০৮:৫৪ পি.এম
পশ্চিমবঙ্গের বিধানসভায় হারের মাস না পেরোতেই তৃণমূল কংগ্রেস (টিএমসি) দ্বিতীয় ধাক্কা খেল। এবার কলকাতা পৌরসভাও তাদের হাতছাড়া হয়েছে।
কলকাতার মেয়রের পদ থেকে পদত্যাগ করেছেন প্রবীণ টিএমসি নেতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত সহযোগী ফিরহাদ হাকিম।
তৃণমূলের পরাজয়ের পর দলে চলমান অভ্যন্তরীণ সংকট এবং বিদ্রোহের জের ধরে তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে থাকেন।
আরও পড়ুন: মাদক সংশ্লিষ্টদের প্রতি কঠোর বার্তা দিলেন মির্জা ফয়সল
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৩ জুন) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে তৃণমূলের বেশ কয়েকজন বিধায়ক নবান্নে গিয়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন কলকাতা বন্দরের বিধায়ক ফিরহাদও।
সেখান থেকে ফিরে মেয়র পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করেন ফিরহাদ।
টিএমসি বিধায়ক কুণাল জানিয়েছেন, "পৌরসভায় এই মুহূর্তে কাজ করা যাচ্ছে না।" সেটাই তৃণমূলনেত্রী মমতাকে গিয়ে জানিয়েছিলেন ফিরহাদ।
কুণাল আরও জানান, ‘নেত্রী বারণ করেছিলেন।
আরও পড়ুন: মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্সের ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের আহ্বান
কিন্তু ফিরহাদ সম্মানের সঙ্গে সরে দাঁড়াতে চেয়েছেন। এর পরে তিনি (মমতা) সম্মতি দিয়েছেন।’
তৃণমূলের অভ্যন্তরে ক্রমবর্ধমান অনিশ্চয়তার সঙ্গে সাম্প্রতিক সপ্তাহগুলিতে কলকাতা পৌরসভাতে (কেএমসি) দলের কাউন্সিলরদের একের পর এক পদত্যাগের মধ্যেই ফিরহাদ হাকিমের পদত্যাগপত্র জমা পড়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন