ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

রাজশাহীর দুর্গাপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল


রাজশাহীর দুর্গাপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

রাজশাহীর দুর্গাপুরে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল করেছেন দলের কিছু নেতাকর্মী। মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে টানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (২১ জুন) কানপাড়া-খড়খড়ি সড়কের ফলিয়ার বিল এলাকায় ১০ থেকে ১২ যুবক মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরে ঝটিকা মিছিল করেন। প্রায় ৫ থেকে ৬ মিনিট স্থায়ী ওই মিছিলে অংশ নেওয়া যুবকদের হাতে থাকা ব্যানারে ‘আয়োজনে—রাজশাহী জেলা আওয়ামী লীগ’ লেখা ছিল।

ব্যানারে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রাজশাহী-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারার ছবি সংযুক্ত ছিল। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবিও রাখা হয়।

আরও পড়ুন: ছবি দিয়ে রাজনৈতিক চরিত্রহননের চেষ্টা! দীর্ঘ ত্যাগের পরও অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতা রিপন বল্লভের

ব্যানারে লেখা হয়েছিল ‘প্রত্যাবর্তন-০২’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান। এছাড়া আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার আহ্বান জানানো হয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় ব্যক্তি জানিয়েছেন, মোটরসাইকেলে করে আসা ১০ থেকে ১২ জন যুবক ফলিয়ার বিলের মধ্যবর্তী সেতুর কাছে ব্যানার প্রদর্শন করে ছবি তোলেন। পরে তারা ব্যানার হাতে সংক্ষিপ্ত মিছিল করে দক্ষিণ দিকে চলে যান। মিছিল শেষে মোটরসাইকেলে করে দ্রুত স্থান ত্যাগ করেন।

তাদের দেখে মনে হয়েছে তাঁরা ছাত্রলীগের কর্মী।

 

আরও পড়ুন: ঈদগাঁওয়ে অবৈধ ক্লিনিক সিলগালা, গর্ভবতী নারীদের চিকিৎসা সরঞ্জাম জব্দ

রবিবার রাতে ঝটিকা মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী নিজেদের ফেসবুক আইডিতে এসব ছবি ও ভিডিও পোস্ট করেন। এরপর বিষয়টি এলাকায় বিশাল আলোচনার সৃষ্টি করে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, ‘ঝটিকা মিছিলের বিষয়টি আমরা জেনেছি। কারা এ ধরনের মিছিল করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অংশগ্রহণকারীদের মুখে মাস্ক ও মাথায় হেলমেট থাকায় প্রাথমিকভাবে তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে: আরাঘচি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০১:২৪ পি.এম


ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে: আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। একই সঙ্গে, বিদেশে আটকে থাকা তেহরানের বিপুল বাজেয়াপ্ত সম্পদের একটি বড় অংশও ছাড় দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেছেন, ‘লেবানন যুদ্ধ অবসানে বড় অগ্রগতি হয়েছে।’ খবরটি সিএনএন থেকে এসেছে।

সুইজারল্যান্ডে প্রথম দফার বৈঠকের শেষে, তিনি এক্সে দেওয়া একটি পোস্টে এসব তথ্য জানান। আরাঘচি বলেছিলেন, ‘ইরানের জন্য একটি বড় পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।’ তবে ওই পোস্টে বাজেয়াপ্ত সম্পদের পরিমাণ ও পুনর্গঠন পরিকল্পনার বিস্তারিত কিছু বলা হয়নি। এ বিষয়ে এখনও হোয়াইট হাউস মন্তব্য করেনি।

এর আগে, ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে যে, ইরানি প্রতিনিধি দলের অর্থনীতিবিষয়ক বিশেষজ্ঞ হোসেইন গোরবানজাদেহ জানিয়েছেন, ইরানের তেল ও তেলজাত পণ্যের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় এক সাময়িক ছাড় দেওয়ার খসড়া চুক্তি ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তার এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে আরও লিখেছেন, পাকিস্তানি ও কাতারি মধ্যস্থতাকারীদের দৌত্যে ‘লেবানন যুদ্ধ অবসানের ক্ষেত্রে বড় অগ্রগতি অর্জিত হয়েছে।’ তিনি জানিয়েছেন, তাদের সামনে ‘প্রথম প্রকৃত পরীক্ষা’ হতে যাচ্ছে লেবানন ‘ডি-কনফ্লিকশন সেল’ এর ক্ষেত্রে।

মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তান বলেছে, যুক্তরাষ্ট্র ও ইরান এই সেল গঠনে একমত হয়েছে। তাঁরা জানান, এটি লেবাননে সামরিক অভিযানের অবসান ঘটাতে বড় ভূমিকা রাখবে। দেশ দুইটি এক যৌথ বিবৃতিতে বলেছে, সদ্য সমাপ্ত আলোচনাটি ‘ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে’ অনুষ্ঠিত হয়েছে, এবং এতে ‘আশাব্যঞ্জক অগ্রগতিও’ হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘মধ্যস্থতার ওপর রাজনৈতিক নজরদারি’ নিশ্চিত রাখতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনে ওয়াশিংটন ও তেহরান রাজি হয়েছে। প্রধান আলোচকরা নিয়মিত এই কমিটিকে রিপোর্ট করবেন এবং পারমাণবিক ইস্যু, নিষেধাজ্ঞা এবং সমঝোতা স্মারকের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার জন্য একটি মনিটরিং ও বিরোধ নিষ্পত্তি গ্রুপ গঠন করা হবে।

বিবৃতি অনুযায়ী, আগামী ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য একটি রূপরেখা গঠনে সম্মত হয়েছে এই কমিটি। সেই লক্ষ্যে, আসন্ন সপ্তাহের দিনগুলোতে সুইজারল্যান্ডে ‘সমস্ত’ অমীমাংসিত ইস্যুতে কারিগরি আলোচনা চলবে। বিবৃতিতে জানানো হয়, কাতার ও পাকিস্তানের সহায়তায় লেবাননকে যুক্ত করে একটি ‘ডি-কনফ্লিকশন সেল’ গঠনে যুক্তরাষ্ট্র ও ইরান সম্মত হয়েছে, যাতে লেবাননে সামরিক অভিযান বন্ধ করা সম্ভব হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কে ভালো, কে খারাপ, সেটা মাঠে প্রমাণিত হবে: এনজো ফার্নান্দেজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০১:২৪ পি.এম


কে ভালো, কে খারাপ, সেটা মাঠে প্রমাণিত হবে: এনজো ফার্নান্দেজ

আলজেরিয়াকে হারিয়ে দুর্দান্তভাবে বিশ্বকাপ শুরু করা আর্জেন্টিনার সামনে এবার অস্ট্রিয়ার চ্যালেঞ্জ।

শুক্রবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাস স্টেডিয়ামে অস্ট্রিয়ার মুখোমুখি হবে ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আলবিসেলেস্তেদের মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ কথা বলেছেন।

এই ম্যাচে সাফল্যের চাবিকাঠি হবে বলের দখল ধরে রাখা, তার মতে।

স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে সম্প্রতি দাবি করেছিলেন যে বিশ্বের সেরা ছয় মিডফিল্ডার স্পেনের দলে খেলেন।

এ নিয়ে প্রশ্ন করা হলে এনজো বলেন, 'আমি তর্কে যেতে চাই না। কে ভালো, কে খারাপ, সেটা মাঠেই প্রমাণ হবে।'

এনজো স্প্যানিশ কোচের মন্তব্য সম্পর্কে আরও বলেন, 'স্পেনের মিডফিল্ড বিশ্বের অন্যতম শক্তিশালী, কারণ তাদের দলে অসাধারণ সব খেলোয়াড় আছে। তবে শেষ পর্যন্ত সবকিছুর সিদ্ধান্ত হয় মাঠে।'

ফাদার্স ডে উপলক্ষে নিজের শৈশবের স্মৃতিও তুলে ধরেছেন চেলসি তারকা।

বাবার অবদানের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, 'আমার জীবনে বাবা সবসময়ই গুরুত্বপূর্ণ ছিলেন। তিনি ভোর পাঁচটায় উঠে কাজে যেতেন। তিনি আমার জন্য বড় অনুপ্রেরণা। এখন আবেগপ্রবণ হতে চাই না, কিন্তু তিনি আমার কাছে এক আদর্শ, আর আমি তাকে খুব ভালোবাসি।'

আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়েও কথা বলেছেন এই ফুটবলার। ২৬ বছর বয়সী এনজো বলেন, 'আমরা ম্যাচ নিয়ন্ত্রণ করেছি, তবে আলজেরিয়া ভালো দল এবং তাদের ভালো খেলোয়াড়ও আছে। গরম আবহাওয়া শারীরিক সুবিধা কমিয়ে দেয়, কিন্তু তারপরও আমরা দারুণ খেলেছি। কিছু সময় অবশ্য রক্ষণও সামলাতে হয়েছে।'

জাতীয় দলে নিজের বর্তমান ভূমিকা সম্পর্কে এনজো বলেন, “কোচ লিওনেল স্ক্যালোনি আমাকে সামনে উঠে বক্সে ঢুকতে বলেন।

এটাই এখন আমার দায়িত্ব, যদিও এর আগেও এমন ভূমিকায় খেলেছি। আমি এতে স্বচ্ছন্দ বোধ করি। আমাদের খেলার ধরন খুবই গতিশীল, তাই সতীর্থদের সঙ্গে বলের চারপাশে ক্রমাগত নড়াচড়া করতে হয়।'

আজকের প্রতিপক্ষ অস্ট্রিয়াকে নিয়ে চেলসির এই মিডফিল্ডার বলেন, 'আমরা এমন একটি দলের মুখোমুখি হব, যারা সরাসরি আক্রমণ করতে পছন্দ করে এবং মাঝমাঠে খুবই আক্রমণাত্মক।

কিন্তু আমরা পুরো সপ্তাহ ধরে প্রস্তুতি নিয়েছি এবং আশা করছি পরিকল্পনা সফল হবে।'

গত বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে দলের হারের পর আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি এনজোকে প্রথম একাদশে খেলানো শুরু করেন।

৩৬ বছর পর আর্জেন্টিনার শিরোপা জয়ে দারুণ ভূমিকা রেখে টুর্নামেন্টের সেরা উদীয়মান তারকার পুরস্কারও জেতেন এই মিডফিল্ডার।

এরপর থেকে মাঝমাঠে স্ক্যালোনির অন্যতম ভরসার জায়গা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেও একাদশে নিজেকে অটোচয়েজ মনে করেন না এনজো।

তিনি বলেন, 'গোলরক্ষকদের বাদ দিয়ে আমরা ২৩ জন খেলোয়াড়। আমি নিজেকে নিশ্চিত একাদশের সদস্য মনে করি না। কে খেলবে সেটা কোচ ঠিক করেন।

কিন্তু যখনই সুযোগ পাই, দেশের হয়ে সেরাটা দিতে চাই।'

কাতার বিশ্বকাপে শিরোপাজয়ী এই মিডফিল্ডার গত চার বছরে নিজের পরিবর্তন সম্পর্কে বলেন, 'কাতারের পর চার বছর কেটে গেছে। এই সময়ে আমি অনেক কিছু শিখেছি। জাতীয় দলে আমার খেলার ভূমিকাও বদলেছে।

এখন নিজেকে অনেক বেশি পরিণত মনে হয়। যখন প্রথম এসেছিলাম, তখন আমি ছিলাম এক কিশোর।

এরপর থেকে নিজেকে উন্নত করার চেষ্টা চালিয়ে গেছি এবং মনে করি, সেই লক্ষ্য অর্জন করতে পেরেছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামী ব্যাংক নিয়ে রাজনীতি করতে দেয়া হবে না: বাংলাদেশ ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০১:২৫ পি.এম


ইসলামী ব্যাংক নিয়ে রাজনীতি করতে দেয়া হবে না: বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে নিয়ে কোনো ধরনের রাজনীতি করতে দেয়া হবে না।

সোমবার, ২২ জুন তারিখে মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য প্রকাশ করেছেন।

তিনি উল্লেখ করেন, ইসলামী ব্যাংক যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার ফলে পুরো ব্যাংক খাতের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। সুতরাং ব্যাংকটিতে দ্রুত সময়ের মধ্যে সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য পরিচালনা পর্ষদ গঠন করা হবে।

এর আগে, সকালে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দাবি জানান।

আন্দোলনকারীরা বলেছেন, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে এস আলম গ্রুপের সাথে সংশ্লিষ্ট কাউকে রাখা যাবে না। একই সঙ্গে ২০১৭ সালের আগে যারা ব্যাংকের মালিকানার সাথে যুক্ত ছিলেন, তাদের পুনর্বহালের দাবি করেছেন তারা।

বিক্ষোভকারীরা আরও দাবি করেছেন, ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ ২৪ ঘণ্টার মধ্যে গঠন করতে হবে। অন্যথায়, পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এছাড়া, গত ১৬ জুন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পরিচালনা পর্ষদ দ্রুত গঠন ও এসআলমের শেয়ার পুরানো মালিকদের কাছে হস্তান্তরের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেছিল।

প্রথমত, গত ১ জুন থেকে সদ্যবিদায়ী চেয়ারম্যান খোরশেদ আলমের পদত্যাগের দাবিতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলন শুরু হয়। পরে ১৩ জুন বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দেয় এবং সার্বিক দায়িত্বের ভার দেয় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘শেষ বয়সে নিজের ঘরেই মরতে পারব কি না, জানি না’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০১:২৭ পি.এম


‘শেষ বয়সে নিজের ঘরেই মরতে পারব কি না, জানি না’

নব্বই পেরোনো হাসমত বেপারীর জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল নিজের ভিটেমাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করা। কিন্তু সেই স্বপ্ন বারবার ভেঙে দিয়েছে সর্বগ্রাসী পদ্মা নদী। গত কয়েক দশকে সাতবার তার বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। এবারও পদ্মার ভয়াল ভাঙনের কবলে পড়ে স্মৃতিবিজড়িত বাড়িঘর ছেড়ে পরিবার নিয়ে আশ্রয় নিতে হয়েছে ভাড়া বাসায়।

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বেপারীডাঙ্গী গ্রামের বাসিন্দা হাসমত বেপারী বর্তমানে স্ত্রী, পুত্রবধূ ও নাতিকে নিয়ে অনিশ্চিত জীবন কাটাচ্ছেন। তার একমাত্র ছেলে সৌদি আরবে কর্মরত। অথচ জীবনের শেষ প্রান্তে এসে মাথা গোঁজার স্থায়ী কোনো ঠাই নেই এই বৃদ্ধের। চোখের সামনে বারবার ভেঙে যেতে দেখেছেন নিজের হাতে গড়া বাড়ি, আবাদি জমি আর বহু বছরের স্মৃতি।

কাঁপা কণ্ঠে হাসমত বেপারী বলেন, "জীবনে আটবার ঘর তুলেছি। সবই গিলে খেয়েছে পদ্মা। এই বয়সে এসে আর নতুন করে কিছু করার শক্তি নেই। বাধ্য হয়ে ভাড়া বাসায় উঠেছি। জানি না, শেষ বয়সে নিজের একটা ঘরে মরতে পারব কি না।"

হাসমত বেপারীর মতো এমন বেদনাময় গল্প সদরপুর উপজেলার পদ্মা তীরবর্তী এলাকার অসংখ্য মানুষের। প্রতি বছরই নদীভাঙনের কারণে ভিটেমাটি হারাচ্ছে শত শত পরিবার। বর্ষা মৌসুমে পানি বাড়লেই বাড়ে আতঙ্ক, কাটে নির্ঘুম রাত। নদীগর্ভে হারিয়ে যাচ্ছে বসতভিটা, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনা। ফলে অনেক পরিবার মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে।

বর্তমানে উপজেলার ঢেউখালী ইউনিয়নের শয়তানখালী ও বেপারীডাঙ্গী এবং আকোটেরচর ইউনিয়নের ছলেনামা ও আকোট গ্রামে তীব্র নদীভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে শত শত বিঘা কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে আকোট জনসংঘ উচ্চ বিদ্যালয়, আশ্রয়ণ প্রকল্প ও গুচ্ছগ্রাম, দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিয়াজখালী বাজার এবং আকোট গুচ্ছগ্রামসহ অন্তত ১০টি গ্রাম।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগের অভাবে প্রতিবছরই নতুন নতুন এলাকা ভাঙনের কবলে পড়ছে।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে পদ্মার তীব্র স্রোত ও অব্যাহত ভাঙনে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অনেক পরিবার ঘরবাড়ি সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। কেউ কেউ ইতোমধ্যে নিরাপদ স্থানে চলে গেছেন।

ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা দ্রুত জরুরি ভিত্তিতে স্থায়ী বাঁধ নির্মাণ এবং কার্যকর নদীশাসন প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আকোটেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম বেপারী বলেন, "ভাঙনের বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হবে।"

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুনাহার বলেন, "আমরা ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ ও তালিকা প্রস্তুতের কার্যক্রম শুরু করেছি। এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলা হয়েছে। সরকারি বরাদ্দ পাওয়া সাপেক্ষে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা ও ত্রাণসামগ্রী বিতরণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি পরিস্থিতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানানো হয়েছে।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন বলেন, "পদ্মা নদীর ভাঙনের বিষয়টি উপজেলা প্রশাসন গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবহিত করা হয়েছে। নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।"

পদ্মার ভয়াল থাবায় বছরের পর বছর ধরে সর্বস্ব হারানো মানুষের দীর্ঘশ্বাস যেন থামছেই না। হাসমত বেপারীর মতো অসংখ্য মানুষ আজও অপেক্ষায়—কবে মিলবে নদীভাঙনের স্থায়ী সমাধান, কবে ফিরবে নিজের ভিটেমাটিতে নিরাপদে বসবাসের নিশ্চয়তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%