০৮:০৮ পি.এম
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সমাজে মাদকের বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের করালগ্রাস থেকে রক্ষার লক্ষ্যে মাদকবিরোধী র্যালি ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিটি শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার করিমপুর মসজিদ চত্বরে আয়োজন করা হয়েছিল, যা চৌমুহনীর করিমপুর আদর্শ রোড যুবসমাজ দ্বারা পরিচালিত হয়।
র্যালিটি করিমপুর মসজিদ চত্বর থেকে শুরু হয় এবং চৌমুহনী রেলস্টেশন সড়ক ও বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এই র্যালিতে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, তরুণ-যুবক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা, যারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন চৌমুহনী পৌরসভার শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন বাদশা, চৌমুহনী পৌরসভার ৪নম্বর ওয়াল্ড বিএনপি সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, এবং চৌমুহনী পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল মন্নান।
আরও পড়ুন: ছবি দিয়ে রাজনৈতিক চরিত্রহননের চেষ্টা! দীর্ঘ ত্যাগের পরও অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতা রিপন বল্লভের
এ সময় বক্তারা বলেছেন, মাদক সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। বক্তারা উল্লেখ করেন, মাদক কারবারি, সেবনকারী ও সরবরাহকারীরা দেশ, জাতি ও সমাজের শত্রু। মাদকের ছোবলে শিশু, কিশোর ও তরুণ-তরুণীদের ভবিষ্যৎ ধ্বংস হচ্ছে। বক্তারা প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং একই সঙ্গে ভবিষ্যতে যেকোনো মূল্যে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন