১২:৩০ পি.এম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শনিবার যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আগামীকাল রোববার (৮ নভেম্বর) সকাল থেকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে শুরু হবে।
আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়: ববি হাজ্জাজ
এদিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, দিবসটি উপলক্ষে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন কার্যক্রম চালু রয়েছে। ফলে বৈধ পাসপোর্ট ও প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত কাগজপত্রধারী যাত্রীরা স্বাভাবিক নিয়মে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত করতে পারছেন।
উল্লেখ্য, বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর বাংলাদেশের সঙ্গে ভারতের অন্যতম প্রধান স্থলবাণিজ্য পথ। এ পথে প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য আমদানি-রপ্তানির পাশাপাশি দুই দেশের মধ্যে যাত্রী যাতায়াত হয়ে থাকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন