০৭:৫২ পি.এম
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলাধীন জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা এবারের দাখিল পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করেছে। এই প্রতিষ্ঠান থেকে মোট ২৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং সকলেই কৃতকার্য হয়েছেন, অর্থাৎ পাসের হার একটি দাঁড়িয়ে আছে শতভাগ। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য সাফল্য হিসেবে ৩ জন শিক্ষার্থী সর্বোচ্চ ফলাফল জিপিএ-৫ অর্জন করেছেন। এই অসাধারণ ফলাফলে মাদ্রাসাটির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে বিরাজ করছে আনন্দের আবহ। সম্প্রতি উপজেলার একাধিক বিদ্যালয়ে ফেলের খবর ব্যাপকভাবে প্রকাশিত হওয়ার পর জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার এসব সাফল্য এলাকায় বাড়তি গুরুত্ব পেয়েছে এবং প্রতিষ্ঠানটি প্রশংসার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। স্থানীয়দের মতে, নিয়মিত ও মানসম্মত পাঠদান, শিক্ষকদের আন্তরিক তত্ত্বাবধান এবং শিক্ষার্থীদের অধ্যবসায়ের ফলেই মাদ্রাসাটি এই কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছে। অনেকেই মনে করছেন, এটি উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। মাদ্রাসা কর্তৃপক্ষ এ সাফল্যে গভীর সন্তোষ প্রকাশ করে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছে এবং ভবিষ্যতে এই ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন