প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেসের চলন্ত ট্রেনের এসির যন্ত্রাংশ চুরি করার চেষ্টা চালাতে গিয়ে দুই যুবককে যাত্রীরা হাতেনাতে আটক করেন এবং পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করেন।
এই ঘটনা ঘটে শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ময়মনসিংহের নান্দাইল রোড এলাকায়।
আটক হওয়া দুই যুবক হলেন— নেত্রকোনার বারহাট্টা উপজেলার জীবনপুর এলাকার মো. হেলিম (১৯) এবং কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব ধারাপাশা এলাকার রিফাত (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চলন্ত ট্রেনের এসির যন্ত্রাংশ খুলে নেওয়ার আয়োজন করছিলেন ওই দুই যুবক। বিষয়টি যাত্রীদের দৃষ্টিগোচর হলে তারা তাদের হাতে নাতে আটক করেন। পরে অভিযুক্তদের জন্য ট্রেনটি নান্দাইল রোড এলাকায় থামিয়ে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন এই বিষয়ে জানান, আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ করার পর আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন