ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার: শিক্ষামন্ত্রী


ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

ডিসেম্বরে চূড়ান্ত পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে সরকার নতুন বই তুলে দিতে চায়, এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। তিনি উল্লেখ করেন, এ বিষয়ে নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ প্রস্তুতি রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন।

সোমবার (৬ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভা শেষে গণমাধ্যমের সামনে মন্ত্রী এসব বিষয় তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী আরো জানান, নতুন বছরের শুরুর সময়ে যেন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া সম্ভব হয়, সেই সম্পর্কিত একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: সদরপুর ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির আনন্দ র‍্যালি

এক প্রশ্নের উত্তরে এহছানুল হক মিলন জানান, ছাপাখানার চ্যালেঞ্জ বিষয়ক ইস্যুতে সরকার প্রস্তুত রয়েছে।

মন্ত্রী আরও জানিয়েছেন, টেন্ডার প্রক্রিয়া বর্তমানে চলমান আছে এবং দ্রুত বই ছাপানোর কাজ শুরু করার জন্য আগস্টের শুরুতে কার্যাদেশ দেয়া হবে।

কারিকুলামে কিছু পরিমার্জন হতে চলেছে জানিয়ে তিনি বলেন, এবার আলাদা আলাদা শ্রেণির জন্য চারটি নতুন বই আসছে।

আরেক প্রশ্নের জবাবে ভাষা শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগকে চ্যালেঞ্জিং উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানান, আগামী বছর থেকে এ নিয়োগের কাজ শুরু হবে।

আরও পড়ুন: মানবাধিকার রক্ষায় স্বাধীন ‘থার্ড আই’ ও শক্তিশালী কমিশন গঠনের আহ্বান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন দ্বীপপুঞ্জে আছড়ে পড়ল সুপার টাইফুন ‘বাভি’, গুয়াম ঘাঁটিতে সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১২:৩০ পি.এম


মার্কিন দ্বীপপুঞ্জে আছড়ে পড়ল সুপার টাইফুন ‘বাভি’, গুয়াম ঘাঁটিতে সতর্কতা

প্রশান্ত মহাসাগরীয় মার্কিন দ্বীপপুঞ্জে আক্রমণ করেছে চলতি বছরের অন্যতম শক্তিশালী সুপার টাইফুন ‘বাভি’। শক্তিশালী ক্যাটাগরি-৫ হারিকেনের এই প্রবল ঝড়টি সোমবার (৬ জুলাই) সকালে নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের ‘রোটা’ দ্বীপের ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে যে, ঝড়টির কেন্দ্রস্থলে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ১৮০ মাইলেরও বেশি, যা এই অঞ্চলে গত এপ্রিলের পর দ্বিতীয় কোনও শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাত ছাড়িয়ে গেছে।

এদিকে, প্রশান্ত মহাসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটি ‘গুয়াম’ থেকে মাত্র ৫০ মাইল উত্তরে ঝড়টি অবস্থান করায় সেখানে সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা জারি করেছে মার্কিন সশস্ত্র বাহিনী। টাইফুন ‘বাভি’র প্রভাবে গুয়াম এবং এর আশপাশের দ্বীপাঞ্চলে ধ্বংসাত্মক বাতাস ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, দেড় লাখের বেশি জনসংখ্যার এই দ্বীপে অ্যান্ডারসন বিমান ঘাঁটি এবং নৌঘাঁটিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা রয়েছে।

মার্কিন সামরিক কর্তৃপক্ষ সোমবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে ঘাঁটিতে নিয়োজিত ৭০০০ এরও বেশি সক্রিয় সেনা সদস্য এবং সামরিক সরঞ্জাম রক্ষায় সর্বোচ্চ স্তরের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাস অনুযায়ী, টাইফুনের প্রভাবে গাছপালা এবং বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ার কারণে দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রভাগ অতিক্রম করার পরেও মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যা বিস্তৃত এলাকায় আকস্মিক বন্যা ডেকে আনতে পারে।

এ ছাড়া সাগরে উঠা বিশাল ঢেউ এবং প্রাণঘাতী জলোচ্ছ্বাসের কারণে উপকূলীয় নিচু এলাকা তীব্র বন্যার ঝুঁকিতে পড়ার সম্ভাবনা রয়েছে।

রোটা দ্বীপের উত্তরের দুই দ্বীপ সাইপান এবং টিনিয়ানের বাসিন্দাদের ইতিমধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এই অঞ্চলটি এখনো গত এপ্রিল মাসে আঘাত হানা ক্যাটাগরি-৪ ঝড় ‘সুপার টাইফুন সিনলাকু’র ক্ষয়ক্ষতি পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। সিনলাকুর ধীর গতির কারণে সেই সময় ২০ ইঞ্চির বেশি বৃষ্টিপাত এবং ব্যাপক বন্যা হয়েছিল, যার ফলে সাইপানের একটি অংশ এখনো বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। সেই ক্ষত না শুকাতেই নতুন করে বাভির প্রভাব সেখানে ঘণ্টায় ৭৪ মাইল বেগে ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে।

ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ টিনিয়ান দ্বীপের ওপর দিয়েও এই ঝড়ের প্রভাব পড়ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ওপর পারমাণবিক বোমা নিক্ষেপকারী মার্কিন বি-২৯ বোমারু বিমানগুলো এই দ্বীপ থেকেই উড্ডয়ন শুরু করেছিল। বর্তমানে গুয়ামের বিকল্প বিমানঘাঁটি হিসেবে গড়ে তোলার জন্য মার্কিন প্রশাসন এই দ্বীপটির সংস্কার কাজ করছে। আবহাওয়া বিজ্ঞানীরা আশা করছেন, সুপার টাইফুন ‘বাভি’ সোমবার বিকেল নাগাদ মারিয়ান দ্বীপপুঞ্জ এলাকা ছেড়ে ঘণ্টায় ১০ থেকে ১৩ মাইল বেগে পশ্চিম দিকে অগ্রসর হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেন্দ্রীয় শহীদ মিনারে ফজলুল হকের মরদেহ, বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৫ পি.এম


কেন্দ্রীয় শহীদ মিনারে ফজলুল হকের মরদেহ, বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

দ্বিতীয় জানাজার পর শ্রদ্ধা জানানো জন্য অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে। বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম সোমবার (৬ জুলাই) এ তথ্য প্রদান করেছেন।

মোহাম্মদ আজম জানান, ‘সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণে, বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে এবং দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই বিশিষ্ট শিক্ষাবিদের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।’

তিনি আরো বলেন, ‘জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এর পর তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।’

বাংলা একাডেমির সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক রবিবার (৫ জুলাই) ৮৬ বছর বয়সে ইন্তেকাল করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৬৩ জন, মামলা ৬০টি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১২:৪০ পি.এম


ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৬৩ জন, মামলা ৬০টি

রাজধানীর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের ফলে গত ২৪ ঘণ্টায় ৩৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৬০টি মামলা দায়ের করা হয়েছে।

আজ (সোমবার) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেন।

এতে আরও উল্লেখ করা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ২০ জন, লালবাগ বিভাগ থেকে ২১ জন, ওয়ারী বিভাগ থেকে ৪৯ জন, মতিঝিল বিভাগ থেকে ৬৩ জন, তেজগাঁও বিভাগ থেকে ৫০ জন, মিরপুর বিভাগ থেকে ৬৯ জন, গুলশান বিভাগ থেকে ৪১ জন, উত্তরা বিভাগ থেকে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ৮ জন গ্রেফতার করা হয়েছে। এই সময়ে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সাড়ে ৮৬ কেজি গাঁজা, ৭ হাজার ৯৭৭ পিস ইয়াবা, ৫টি চাকু, একটি কাঁচি, দুটি এসএস পাইপ এবং তিনটি লাঠি।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌরবিদ্যুতের উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমাতে চায় সরকার: মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৬ পি.এম


সৌরবিদ্যুতের উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমাতে চায় সরকার: মন্ত্রী

সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ানোর মাধ্যমে সরকারের লক্ষ্য হলো জ্বালানি আমদানির চাপ কমানো। এই তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি সোমবার (৬ জুলাই) ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’ শীর্ষক নাগরিক সংলাপে এ মন্তব্য করেন।

মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে সরকার জ্বালানি আমদানির চাপ হ্রাস করতে চায়। বিগত দিনের দায়দেনার পরিশোধেও এটি একমাত্র উপায়। কিন্তু এ পথ ব্যাবহার করে বেশি দামে বিদ্যুৎ কিনে কিংবা উৎপাদন করে ভোক্তার উপর চাপ সৃষ্টি করা যাবে না।

এছাড়া, বর্তমানে ৮০ শতাংশ বিদ্যুৎ বেসরকারি খাতের নিয়ন্ত্রণে রয়েছে। পুরোনো চুক্তির আওতায় উচ্চ দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে। যদি তাদের পাওনা পরিশোধ না করা হয়, তাহলে উৎপাদন বিঘ্নিত হচ্ছে। ফলে বাধ্য হয়ে বিদ্যুতের দাম বাড়ানোর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এসময় ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বলেন, নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্রে বিনিয়োগ ও উৎপাদন লক্ষ্যগুলো স্পষ্ট হলেও ভোক্তার স্বার্থে রয়েছে অনিশ্চয়তা। তাই এটি চূড়ান্ত করার আগে সাশ্রয়ী মূল্য কাঠামো, আইনি প্রতিকার, বিইআরসির স্বাধীনতা ও সুশাসন নিশ্চিত করতে হবে। সৌরবিদ্যুৎ উৎপাদনে শতভাগ বেসরকারি বিনিয়োগ জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%