১২:৩৫ পি.এম
দ্বিতীয় জানাজার পর শ্রদ্ধা জানানো জন্য অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে। বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম সোমবার (৬ জুলাই) এ তথ্য প্রদান করেছেন।
মোহাম্মদ আজম জানান, ‘সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণে, বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে এবং দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই বিশিষ্ট শিক্ষাবিদের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।’
তিনি আরো বলেন, ‘জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এর পর তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।’
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু, পাল্টাপাল্টি অভিযোগ
বাংলা একাডেমির সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক রবিবার (৫ জুলাই) ৮৬ বছর বয়সে ইন্তেকাল করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন