০৮:১২ পি.এম
কুমিল্লায় ঘটে যাওয়া স্কুলছাত্রী জান্নাতুত তাজমীন হত্যার ঘটনায় অবশেষে তার মা কেয়া আক্তার মুখ খুলেছেন। শুক্রবার, মেয়ের দাফন সম্পন্ন হওয়ার পর তিনি সাংবাদিকদের সামনে এসে কান্নায় ভেঙে পড়েন এবং ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
কেরা আক্তার বলেন, "আমার মেয়ের বান্ধবীটা অত্যন্ত খারাপ ছিল। সে ফুঁসলিয়ে আমার মেয়েকে বিভিন্ন জায়গায় নিয়ে যেত।" তিনি আরও জানান, মেয়েকে বাঁচাতে তিনি অনেক বাধা দিয়েছেন এবং প্রচুর চেষ্টা করেছেন; এমনকি ছয় মাস তাকে স্কুলে যেতে দেননি। "ঘরে আটকে রেখেছিলাম; কিন্তু শেষপর্যন্ত ওই বান্ধবীই তাকে ভুলিয়ে-ভালিয়ে কক্সবাজারে নিয়ে গেল। কক্সবাজার থেকে কুমিল্লায় ফিরে আসার পরও আর বাসায় পৌঁছতে পারল না আমার মেয়ে। হায়েনার দল তাকে তুলে নিয়ে গিয়ে নির্মম নির্যাতন চালিয়ে হত্যা করেছে।"
তিনি বলেন, "গত ৪ অক্টোবর বাসা থেকে বের হওয়ার পর তাকে ফোনে বলেছিলাম—তুই কোথায় আছিস বল, আমি নিজে এসে তোকে বাড়ি নিয়ে যাব। আজ আমার কলিজার ধনটাকে হারিয়ে ফেললাম, এখন আমি তাকে ছাড়া কিভাবে বাঁচব!"
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে দোকানিকে অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগ: দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, রাজনৈতিক প্রতিহিংসার দাবি বিদ্যুতের
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে কুমিল্লার লালমাই উপজেলার একটি ধানখেত থেকে স্কুলছাত্রী জান্নাতুত তাজমীনের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে বুধবার রাতে কক্সবাজার থেকে বাসে ফিরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডের হোটেল নুরজাহানের সামনে থেকে সে নিখোঁজ হয়। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন