১২:১৮ পি.এম
হত্যাচেষ্টা এবং বিস্ফোরক আইনে দায়ের করা এক মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানির তারিখ পরিবর্তন করে ৮ জুলাই নির্ধারণ করা হয়েছে।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ'র আদালত সোমবার (৬ জুলাই) এই তারিখ ঠিক করেন।
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোক্তার হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
তিনি জানান, গত ২ জুলাই মামলাটির তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর শুনানির জন্য ৬ জুলাই দিন ধার্য করেছিলেন।
কিন্তু নথি না থাকায় শুনানিটি পিছিয়ে ৮ জুলাই ভার্চুয়ালি পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়।
গত বছরের ২৪ জুলাই বিচারপতি খায়রুল হককে রাজধানীর ধানমন্ডির তার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর খায়রুল হক কারামুক্ত হচ্ছেন মর্মে তার আইনজীবীরা কয়েকবার দাবি করেছেন।
কিন্তু নতুন নতুন মামলার কারণে তিনি আর কারামুক্ত হতে পারছেন না।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
এই মামলার অভিযোগ অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে মহাখালী সেতু ভবনের সামনে আন্দোলনকারীরা আন্দোলন করছিলেন। আন্দোলন করার সময় তাদের ওপর হামলা, গুলিবর্ষণ, ককটেল ও হাতবোমা নিক্ষেপ করা হয়।
এতে উজ্জল মিয়াসহ ২৫/৩০ জন আহত হন। এ ঘটনায় উজ্জল মিয়া বনানী থানায় হত্যাচেষ্টা এবং বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন।
জুলাই গণঅভ্যুত্থানের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি এবং দুদকের করা পাঁচ মামলায় ২৮ এপ্রিল বিচারপতি খায়রুল হকের জামিন আপিল বিভাগ বহাল রেখেছে।
তিনি মোট ৮টি মামলার সবগুলোতে জামিনে আছেন। এবার নতুন করে আরেকটি হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে।
আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন