানার, ফেস্টুন এবং দেশাত্মবোধক ও বিপ্লবী স্লোগানে মুখরিত হয়ে ওঠে। শেষপর্যায়ে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে সমাবেশ সমাপ্ত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%