ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

বেরোবিতে কর্মকর্তাকে মারধরের অভিযোগে তদন্ত কমিটি গঠন


বেরোবিতে কর্মকর্তাকে মারধরের অভিযোগে তদন্ত কমিটি গঠন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্যের কার্যালয়ে এক কর্মকর্তার উপর মারধরের অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান কর্তৃক স্বাক্ষরিত একটি অফিস আদেশের মাধ্যমে এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে যে, গত ৪ নভেম্বর উপাচার্যের কার্যালয়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রকৃত তথ্য উদ্‌ঘাটনের জন্য (ফ্যাক্ট ফাইন্ডিং) এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে যে, আগামী সাত কর্মদিবসের মধ্যে তারা প্রতিবেদন জমা দেবে।

আরও পড়ুন: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসির কক্ষে কর্মকর্তাকে মারধরের অভিযোগে ৩ সদস্যের তদন্ত কমিটি

তদন্ত কমিটির আহ্বায়ক মাসুদ রানা জানিয়েছেন, রোববার (৮ নভেম্বর) আমরা কমিটির প্রথম বৈঠক করবো। এরপর আমরা আমাদের কর্মপন্থা নির্ধারণ করবো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসীরা গ্রামের উন্নয়নে কাজ করতে চান: ব্রিটিশ কাউন্সিলর আব্দুল মালিক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


প্রবাসীরা গ্রামের উন্নয়নে কাজ করতে চান: ব্রিটিশ কাউন্সিলর আব্দুল মালিক

যুক্তরাজ্যের ওল্ডহাম মেট্রোপলিটন বরা কাউন্সিলের ৪ বারের নির্বাচিত কাউন্সিলর, ওল্ডহাম-বাংলাদেশ এসোসিয়েশনের সেক্রেটারী এবং ওল্ডহাম সেন্টার মসজিদের অন্যতম ফাউন্ডার আব্দুল মালিক উল্লেখ করেছেন যে, বিশ্বের বিভিন্ন স্থানে বসবাসরত প্রত্যেক প্রবাসী চায় তাঁর জন্মভূমি বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাক। তিনি আরও বলেন, "এজন্য প্রবাসীরা নিজ গ্রামের উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করে আসছেন এবং ভবিষ্যতেও কাজ করে যেতে চান।" এই প্রক্রিয়ায় সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণীর মানুষের সার্বিক সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।

বুধবার (৪ নভেম্বর) রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের করপাড়া গ্রামে করপাড়া ডেভলাপমেন্ট কাউন্সিলের উদ্যোগে ১২০টি সোলার লাইট ও ২৫ হাজার স্কয়ার ফিট পাকা রাস্তার নির্মাণ কাজের উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

করপাড়া গ্রামের উন্নয়নে প্রতিষ্ঠিত করপাড়া ডেভলাপমেন্ট কাউন্সিল, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের উদ্যোগে গঠিত হয়েছে। সংগঠনটি গ্রামের বিভিন্ন সড়কে প্রায় ২৫ হাজার টাকা মূল্যের ১২০টি অত্যাধুনিক সোলার লাইট এবং গ্রামের ভিতরের ৩টি সড়কে প্রায় ২৫ হাজার স্কয়ার ফিটের পাকা রাস্তা নির্মাণের মহতী উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৫০ লাখ টাকা।

অনুষ্ঠানে প্রবীণ মুরব্বী আলহাজ্ব আব্দুর রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আবুল খয়ের আলী, ফরিদ মিয়া, মোহাম্মদ আলী ফারহান, হযরত ওমর-ফারুক (রা.) একাডেমির প্রধান শিক্ষক মরতুজ আলী এবং বিশ^নাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের।

করপাড়া ডেভলাপমেন্ট কাউন্সিলের স্টিয়ারিং কমিটির সদস্য মাসুক মিয়ার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ নাজমুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন আশিকুর রহমান। এছাড়া যুবসমাজ ও গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন আব্দুল গণি, আজমন্দর আলী, হাজী মছদ্দর আলী, সিরাজুল হক, কয়ছর উদ্দিন, ফখর উদ্দিন, ফজর উদ্দিন সাগর, বদরুল আমিন, আব্দুল জব্বার, ফয়জুল হক, আশিক মিয়া, লিলু মিয়া, শামীম মিয়া, খালিক মিয়া প্রমুখ।

অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন করপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল ওয়াকে এবং কাউন্সিলর আব্দুল মালিকের সৌজন্যে নৈশভোজ সম্পন্ন হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মতলব উত্তরে ১৫০০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


মতলব উত্তরে ১৫০০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

মতলব উত্তরে ১৫০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে মতলব যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থা।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণের কার্যক্রম পরিচালিত হয়।

এই উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ সকাল থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ঘুরে শিক্ষার্থীদের হাতে কলম, খাতা ও স্কেল তুলে দেন। প্রথম দিন বাড়িভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য কালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব ষাটনল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে বাকি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছেও শিক্ষা উপকরণ পৌঁছে দেওয়া হবে।

পূর্ব ষাটনল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা আক্তার, সামিয়া আক্তার, আয়ান ও মিরাজ জানায়, ‘আমাদের হাতে খাতা ও কলম তুলে দেওয়ায় আমরা অনেক খুশি। এসব শিক্ষা উপকরণ আমাদের পড়ালেখায় কাজে লাগবে। মতলব যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার এমন উদ্যোগে আমরা অনুপ্রাণিত হয়েছি। আমরা ভালোভাবে পড়াশোনা করে ভবিষ্যতে মানুষের মতো মানুষ হতে চাই। এজন্য সংগঠনের সবাইকে ধন্যবাদ জানাই।’

মতলব যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি আনিছুর রহমান খান জামান বলেন, ‘শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের পড়ালেখায় উৎসাহিত করা এবং শিক্ষার পরিবেশে ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।

এ সময় উপস্থিত ছিলেন মতলব যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সিয়ান আহম্মেদ সুজন মিয়াজি, সহসভাপতি রতন ঢালী, দপ্তর সম্পাদক সিহাব সিকদার, কোষাধ্যক্ষ সজিব আহমেদ সরকার, প্রচার সম্পাদক ফয়সাল আহমেদ সোহাগ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জি. আল সায়াদী প্রমুখ।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈদগাঁওয়ে অবৈধ ক্লিনিক সিলগালা, গর্ভবতী নারীদের চিকিৎসা সরঞ্জাম জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

সিরাজুল ইসলাম জেলা প্রতিনিধি, কক্সবাজার

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


ঈদগাঁওয়ে অবৈধ ক্লিনিক সিলগালা, গর্ভবতী নারীদের চিকিৎসা সরঞ্জাম জব্দ

কক্সবাজারের ঈদগাঁওয়ে অবৈধভাবে পরিচালিত একটি ক্লিনিকে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় গর্ভবতী নারীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রসবকাজে ব্যবহৃত বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম এবং অক্সিজেন সিলিন্ডার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ঈদগাঁও ইউনিয়ন পরিষদসংলগ্ন পুরাতন ছাগল বাজার এলাকায় মো. মনজুর আলমের ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত 'রুরাল মেডিকেল প্র্যাকটিশনার ক্লিনিক'-এ অভিযান চালানো হয়। এ সময় ক্লিনিকটিতে কাউকে পাওয়া যায়নি। পরে সেখানে থাকা গর্ভবতী নারীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রসবকাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এবং অক্সিজেন সিলিন্ডার জব্দ করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।
অভিযানে ঈদগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং তাঁর টিম সহযোগিতা করেন। জব্দ করা সরঞ্জামগুলো ঈদগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানে ঈদগাঁও থানা পুলিশ, আনসার সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিরা সহযোগিতা করেন।
জনস্বাস্থ্য সুরক্ষা ও অননুমোদিত চিকিৎসাপ্রতিষ্ঠানের কার্যক্রম প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯ বছরের শিশু ওরিন সাফাত প্রধানমন্ত্রীর হাতে উপহার দিলেন নিজ হাতে লেখা কোরআন শরীফ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


৯ বছরের শিশু ওরিন সাফাত প্রধানমন্ত্রীর হাতে উপহার দিলেন নিজ হাতে লেখা কোরআন শরীফ

৯ বছর বয়সী এক শিক্ষার্থী প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে নিজ হাতে লেখা পবিত্র কোরআন শরীফ উপহার হিসেবে তুলে দিয়েছে। খুলনার একটি অনুষ্ঠানে শিশুটির এই বিশেষ উপহার উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে।

উপহার প্রদানকারী শিক্ষার্থীর নাম ওরিন সাফাত খান। তিনি বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, খুলনার ছাত্র।

খুলনায় আয়োজিত সমাবেশ ও অনুষ্ঠান চলাকালে ওরিন সাফাত খান মঞ্চে এসে পরম শ্রদ্ধার সঙ্গে সম্পূর্ণ লিখিত পবিত্র কোরআন শরীফটি প্রধানমন্ত্রীকে উপহার দেন। এ সময় প্রধানমন্ত্রী অত্যন্ত স্নেহ ও আন্তরিকতার সঙ্গে এই উপহার গ্রহণ করেন এবং শিশুটিকে দোয়া ও আশীর্বাদ করেন।

একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে শিশুদের আঁকা বিশেষ চিত্রকর্মও হস্তান্তর করা হয়। নায়লা তাসলিম জামান নামের আরেক শিক্ষার্থী তার আঁকা ছবি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়। কোমলমতি শিক্ষার্থীদের সৃজনশীল ও আন্তরিক উপহারে অনুষ্ঠানস্থলে এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%