ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

নভোচারী মহাকাশযানের জানালা দিয়ে চোখ জুড়ানো দৃশ্য উপস্থাপন করলেন


নভোচারী মহাকাশযানের জানালা দিয়ে চোখ জুড়ানো দৃশ্য উপস্থাপন করলেন

মাধ্যাকর্ষণ শক্তি নেই, শরীর ভাসছে শূন্যে। ঠিক সেই অবস্থাতেই ক্রমাগত সিট-আপ করছেন একজন নভোচারী! ব্যায়ামের মাঝখানে জানালা দিয়ে উপভোগ করছেন বাইরের এক অদ্ভুত সুন্দর দৃশ্য। সম্প্রতি, মহাকাশে শরীরচর্চার এমনই এক অসাধারণ মুহূর্তের ভিডিও শেয়ার করে নেটিজেনদের চমকে দিয়েছেন নভোচারী জেসিকা মেয়ার।

ভিডিওতে দেখা যায়, মাইক্রোগ্র্যাভিটি বা প্রায় শূন্য মাধ্যাকর্ষণে ভাসতে ভাসতে সিট-আপ করছেন জেসিকা। প্রতিটি সিট-আপ শেষ করার সঙ্গে সঙ্গে তিনি জোরে জোরে সংখ্যা গুনছেন। ক্লিপটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নজরকাড়া দৃশ্যসহ সিট-আপ’।

এই ব্যায়ামটি কেন এত বিশেষ, তার ব্যাখ্যাও দিয়েছেন জেসিকা মেয়ার। তিনি জানিয়েছেন, শরীরচর্চার শেষে নভোচারীরা মহাকাশযানের জানালা দিয়ে যে দৃশ্য দেখতে পান, সেটিই এই অভ্যাসের সবচেয়ে বড় আকর্ষণ। এই অবিশ্বাস্য দৃশ্যটি দারুণ অনুপ্রেরণা জোগায়। বাইরের দিকে ইশারা করে তিনি বলেন, ‘এটাই আপনাদের দেখার মতো দৃশ্য।’

আরও পড়ুন: ৬০ হাজার কোটি টাকায় কুমিল্লা–ঢাকা নতুন রেলপথ নির্মাণের পরিকল্পনা

মহাকাশযানের ভেতরের সাধারণ জীবনযাপন ও নভোচারীদের প্রাত্যহিক কাজের এই ঝলক দেখে মুগ্ধ হয়েছে ইন্টারনেট দুনিয়া। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি প্রকাশের পরপরই মন্তব্যের বন্যা শুরু হয়। বিস্ময় প্রকাশ করে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘অসাধারণ দৃশ্য!’ আরেকজন আক্ষেপের সুরে মন্তব্য করেছেন, ‘ইশ! আমি যদি কোনোদিন ওখানে যেতে পারতাম।’ তৃতীয় একজনের মন্তব্য ছিল— ‘মন্ত্রমুগ্ধকর’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানে শান্তি সমাবেশে বিস্ফোরণ, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৩:০৪ এম


পাকিস্তানে শান্তি সমাবেশে বিস্ফোরণ, নিহত ১৩

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলায় পুলিশ সদস্যদের লক্ষ্য করে চালানো এক বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন এবং ২২ জন আহত হয়েছেন। এই মর্মান্তিক বিস্ফোরণের কিছু দৃশ্য ইতোমধ্যে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে।

ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, সোয়াত জেলার এক শহরে স্থানীয়দের অংশগ্রহণে একটি ‘শান্তি সমাবেশ’ চলাকালীন এই বিস্ফোরণ ঘটে।

যদিও প্রাথমিক পর্যবেক্ষণে এটিকে আত্মঘাতী হামলা বলে মনে করা হচ্ছে, তবে সরকারের বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

এছাড়াও, পাকিস্তানে সম্প্রতি তুষারধসে প্রাণ গেছে বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুরজাসহ ১০ জনের।

গত কয়েক মাস ধরে এলাকাটিতে নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। শান্তি ফিরিয়ে আনতে সোয়াতের স্থানীয় উপজাতীয় পরিষদ ‘সোয়াত আমান জিরগা’ এই শান্তি সমাবেশের আয়োজন করেছিল। সমাবেশে অংশগ্রহণকারীরা শান্তি ফিরিয়ে আনার দাবিতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে নানা স্লোগান দিচ্ছিলেন।

ঘটনার পরপরই উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালগুলোতে ভর্তি করে। বর্তমানে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকাটি কর্ডন করে ঘিরে রেখেছে এবং ঘটনার তদন্তে তল্লাশি চালাচ্ছে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনে জাতীয় কর্মপরিকল্পনা উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৩:০৬ এম


নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনে জাতীয় কর্মপরিকল্পনা উদ্বোধন

‘নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন বিষয়ক বৈশ্বিক চুক্তি’ (গ্লোবাল কমপ্যাক্ট ফর সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন বা জিসিএম)-এর লক্ষ্যসমূহকে বাস্তবায়নের উদ্দেশ্যে বাংলাদেশ সরকার জাতীয় কর্মপরিকল্পনা (ন্যাশনাল অ্যাকশন প্ল্যান-ন্যাপ) ২০২৬-২০৩০ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। এ উদ্যোগের বাস্তবায়নে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা সরকারের সহযোগী হিসেবে কাজ করছে।

ঢাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে, যেখানে সহযোগিতার জন্য আইওএম রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আইওএম বাস্তবায়িত প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নে কারিগরি সহায়তা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে, আন্তর্জাতিক অভিবাসন পর্যালোচনা ফোরাম (আইএমআরএফ) ২০২৬-এর ফলাফলও উপস্থাপন করা হয়। সেখানে বৈশ্বিক অভিবাসন কার্যক্রমে বাংলাদেশের নেতৃত্ব এবং অবদান তুলে ধরা হয়। জাতীয় কর্মপরিকল্পনাটি এ বছরের ২১ মে মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, আইওএম-এর উপ-মহাপরিচালক (অপারেশনস) উগোচি ড্যানিয়েলস, বাংলাদেশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক এবং আইওএম বাংলাদেশের চিফ অব মিশন ড. লরা টম বন্দ।

এছাড়া, বাংলাদেশ মাইগ্রেশন কমপ্যাক্ট টাস্কফোর্সের সহ-সভাপতি হিসেবে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোক্তার আহমেদ জাতীয় কর্মপরিকল্পনা এবং আইএমআরএফ ২০২৬-এ বাংলাদেশের অভিজ্ঞতা এবং অংশগ্রহণ উপস্থাপন করেন।

বক্তারা জাতীয় কর্মপরিকল্পনার সফল বাস্তবায়নে সরকারি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক অংশীদার, নাগরিক সমাজ, বেসরকারি খাত এবং অভিবাসীদের মধ্যে টেকসই সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তারা পুনর্ব্যক্ত করেন যে, সরকার নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি জাতীয় উন্নয়নে অভিবাসনের ইতিবাচক অবদান সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে এবং বাংলাদেশি অভিবাসীদের অধিকার ও মর্যাদা সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে জিসিএম বাস্তবায়নে বাংলাদেশের নবায়নকৃত অঙ্গীকার ও প্রতিশ্রুতি তুলে ধরা হয়। এছাড়া জাতীয় কর্মপরিকল্পনার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন, নাগরিক সমাজের প্রতিনিধিদের প্রতিক্রিয়া এবং বাংলাদেশের জিসিএম বাস্তবায়নের যাত্রা, অর্জন এবং চ্যালেঞ্জ নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র ও বিষয়ভিত্তিক প্রদর্শনীও অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে জয়ন্তিকা এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৩:০৯ এম


টঙ্গীতে জয়ন্তিকা এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, আহত ২

সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে বাহির থেকে পাথর নিক্ষেপের একটি ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ট্রেনে থাকা দুইজন আহত হয়েছেন। রোববার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় টঙ্গী স্টেশনের কাছাকাছি আসার সময় বাহির থেকে পাথর নিক্ষেপের এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে একজন হলেন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামের বাসিন্দা ফাহিম মিয়া (১৪) এবং অপরজন একই জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া গ্রামের লিটন মিয়া (৫০)।

ফাহিমের বড় ভাই আরমান মিয়া ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, আমি ও আমার ছোট ভাই ফাহিম আশুগঞ্জ থেকে জয়ন্তিকা ট্রেনের ‘ট’ বগিতে উঠেছিলাম। আমরা বগির মাঝামাঝি বসা ছিলাম। ফাহিম আসনের সিটে বসেছিলেন, আমি দাঁড়িয়ে ছিলাম। টঙ্গী স্টেশনের কাছাকাছি আসলে বাহির থেকে একটি পাথর ট্রেনের জানালা দিয়ে এসে পাশের একজনের মাথায় লেগে আমার ভাইয়ের গলায় এসে আঘাত করে। আমাদের ঢাকায় ব্যাগের ব্যবসা আছে এবং আমরা দুই ভাই ওই ব্যবসার সঙ্গে জড়িত। ফাহিম ট্রেনে ব্যথায় ও ভয়ে কাঁপছিল এবং সেই কারণে কোনো কথা বলতে পারেনি।

আহত লিটন মিয়া বলেন, আমি মুকুন্দপুর স্টেশন থেকে উঠেছি। ব্যবসার কারণে ঢাকায় বেশি সময় কাটাতে হয়। আমার মাথায় প্রথমে পাথরের আঘাত লাগে, তারপর আরেকজনের গলায় লাগে। ঢাকায় গেলে সিটিস্ক্যান করতে হবে। তিনি এ বিষয় নিয়ে বলেন যে, এমন পাথর নিক্ষেপ যেন না ঘটে, সে জন্য সচেতনতা ও সরকারের প্রচার বাড়াতে হবে।

ট্রেনের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল আ. রউফ এই ঘটনায় কথা বলেন। তিনি বলেন, ট্রেন ছাড়লে সবাইকে ট্রেনের জানালা বন্ধ রাখার জন্য বলা হয়, কিন্তু যাত্রীরা গরমের কারণে জানালা খোলা রাখে। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ইতিহাসে স্মরণীয়: প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৩:১১ এম


জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ইতিহাসে স্মরণীয়: প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, জুলাই ছিল গণঅভ্যুত্থান, যা দেশের মানুষের, বিশেষ করে তরুণদের সাহস, ঐক্য এবং আত্মত্যাগের একটি অনন্য অধ্যায়। এই আন্দোলনে সরকারি এবং বেসরকারি উভয় ধারার শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে এই আন্দোলনকে আরও ব্যাপকতা ও শক্তি প্রদান করেছে, যা দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক স্মরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

রোববার (২ আগষ্ট) সন্ধ্যা সাতটায় রাজধানীর তেজগাঁওয়ের শাহীনবাগের এমপেরিয়াল হোটেলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) আয়োজিত ‘জুলাই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়: সাহস, সংগ্রাম ও আত্মত্যাগ’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের নেতৃত্ব ছিল না, বরং এটি বিভিন্ন রাজনৈতিক শক্তি, সামাজিক সংগঠন, নাগরিক সমাজ এবং সর্বস্তরের শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে সফলতার দিকে এগিয়েছে। দেশের প্রয়োজনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসী অবস্থান এমন এক বিষয় যা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

তিনি আরও বলেছেন, গণতান্ত্রিক সমাজে শিক্ষার্থীরা পরিবর্তনের শক্তি হলেও তাদের প্রধান পরিচয় শিক্ষার্থী। তাই দেশের, সমাজের এবং গণতন্ত্রের প্রতি দায়িত্বশীল থেকে শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষ এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার প্রাথমিক শিক্ষা থেকেই মূল্যবোধভিত্তিক শিক্ষা, নাগরিক দায়িত্ববোধ এবং সামাজিক সচেতনতা জোরদারে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিথিকা বিনতে হোসাইন এবং ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। এছাড়া বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%