ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত, আহত দুই মোটরসাইকেল আরোহী


জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত, আহত দুই মোটরসাইকেল আরোহী

জামালপুরের মেলান্দহে একটি ট্রাকের চাপায় তিনজন যাত্রী নিহত হয়েছেন, যাঁরা একই পরিবারের সদস্য বলে জানা যাচ্ছে। এই দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীও আহত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের শিমুলতলী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

বিস্তারিত আসছে...

আরও পড়ুন: সন্দ্বীপে ব্রাদারহুড স্পোর্টিং ক্লাবের ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সমিতির হাটের জয়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারীদের মানসিক স্বাস্থ্য সচেতনতায় উইমেন স্কোয়াডের বিশেষ সেশন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩১ পি.এম


নারীদের মানসিক স্বাস্থ্য সচেতনতায় উইমেন স্কোয়াডের বিশেষ সেশন

নারীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, ব্যক্তিগত সমস্যাগুলি নির্ভয়ে প্রকাশ করা এবং পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার বন্ধনকে দৃঢ় করার উদ্দেশ্যে উইমেন স্কোয়াড একটি বিশেষ সচেতনতামূলক সেশনের আয়োজন করেছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীর নিউ ইস্কাটন রোডের INDR, ৫২/১ ঠিকানায় ‘YOUR PRIVACY IS OUR RESPONSIBILITY’ থিমে এই সেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ২০ জন নারী অংশগ্রহণ করেন। বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডা. উম্মে সাইকা নীলা, Certified Sensory Integration Specialist (University of Southern California, USA) এবং ডা. সংযুক্তা মুবিন, MBBS (DU), DMU (Sristy), Consultant।

সেশনে অংশগ্রহণকারী নারীরা তাদের ব্যক্তিগত সমস্যা, মানসিক চাপ, বিষণ্ণতা এবং নারীর স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে চিকিৎসকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। চিকিৎসকরা তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিষয়ক পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উইমেন স্কোয়াডের প্রতিষ্ঠাতা সদস্য মীর ফাতেমা আক্তার। তিনি উল্লেখ করেন, জীবনের নানা পরিচয়ে নারীরা প্রতিদিন অসংখ্য দায়িত্ব পালন করেন। কেউ মা, কেউ মেয়ে, কেউ স্ত্রী, কেউ উদ্যোক্তা কিংবা পেশাজীবী। পরিবার ও কর্মক্ষেত্র সামলানোর পাশাপাশি তারা অন্যদের ভালো রাখার চেষ্টা করেন। কিন্তু এই ব্যস্ততার মাঝে অনেক সময় নিজেদের মনের খোঁজ নেওয়া হয় না।

তিনি আরো বলেন, নারীদের হাসিমুখের আড়ালে জমে থাকে অনেক না বলা গল্প। সেই গল্পগুলো প্রকাশের সুযোগ তৈরি করা, নিজেদের মানসিক সুস্থতা সম্পর্কে সচেতন হওয়া এবং মনের যত্ম নেওয়ার গুরুত্ব উপলব্ধি করতেই উইমেন স্কোয়াডের এই বিশেষ আয়োজন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন সংগঠনটির অপর প্রতিষ্ঠাতা সদস্য শাহিনা জামান দোলন। তিনি বলেন, আমরা প্রায়ই অন্যদের ভালো রাখার দায়িত্ব পালন করতে গিয়ে নিজেদের ভালো থাকার বিষয়টি ভুলে যাই। কিন্তু আজকের আয়োজন থেকে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে—নিজের মনের যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয়, এটি আমাদের জীবনের একটি প্রয়োজনীয় অংশ।

পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠাতা সদস্য সুলতানা আক্তার লিজা।

আয়োজকদের মতে, নারীদের মানসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক সংকোচ ও নীরবতা দূর করা অত্যন্ত জরুরি। অনেক নারী বিচারিত হওয়ার ভয়ে কিংবা নিজের সমস্যাকে গুরুত্বহীন মনে করে মানসিক কষ্টের কথা প্রকাশ করেন না। তাদের জন্য একটি নিরাপদ, আস্থাশীল ও বিচারহীন পরিবেশ তৈরি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

স্বাস্থ্যবিষয়ক আলোচনা ও পরামর্শের পাশাপাশি অনুষ্ঠানটি নারীদের পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও বন্ধুত্বের এক আন্তরিক মিলনমেলায় পরিণত হয়। অংশগ্রহণকারীরা নিজেদের অনুভূতি ও অভিজ্ঞতা ভাগ করে নেন এবং একে অপরের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

উইমেন স্কোয়াডের পক্ষ থেকে জানানো হয়, নারীদের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং তাদের জন্য নিরাপদ সামাজিক পরিসর তৈরির এ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংগঠনটির প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ নারীদের নিজেদের কথা বলতে উৎসাহিত করবে এবং মানসিক সুস্থতা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানে সরকারের নতুন উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩২ পি.এম


আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানে সরকারের নতুন উদ্যোগ

সরকার বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রাথমিকভাবে এক লাখ আনসার-ভিডিপি সদস্যকে আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের আর্থসামাজিক জীবনমান উন্নয়নের জন্য কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণ সম্প্রসারণ, আন্তর্জাতিক অংশীদারিত্ব প্রতিষ্ঠা এবং নিরাপদ ও বৈধ অভিবাসনের সুযোগ সৃষ্টিতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) একাডেমির মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় বিদ্যমান অবকাঠামো উন্নয়নের মাধ্যমে ইতোমধ্যেই সদস্যদের জন্য বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

এসব প্রশিক্ষণের আওতায় ৬জি ওয়েল্ডিং, নির্মাণ ও ড্রাইভিং, গার্মেন্টস, হসপিটালিটি, শেফ ট্রেনিং, সৌরবিদ্যুৎ ও সবুজ জ্বালানি, তথ্যপ্রযুক্তি এবং জাপানি ভাষা শিক্ষার মতো চাহিদাসম্পন্ন বিষয়ে দক্ষতা উন্নয়নের পরিকল্পনা রয়েছে। এর ফলে দেশীয় শিল্প ও সেবা খাতের পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারেও সদস্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

ইতোমধ্যেই সিঙ্গাপুর, মালদ্বীপ ও মরক্কোসহ চারটি দেশের প্রতিনিধিদল একাডেমির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন।

এ প্রসঙ্গে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ মন্তব্য করেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর বেতন কাঠামো, কর্মপরিবেশ, সুযোগ-সুবিধা ও সার্বিক ব্যবস্থাপনার মান যাচাই করে শুধুমাত্র দক্ষতায় প্রশিক্ষিত সদস্যদের কর্মসংস্থানের জন্য পাঠানো হবে।

তিনি আরও বলেন, বাহিনীর ৬০ লাখেরও বেশি সদস্যের জীবনমান উন্নয়নে বৈদেশিক কর্মসংস্থানকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় প্রশিক্ষণ সক্ষমতা আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সাজ্জাদ মাহমুদ জানান, জাপানের শীর্ষস্থানীয় কর্মসংস্থান প্রতিষ্ঠানসহ একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে কেন্দ্র করে কর্মসংস্থানের সম্ভাবনাকে কাজে লাগাতে আনসার-ভিডিপির প্রশিক্ষিত জনবল প্রস্তুত করা হচ্ছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে জানানো হয়েছে, সম্প্রতি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আনসার ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টকে রিক্রুটিং লাইসেন্স অনুমোদিত হওয়ায় ইতোমধ্যেই প্রশিক্ষিত বাহিনীর নারী ও পুরুষ দক্ষ সদস্যদের প্রথম ধাপে বিদেশ প্রেরণের কার্যক্রম শুরু হয়েছে।

তারা জানিয়েছে, আন্তর্জাতিক শ্রমবাজারে গ্রহণযোগ্যতা অর্জনে দক্ষতা ও পেশাগত মান নিশ্চিত করা অপরিহার্য। এছাড়াও প্রশিক্ষণার্থী লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষমতা বৃদ্ধির জন্য বিএমইটির ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ও আনসার-ভিডিপির দেশব্যাপী তৃণমূল নেটওয়ার্ক সমন্বিতভাবে কাজ করার সমঝোতা চুক্তির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

নব উদ্বোধিত ডিজিটাল ডেটাবেজ বিএমইটির সঙ্গে সংযুক্ত করে প্রশিক্ষণার্থী ও কর্মপ্রত্যাশীদের তথ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও যাচাইকরন নিশ্চিত করা হবে। পাশাপাশি নিজস্ব কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট (সিআরএম) প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে কর্মরত সদস্যদের সার্বক্ষণিক সেবা ও নিরাপত্তা সহায়তা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এছাড়াও বাহিনীর সহযোগী প্রতিষ্ঠান ‘প্রান্তিক শক্তি লিমিটেড’-এর মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির অনুকূলে আনুষ্ঠানিকভাবে রিক্রুটিং লাইসেন্স হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে জাপানসহ বিভিন্ন দেশের সঙ্গে কর্মসংস্থান সংক্রান্ত চুক্তি ও অংশীদারিত্ব প্রতিষ্ঠার আলোচনা চলমান রয়েছে। নিজস্ব বায়োমেট্রিক ও ডিজিটাল ডেটাবেজ ব্যবস্থার মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে নিরাপদ, স্বচ্ছ ও বৈধ অভিবাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে আরও জানানো হয়েছে, বাহিনীর এ উদ্যোগের লক্ষ্য কেবল বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টি নয়, বরং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ, আত্মনির্ভর ও উৎপাদনশীল মানবসম্পদ গড়ে তোলা। এর ফলে সদস্যদের ব্যক্তিগত ও পারিবারিক আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি দেশীয় শিল্প ও সেবা খাতে দক্ষ কর্মীর চাহিদা পূরণ, বৈদেশিক মুদ্রা অর্জন ও জাতীয় অর্থনীতিতে অবদান রাখার সুযোগ সম্প্রসারিত হবে।

জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সদস্যদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও কল্যাণে বহুমাত্রিক ভূমিকা পালনের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জাতীয় উন্নয়নের অংশীদার হিসেবে নিজেদের কার্যক্রম আরও বিস্তৃত করতে কাজ করছে। সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক সংশ্লিষ্টদের প্রতি কঠোর বার্তা দিলেন মির্জা ফয়সল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩২ পি.এম


মাদক সংশ্লিষ্টদের প্রতি কঠোর বার্তা দিলেন মির্জা ফয়সল

ঠাকুরগাঁও-১ আসনের এমপি মির্জা ফয়সল আমীন বলেছেন, "প্রথমেই একটি ওয়ার্ডকে পাইলট প্রজেক্ট হিসেবে নিব। পাইলট প্রজেক্টে টেস্ট কেস চালাবো। সত্যিকার অর্থে মাদক একেবারে নির্মূল করা অসম্ভব। পৃথিবীর জন্মের ইতিহাস থেকে কেয়ামত পর্যন্ত মাদক থাকবে। কিন্তু সেটা সহনীয় পর্যায়ে থাকতে হবে।"

শুক্রবার (৬ নভেম্বর) রাতে জেলা শহরের মির্জা রুহুল আমীন মিলনাতায়নে ঠাকুরগাঁও পৌর বিএনপি আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মির্জা ফয়সল এমন মন্তব্য করেন।

তিনি আরও বলেন, "মাদকসেবী এবং মাদক ব্যবসায়ী। তাদেরকে সবাই চিনি। প্রথমেই অনুরোধ করেছিলাম এসব ছেড়ে দেন। আজ আবারও বলছি ছেড়ে দেন আমরা কিন্তু মাঠে নামবো। মূলদল, ছাত্রদল, যুবদল স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনে মাদক সংশ্লিষ্ট কেউ থাকলে ছেড়ে দেন। অন্যথায় লজ্জার মধ্যে পড়বেন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

সিরাজুল ইসলাম জেলা প্রতিনিধি:কক্সবাজার

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩২ পি.এম


কক্সবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মান্নান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট বেগম শামীম আরা স্বপ্না, জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বসর চৌধুরী এবং জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।
এ ছাড়া সভায় মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ঐতিহা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%