ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

প্রথমবার সিংহাসনে স্টার্ক, বড় লাফ শরিফুলের


প্রথমবার সিংহাসনে স্টার্ক, বড় লাফ শরিফুলের

মাত্র দেড় দিনেই শেষ হয়েছে ম্যাকাই টেস্ট। যেখানে বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম ও অজিদের পক্ষে বোলিং আগুন ঝরিয়েছেন মিচেল স্টার্ক। আর সেই পারফরম্যান্সের কারণে আইসিসি থেকে সুখবর পেয়েছেন দুই বাঁহাতি পেসার।

বুধবার (২৬ আগস্ট) পুরুষদের টেস্ট ফরম্যাটে ব্যক্তিগত র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। যেখানে ক্যারিয়ারে প্রথমবার টেস্টের এক নম্বর বোলার হয়েছেন স্টার্ক। অজি গতিতারকা দুই ধাপ এগিয়ে এখন নম্বর ওয়ান। 

ম্যাকাইতে দুই ইনিংস মিলিয়ে ১০ ‍উইকেট নিয়ে দুই নম্বরে নামিয়ে দিলেন জাসপ্রিত বুমরাহকে। একইভাবে এক ধাপ নেমে তিনে ম্যাট হেনরি। অজি অধিনায়ক প্যাট কামিন্সও দুই ইনিংসে ৩ উইকেট করে ৬টি শিকার ধরেন। এক ধাপ এগিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান চতুর্থ। 

আরও পড়ুন: অরেগনের স্কুলে গুলিতে নিহত ৪, আহত ২; শোকে স্তব্ধ শহর

ম্যাকাইতে ৭ উইকেট নিয়ে বাংলাদেশি পেসার হিসেবে বিদেশের মাটিতে সেরা ফিগার পাওয়া শরিফুল এগিয়েছেন ১৭ ধাপ। ক্যারিয়ারের সর্বোচ্চ ৪০৩ রেটিং পয়েন্ট নিয়ে তার বর্তমান অবস্থান ৫৭তম। তবে তাইজুল ইসলাম ২ ধাপ (১৩তম), হাসান মাহমুদ ৯ ধাপ (৪৭তম), তাসকিন আহমেদ ২ ধাপ (৫১তম) করে পিছিয়েছেন।

টেস্টে বোলারদের র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন ইংল্যান্ডের ওলি রবিনসন (১৫ ধাপ এগিয়ে ১১তম), জশ টাং (১৬ ধাপ এগিয়ে ১৭তম), জফরা আর্চার (৬ ধাপ এগিয়ে ৪০তম), শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দো (৫ ধাপ এগিয়ে ১৫তম) ও প্রবাথ জয়সুরিয়া (৫ ধাপ এগিয়ে ১৬তম) ভারতের মানব সুথার (২৮ ধাপ এগিয়ে ৪৮তম) ও পাকিস্তানের আলি উসমান (৩০ ধাপ এগিয়ে ৬৭তম)।

ব্যাট হাতে আলো ছড়াতে না পারায় টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছেন বাংলাদেশের লিটন দাস (৬ ধাপ পিছিয়ে ৩৪তম), মুমিনুল হক (৫ ধাপ পিছিয়ে ৩৬তম), মেহেদি হাসান মিরাজ (৪ ধাপ পিছিয়ে ৬৩তম), সাদমান ইসলাম (৭ ধাপ পিছিয়ে ৬৫তম)। 

তবে মুশফিকুর রহিম ১ ধাপ এগিয়ে ১৭তম এবং নাজমুল হোসেন শান্ত ২০তম অবস্থানে অপরিবর্তিত আছেন। টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষ তিনে যথাক্রমে আছেন— হ্যারি ব্রুক, জো রুট ও স্টিভ স্মিথ। ২ ধাপ এগিয়ে রাচিন রবীন্দ্র ষষ্ঠ, ৬ ধাপ এগিয়ে ঋষভ পান্ত সপ্তম ও ৩ ধাপ এগিয়ে ড্যারিল মিচেল নবম হয়েছেন। 

আরও পড়ুন: লালমনিরহাটে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবির বাধা

শ্রীলঙ্কার হয়ে তিন ইনিংসে পঞ্চাশোর্ধ রান করা সোনাল দিনুশা ৪৯ ধাপ এগিয়ে হয়েছেন ৫৪তম। টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন নেই। শীর্ষ তিনে যথাক্রমে— রবীন্দ্র জাদেজা, মার্কো জানসেন ও মেহেদি মিরাজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উখিয়া সীমান্তে দুই লাখ ইয়াবা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৪ পি.এম


উখিয়া সীমান্তে দুই লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে অভিযানে দুই লাখ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার বিকালে উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিজিবি সূত্রে জানা গেছে, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনের পালংখালী বিওপির টহলদল মধ্যরাতে ফারির বিলের গুর্জাখাল রুবেলের ঘের এলাকায় কয়েকজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। টহলদল দেখতে পায়, মিয়ানমার থেকে ৬ ব্যক্তি পোটলা হাতে বাংলাদেশে প্রবেশ করছেন। এ সময় তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা হাতে থাকা পোটলাগুলো ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ওই পোটলা থেকে বায়ুরোধী প্যাকেটে মোড়ানো প্রায় দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করে।  

লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, উদ্ধার করা ইয়াবার সঙ্গে জড়িত মাদক কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক দিন বন্ধ থাকবে থাই ভিসা আবেদন কার্যক্রম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


এক দিন বন্ধ থাকবে থাই ভিসা আবেদন কার্যক্রম

থাই ভিসা আবেদন আগামী এক দিনের জন্য বন্ধ থাকবে।

আগামী ৩০ আগস্ট (রবিবার) থাই ভিসা আবেদন প্রক্রিয়া বন্ধ থাকবে, যা ই-ভিসা অ্যাপ্লিকেশন পোর্টাল ও পেমেন্ট সিস্টেমের কারিগরি আপডেটের কারণে হচ্ছে। ঢাকার থাই দূতাবাস বুধবার (২৬ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে।

 

দূতাবাস জানায়, পরবর্তী দিন সোমবার ৩ আগস্ট থেকে উভয় পরিষেবা পুনরায় চালু হবে।

এছাড়া, দূতাবাস জানায়, ৩১ আগস্ট থেকে পাঁচ বছর মেয়াদি থাইল্যান্ডের ডিটিভি ভিসার জন্য আবেদন করতে হলে প্রার্থীদের নিজ দেশের স্থায়ী ঠিকানার প্রমাণপত্র এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিতে হবে। উভয় ভাষায়, মূল ভাষা এবং ইংরেজিতে অনুবাদ করা কপিগুলি জমা দিতে হবে।

ডিটিভি ভিসা হল একটি মাল্টিপল এন্ট্রি ভিসা, যা থাইল্যান্ডের বিভিন্ন ক্যাটাগরির মানুষের জন্য দীর্ঘ সময় অবস্থানের জন্য প্রদান করা হয়।

 

ভিসা ফি প্রদান করার আগে ডিটিভির আবেদনের জন্য রয়্যাল থাই দূতাবাসের অনুমোদন প্রয়োজন। এই ভিসার জন্য আবেদন করা যায় কাজের উদ্দেশ্যে, মুয়ে থাই কোর্স, থাই রান্নার ক্লাস, ক্রীড়া প্রশিক্ষণ, গুরুতর এবং নিবিচ্ছিন্ন চিকিৎসা, সেমিনার এবং সংগীত উৎসবে অংশগ্রহণের জন্য। ডিটিভি ভিসা হোল্ডারের স্বামী বা স্ত্রী এবং নির্ভরশীল সন্তান (যাদের বয়স ২০ বছরের কম) এই ভিসার জন্য আবেদন করতে পারবেন।

ডিটিভি ভিসা প্রতি হোল্ডারকে প্রতি প্রবেশে ১৮০ দিনের জন্য থাইল্যান্ডে থাকার অনুমতি দেয়।

 

হোল্ডার প্রতি এন্ট্রির জন্য একবারের জন্য থাকার সময়কাল বাড়াতে পারবেন, তবে তা ১৮০ দিনের বেশি হতে পারবে না (সর্বাধিক অবস্থান ১৮০ দিন + প্রতি এন্ট্রি ১৮০ দিন হবে)। ভিসা বৈধ থাকা অবস্থায় হোল্ডার যতবার প্রয়োজন ততবার থাইল্যান্ডে প্রবেশ করতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে সুখবর দিলেন রমিজ রাজা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


ইমরান খানের স্বাস্থ্য নিয়ে সুখবর দিলেন রমিজ রাজা

পাকিস্তানের সাবেক কারাবন্দি প্রধানমন্ত্রী এবং ক্রিকেটার ইমরান খানের শারীরিক অবস্থা ও সার্বিক পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য জানিয়েছেন পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা। সম্প্রতি একটি ইউটিউব অনুষ্ঠানে কথা বলার সময় তিনি জানান, জনজীবন থেকে দূরে থাকার এই সময়ে সাবেক এই অধিনায়ক কীভাবে দিন কাটাচ্ছেন।

‘দ্য ওভারল্যাপ ক্রিকেট’-এর ‘স্টিক টু ক্রিকেট’ অনুষ্ঠানের একটি পর্বে অ্যালিস্টার কুক রমিজ রাজার কাছে ইমরান খান শারীরিকভাবে সুস্থ আছেন কি না জানতে চান। পাকিস্তানের ২২ জন সাবেক ক্রিকেটার ও অধিনায়ক ইমরান খানের উন্নত চিকিৎসা ও স্বাস্থ্যসেবার জন্য দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে আবেদন জানানোর ঠিক একদিন পরেই এই প্রশ্নটি করা হয়েছিল।

রমিজ রাজা বলেন, তিনি এখন বিচ্ছিন্ন অবস্থায় আছেন। তার অনেক ভক্ত-অনুরাগী রয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি গত তিন বছর ধরে কারাগারে বন্দী। সময়টা তার জন্য বেশ কঠিন।

 

ইমরান খানকে নিয়ে সম্প্রতি স্বাস্থ্য-সংক্রান্ত উদ্বেগ দেখা দিয়েছিল, সে বিষয়েও কথা বলেছেন রাজা। তার এই মন্তব্যের প্রায় এক সপ্তাহ আগে পাকিস্তানের সাবেক এই অধিনায়কের চোখের সমস্যা দেখা দিয়েছিল তবে রাজার মতে, সেই সমস্যা এখন আর নেই।

পিসিবির সাবেক এই চেয়ারম্যান বলেন, মাত্র এক সপ্তাহ আগেই তার চোখে কিছু সমস্যা হয়েছিল, যা এখন সম্ভবত মিটে গেছে। এছাড়া তিনি মানসিকভাবে বেশ শক্ত অবস্থানেই আছেন। আসলে আমরা সবাই জানি, তার মানসিক দৃঢ়তা বা মনোবল অত্যন্ত মজবুত।

বন্দী অবস্থায় পিটিআই প্রধানের শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ ও উদ্বেগ রয়েছে, রাজার এই মন্তব্যে তারই প্রতিফলন ঘটেছে। এর মধ্যে সাবেক ২২ জন কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের শারীরিক অবস্থা উদ্বেগ প্রকাশ করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠান।

এদের মধ্যে রয়েছেন সুনীল গাভাস্কার, কপিল দেব, দিলীপ ভেঙ্গসরকার, স্টিভ ওয়াহ, অ্যাডাম গিলক্রিস্ট, নাসের হুসেন, অ্যান্ড্রু স্ট্রস, মাইকেল আথারটন, অ্যালিস্টার কুক, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, মাইকেল ব্রিয়ারলি, মাইকেল গ্যাটিং, ডেভিড গাওয়ার, ক্লাইভ লয়েড, অ্যালান বর্ডার, অর্জুনা রানাতুঙ্গা, লি জারমন, কিম হিউজ, বেলিন্ডা ক্লার্ক, অ্যালেক্স ব্ল্যাকওয়েল এবং জন রাইটের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা।

তাদের এই যৌথ আবেদনে ইমরান খানের প্রতি আচরণ এবং তার যথাযথ চিকিৎসা সুবিধা পাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এর আগে আগস্ট মাসে পাকিস্তানের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, খানকে হাসপাতালে স্থানান্তর করে একটি মেডিকেল বোর্ডের মাধ্যমে পরীক্ষা করাতে হবে। এই বোর্ডে তার ব্যক্তিগত চিকিৎসক এবং বোন ডা. উজমা খানেরও থাকার কথা ছিল। এছাড়া আদালত পরিবারের সদস্যদের সঙ্গে সাপ্তাহিক সাক্ষাতের ব্যবস্থাও পুনর্বহাল করেছিল।

তবে হাসপাতালে খানের অবস্থান ছিল মাত্র কয়েক ঘণ্টার। আদালতের নির্দেশিত বোর্ডের পরিবর্তে রাষ্ট্র-নিযুক্ত একটি দল পরীক্ষার পর তাকে সুস্থ বলে জানান। পরে ইমরান খানকে আবারও আদিয়ালা কারাগারে স্থানান্তর করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ন্যাচারাল হেলথ সেন্টারের ডাক্তারকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

সাতক্ষীরা প্রতিনিধি

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৭ পি.এম


ন্যাচারাল হেলথ সেন্টারের ডাক্তারকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

সাতক্ষীরা থেকে প্রকাশিত অনলাইন সাতক্ষীরার তথ্য, দক্ষিণের মশাল ও যশোর বার্তাসহ অনলাইন পোর্টালে ২৪ আগস্ট তারিখে প্রকাশিত ‘সাতক্ষীরায় ন্যাচারাল হেলথ সেন্টারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ প্রতারণার অভিযোগ‘ শিরোনামের সংবাদটি ডাক্তার এম হাফিজুর রহমান সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা, ভিত্তিহীন এবং ভুয়াও অপপ্রচারের অভিযোগ করেছেন।

তিনি জানান, প্রকৃত ঘটনা হলো, একটি সামাজিক দায়িত্বের অংশ হিসেবে মাত্র দেড় মাস আগে ন্যাচারাল বা প্রাকৃতিক উপায়ে চিকিৎসা সেবা প্রদান শুরু হয়েছে। ১৫ দিন পর পর অর্থাৎ এ পর্যন্ত মাত্র তিন দিন বিশেষজ্ঞ ডাক্তার এখানে এসেছেন এবং তিন দিনে মোট ১৬ জন রোগী চিকিৎসা সেবা নিয়েছে। রোগীদের খরচ ৩শ টাকা থেকে সর্বোচ্চ ৫শত টাকা হলেও দরিদ্র নারী বা রোগীর জন্য এটি সম্পূর্ণ ফ্রি। সংবাদে উল্লেখিত পরীক্ষা-নিরীক্ষার তথ্য সঠিক নয়, কারণ এখানে ওই ধরনের কোন পরীক্ষা নিরীক্ষা করা হয় না; এটি শুধুমাত্র চিকিৎসা পরামর্শ কেন্দ্র। ডাক্তারকে জড়িয়ে ভুয়া খবর প্রকাশ করে ডাক্তার ও প্রতিষ্ঠানের মানহানি করা হয়েছে পরিকল্পিতভাবে।

এম. হাফিজুর রহমান একজন বি ইউ এম এস ডিগ্রিধারী বিশেষজ্ঞ সিনিয়র ডাক্তার এবং খাদ্য ও পুষ্টিবিদ (iuk) হিসেবে চিকিৎসা/ পরামর্শ সেবা প্রদান করছেন। এনালাইজার সফটওয়্যারে বিশেষ রোগীর প্রাথমিক অসুবিধা ডাক্তার নিজেই চেক করেন, যার জন্য রোগীকে কোনো খরচ করতে হয় না।

যদি রোগীর বিশেষ কোনো ত্রুটি ধরা পড়ে, তবে বিশেষজ্ঞ ডাক্তার এম হাফিজুর রহমান যৎসামান্য টেস্ট লিখে দেন, যা রোগী যে কোন জায়গা থেকে করিয়ে আনতে পারেন। ফলে, যৎসামান্য খরচে ক্রনিক ডিজিজ জাতীয় রোগীগুলো দ্রুত সুস্থতার পথে ফিরে আসছে বলে তথ্য রয়েছে।

বিশেষ উল্লেখ্য যে, সাংবাদিক পরিচয়দানকারী ইদ্রিস আলী নামক একজন ব্যক্তি সাংবাদিকতার পরিচয় দিয়ে দুইজন সহযোগীসহ হঠাৎ চেম্বারে প্রবেশ করে সম্মানীয় ডাক্তারকে হেনস্তার চেষ্টা করেন এবং অশ্লীল ভাষা ব্যবহার করেন। কথার এক পর্যায়ে ডাক্তার থেকে মোটা অংকের টাকা দাবি করেন। ডাক্তার কোনোভাবেই তা দিতে অস্বীকার করেন এবং নতুন প্রতিষ্ঠানের পরিচালক ও সিনিয়র সাংবাদিক সোহরাব সবুজকে ঘটনাটি জানিয়ে ডাক্তারকে সাহায্য চান।

সিনিয়র সাংবাদিক ও সাহিত্যিক সবুজ ভাই ওই ইদ্রিস আলী নামক কথিত সাংবাদিককে বুঝিয়ে বের করে দেন। এরপর কথিত সাংবাদিক নামধারী ইদ্রিস আলী ডাক্তারকে হুমকিধামকি দিতে দিতে চলে যান। এর ফলস্বরূপ, ইদ্রিস ও তার অপর সহযোগী মিলে ভূয়া তথ্য দিয়ে ভুলভাল বুঝিয়ে, সম্মানিত ডাক্তারকে জড়িয়ে ভূয়া খবর প্রকাশ করেছেন। যা একজন সম্মানীয় ডাক্তারের জন্য মানহানিকর। এই উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া ও ভিত্তিহীন খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চিকিৎসক ও পুষ্টিবিদ এম হাফিজুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%